-আপনার সাথে একটু কথা বলতে পারি?
ম্যাসেঞ্জার এ মেসেজটা দেখেই মেয়েটা অবাক হল। সে ছেলেটাকে চিনেনা। আগে কখনো কথা হয়েছে মনেহয় নি। কিন্তু এভাবে হুট করে নক করল! মেয়েটা রিপ্লাই দিল
-কি বলবেন বলুন?
-আচ্ছা আপনি কোথায় থাকেন?
-ঢাকায় থাকি। কেন!
-না মানে এমনি জিজ্ঞেস করলাম। এতদিন পরে প্রোফাইল পিকচার দিলেন! আর সেটা খুব সাজুগুজু করে!
-হ্যা দিলাম। দিতে ইচ্ছা হল।
.
ছেলেটা কোন রিপ্লাই দিল না। মেয়েটা ততক্ষণে ফেসবুকের নিউজফিড ঘুরে দেখছে। নিউজফিড এমন এক জায়গা, যেখানে ঘুরতে হলে গাড়ি বা পায়ের সাহায্য নিতে হয় না। শুধু হাত চালালেই হয়।
কখনো শুয়ে নিউজফিডে ঘোরা যায়, কখনো বসে, কখনো দাঁড়িয়ে।
.
ছেলেটা মেসেজ দিল
-প্রোফাইল পিকচার টা আপনার?
-হ্যা।
-ও!
-কেন?
-না মানে সত্যি আপনার ছবি!
-হ্যা। বলছি তো আমার।
-বিশ্বাস হয়না।
মেয়েটা কোন রিপ্লাই দিচ্ছেনা। ছেলেটা ফ্লার্ট করছে নাকি প্রশংসা করছে সেটা বুঝতে পারছে না। আগে কখনো এত সাজগোছ করে ছবি দেয়নি মেয়েটি। কিন্তু এই ছবি দেওয়ার পরে অনেকগুলো লাইক এসেছে। ছেলেটি কি তাকে পছন্দ করে! প্রমে পরে যায়নি তো!
মেয়েটি কিছুক্ষণ ভেবে ছেলেটিকে মেসেজ দিল
-হ্যা এটাই আমি। বিশ্বাস না হওয়ার কি আছে! আর এত কথা প্যাঁচানোর কিছু নাই। যা বলার সরাসরি বলে ফেলুন। আমি সোজা কথার মেয়ে। আপনার ব্যাপারটা আন্দাজ করতে পারছি। তবে আমি শুধু আন্দাজ করেই সিওর হব না। সরাসরি বললেই ভাল হয়।
.
ছেলেটা অনেক্ষণ পরে রিপ্লাই দিল
-আমাদের বাসায় আপনার মত একজন কাজের মেয়ে ছিল। যে আপনার মত অসুন্দর হলেও বেশি পরিমাণে সাজগোজ করে নিজেকে সুন্দরি বানানোর চেষ্টা করত। কিন্তু তাতে বিশ্রি লাগত। আপনাকে দেখতে সেই কাজের মেয়ের মত লাগছে। আপনাকে দেখে তার কথা মনে পরে গেল।
তারপরে ছেলেটিকে মেয়েটির ইনবক্স এ খুঁজে পাওয়া যায় নি। তার জায়গা হয় ব্লকলিস্টে।
.
অনুগল্পঃ ব্লক
Jubaer Hasan rabby
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ