āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1369

মেয়ে আইডি Vs ছেলে আইডি
.
ফেসবুকে কিছু ছেলেরা আছে যারা ফেসবুকে লগিন ই করে মেয়েদের এসএমএস দিতে। এরা ফেসবুকে আসবে চ্যাটে কে কে এক্টিভ আছে খুজে খুজে দেখে হাই হ্যালো করবে।
.
কেন ভাই দিন দুনিয়ায় আর কাজ নাই? নির্লজ্জের মত মেয়েদের ইনবক্সে গিয়ে এমন করেন? একদিন করেন দুইদিন করেন ভালো কথা কিন্তু যখন দেখেন আর রিপ্লাই ই দেয়না তার পরেও করেন তখন নিজেরে পুরুষ বলে পরিচয় দিতে কি আপনার লজ্জা করে না?
.
একটা মেয়েকে চিনলেন না ইনবক্সে হাই দিয়ে দুই মিনিট চ্যাট করেই সরাসরি প্রপোজ করে বসেন। কোন ধরনের ভদ্রতা এইগুলি? কোন ভালো ফ্যামিলির ছেলে হলে অন্তত এইগুলি করে না। যাকে চিনেন ই না, জীবনে দেখেন ই নাই তার জন্য আপনার ভালোবাসা গড়িয়ে পড়ে।
.
মানুষ পরিচিত হতে কাউকে এসএমএস দেয় ভালো কথা কিন্তু তাকে না চিনে না জেনে ভালোবাসার কথা কোন খেয়ালে বলেন কি করে বলেন কল্পনা করে পাইনা আমি।
.
কখনো কি ভেবেছেন ওই মেয়েটার যায়গায় আপনার ছোট বোন বা ভাবি বা বড় বোন ও থাকতে পারে। কিংবা আপনার খালা,ফুফি,মাসী,পিসি থাকতে পারে? আপনি যেমন অন্য মেয়ের সাথে করছেন আপনার পরিবারের মেয়ের সাথে এইগুলি কেউ করছে না ভাবলেন কি করে?
.
কেউ কেউ তো এতটাই কুরুচিপসম্পন্ন মানুষ যে সরাসরি এডাল্ট/পর্ণ ছবি ইনবক্সে পাঠায়। কেউ কেউ আবার ইমো নাম্বার দিয়ে দেয়। কিছু প্রবাসী ভাইয়েরা আছে যারা ইনবক্সে মেয়েদের টাকার অফার করে তাদের সাথে খারাপ চ্যাট করার জন্য।
.
প্রবাসী ভাইয়েরা কল্পনা করেছেন কখনো আপনার বোন/বউ এর সাথে কেউ এমন করছে কিনা হোক সেটা ভার্চুয়ালে কিংবা রিয়েল লাইফে?
.
একবার ও কি নিজের অশ্লীল ছবি অপরিচিত কারো ইনবক্সে দিয়ে নিজেকে ও পুরুষজাতিকে কলঙ্কীত করার আগে একবার ও কি বুক কাপে না? কতটা নির্লজ্জ আর ছোট মনের মানুষ হলে এমন করে?
.
ভাবছেন এত কথা আমি কি ভাবে জানলাম? হ্যা রিকবার গ্রুপের এডমিন ও হ্যারেজমেন্ট গ্রুপের এডমিন হওয়ার কারনে এমন নালিশ শুনতে হয়। মেয়েরা বক্সে এসে বলে ভাইয়া ওই লোকটা আমায় খারাপ এসএমএস দিয়েছে আইডিটা নষ্ট/হ্যাক করে দিবেন। বিশ্বাস করেন ভাই তখন নিজেকে পুরুষ ভাবতে লজ্জা করে আপনাদের এমন কাজ কর্মের জন্য।
.
কই কখনো তো আমার প্রয়োজন পড়েনি কোন মেয়ের ইনবক্সে গিয়ে হাই দেওয়ার, কখনো তো বলতে হয়নি আই লাভ ইউ। এইগুলি আমার বক্সে এসে মেয়েরা বলেছে। হ্যা একজন না একাদিক জন বলেছে? কেন বলেছে, আমার কোন খারাপ কাজের জন্য? না সেই কারনে না, কেউ লেখা গল্প পড়ে ভালো লাগছে সেই আবেগে।
.
ভালো কাজ করলে আপনার কারো ইনবক্সের আশায় থাকতে হবে না, উলটো আপনি তাদের এসএমএস এর রিপ্লাই দিয়ে শেষ করতে পারবেন না। নিজেকে ছোট করে অশ্লীল মানুষের কাতারে না নিয়ে ভালো কাজ করুন কেউ এসএমএস না দিক কিংবা কোন মেয়ে আই লাভ ইউ না বলুক অন্তত আপনাকে অসম্মান করবে না।
.
একটা ছোট উদাহরন দেই, কি ভাবেন যাদেরর এমন সুন্দর প্রোফাইল পিকচার দেখেই মেয়ে ভেবে এসএমএস এ এমন অশ্লীল এসএমএস দিচ্ছেন আর ইমো নাম্বার দিচ্ছেন তারা কি সবাই মেয়ে? বর্তমানে বিজনেস এর জন্য মেয়ে আইডি খুলে ছেলেরা যারা আপনাদের মত অশ্লীল মানুষ গুলিকে টার্গেট করে। এর পরে ওইসব আইডি থেকে আপনাদের ভিবিন্ন লিংকে আমন্ত্রণ করে।
.
আপনারাও সুন্দর করে সেইসব লিংকে ক্লিক করে ফেসবুক আইডিটা হারান কিংবা তাদের বিজনেস বড় করতে সহযোগিতা করছেন। বিশ্বাস না হলে নিজেই একটা মেয়ে আইডি খুলে কয়েকটা ছবি আপলোড করেন আর দেখেন আপনার মত কতগুলি বিকৃত মস্তিকের মানুষ গুলি এসএমএস এ এমন করা শুরু করছে যা আপনিও অন্য কাউকে মেয়ে ভেবে করে আসছেন? আসলে সেই আইডিটা কিন্তু আপনিই চালাচ্ছেন।
.
কেউ বিশ্বাস করুক আর না করুক এই ধরনের বিকৃত মানুষ গুলি সব থেকে আমাদের এই সোনার বাংলাদেশ ও ইন্ডিয়ায় বেশি দেখি যায়। কোন মেয়েকে ইনবক্সে অশ্লীল কথা বা ছবি দেওয়া কিংবা বার বার ইনবক্সে নক করে অভদ্রতার পরিচয় আর দিবেন না আশাকরি। নিজের সম্মান নিজে রাখুন তবেই অন্য কেউ আপনাকে সম্মান দিবে। (সমাপ্ত)
.
.
লেখাঃ Naimul Islam Rubel ( নিশ্চুপ জীবনের লুকোচুরি )

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ