অবশেষে পিচ্ছি মেয়ের সাথে বিয়ে
লেখক:আমি হিমু
২য় এবং শেষ পর্ব
-
মায়া নিলয়ের রুম থেকে চলে যাওয়ার পর নিলয় অনেক ভেবেও মায়ার রাগের কারণটা বুঝতে পারলো না।কিছুক্ষণ পরে নিলয়ের রুমে আবার মায়ার প্রবেশ
:আপনি আজই আমাদের বাড়ি থেকে চলে যাবেন আর কোনদিন এ বাড়িতে আসবেন না।(মায়া)
:আমি আজই চলে যাবো কেনো?আমার অপরাধটা কী যার কারণে তুই আমার সাথে এমন ব্যবহার করছিস(নিলয়)
:আমি আপনার কোন প্রশ্নের উওর দিতে বাধ্য নয়।আপনি আজই এ বাড়ি থেকে চলে যাবেন ব্যাস।আর যদি না যান তো আমি এই বাড়ি থেকে চলে যাবো।
কথাগুলো বলে মায়া চলে গেলো।নিলয় আবার চিন্তায় পড়ে গেলো। সে কী এমন কিছু করেছে যার জন্য মায়া তাঁকে এমনভাবে কথাগুলো বললো।না না সেতো এমন কিছু বলেনি যার জন্য মায়া এভাবে রেগে যাবে।মনে মনে কথাগুলো বললো নিলয়।সে ব্যাগ গুছাতে শুরু করলো।কেউ যখন সামনা সামনি তাঁর বাড়ি চলে যাওয়ার জন্য বলে তখন সেখান থেকে চলে যাওয়াই ভালো।ব্যাগ গুছানো শেষ হলে নিলয় খালার রুমে গেলো।
:খালা আমি এখন চলে যাচ্ছি(নিলয়)
:ওমা সেদিনতো বললি আরো দুদিন থাকবি।(নিলয়ের খালা)
:আসলে আম্মুকে খুব দেখতে ইচ্ছেতো তাই চলে যাচ্ছি।
:আর দুইটা দিন থেকে যেতি।
:না খালা পরে আবার ছুঁটি পেলে আসবো।নিলয় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো।গেটের বাইরে এসে একটা রিক্সা নিলো।রিক্সায় বসে বসে সে ভাবছে মায়া কেনো তাঁর সাথে এমন করলো।সারাটা পথ সে শুধু এই কথাটাই ভাবলো কিন্তু কোন উওর পেলোনা।বাড়িতে আসার পর
:কিরে নিলয় এত তাঁড়াতাঁড়ি চলে এলি যে(নিলয়ের মা)
:তোমাকে দেখতে ইচ্ছিলো তাই চলে এলাম।(নিলয়)
:আচ্ছা যা ফ্রেশ হয়ে খেতে আয়।
:আচ্ছা।
এভাবে কেটে গেলো ৩টি মাস।একদিন সকালে নিলয় শুয়ে আছে তখন তাঁর আসলো তাঁর রুমে
:নিলয় বাবা কাল সকালে তোর খালার বাড়িতে যেতে হবে রেডি থাকিস।(নিলয়ের মা)
:খালার বাড়িতে কেনো (নিলয়)
:তোকেতো বলাই হয়নি পরশু মায়ার বিয়ে।আমাদের সবাইকে যেতে হবে।
:সামনে আমার পরীক্ষা আমি যেতে পারবো না।
:পরীক্ষা থাকুক আর যাই থাকুক তোকে কালকে যেতেই হবে। আমি আর একটা কথাও শুনতে চাইনা ব্যাস।
কথাগুলো বলে তাঁর মা চলে গেলেন।
নিলয়কে যেতেই হবে কারণ সে তাঁর মায়ের কথার অবাধ্য কখনো হয়না।অবশেষে আবার নিলয় মায়াদের বাড়িতে আসলো। সেদিন গিয়ে সারাদিনে একবারো মায়ার সামনে যায়নি।
বিয়ের দিন--
নিলয় রুমের মধ্যে বসে আছে এমন সময় বাইরে কারো কান্নার আওয়াজ পেলো।বাইরে বেড়িয়ে দেখে তাঁর খালা কাঁদছে।নিলয় তাঁর আম্মুর কাছে গিয়ে জিঙ্গেস করলো কী হয়েছে।তাঁর আম্মু যা বললো তা শুনার জন্য মোটেও প্রস্তুত ছিলোনা সে।বর নাকি পালিয়েছে।আমাদের দেশে একটা মেয়ের বিয়ে ভেঙ্গে গেলে সেই মেয়ের দ্বিতীয়বার বিয়ে দেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার।
:নিলয় বাবা এদিকে আয়তো।(নিলয়ের বাবা)
নিলয় তাঁর বাবা সাথে সবার থেকে একটু দুরে গেলো।
:বাবা তোঁকে একটা কথা বলবো রাখবি(নিলয়ের বাবা)
:এভাবে বলছো কেনো আব্বু।তুমি যা বলবে আমি তাই শুনবো।(নিলয়)
:সত্যি শুনবিতো।
:হ্যাঁ।
:তুই মায়াকে বিয়ে কর।মায়া মেয়েটা খারাপ না।প্লিজ বাবা এই কথাটা রাখ।
নিলয় কী বলবে ভেবে পাচ্ছেনা। নিলয় তাঁর খালুর দিকে তাঁকিয়ে দেখলো উনি কান্না ভেঙ্গে পড়েছেন।সবকিছু ভেবে নিলয় বিয়েতে রাজি হয়ে গেলো।বিয়ের সবকাজ শেষ হলে নিলয় মায়াকে নিয়ে তাঁদের বাড়িতে এলো।তাঁদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বেজে গেলো।
-
নিলয় এখন তাঁর রুমের বাইরে দাঁড়িয়ে আছে।ভিতরে ঢুকবে কী ঢুকবে না এটা নিয়ে সে ভাবছে।সব ভাবনা ছেড়ে সে রুমে প্রবেশ করলো।রুমের দরজা আঁটকিয়ে দিয়ে সে মায়ার কাছে গিয়ে বললো
:শুনো বিয়েটা আমি ইচ্ছা করে করিনি।তোমার বাবা আর আমার বাবার মানসম্মানের কথা ভেবেই করেছি।তুমি সেদিন আমার সাথে যে ব্যবহার করেছিলে সেটা আমি এখনো ভুলিনি।(নিলয়)
:নিজের যখন ইচ্ছা ছিলোনা তখন কেনো বিয়ে করলেন।সারাজীবন না হয় এভাবেই থাকতাম।
:আচ্ছা তোমাকে একটা কথা জিঙ্গেস করবো?
:করেন?
:তুমি সেদিন আমার সাথে ওমন ব্যবহার করেছিলে কেনো?কী অপরাধ করেছিলাম আমি।
মায়া কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো
:আমি যেদিন থেকে বুঝতে শিখলাম ভালবাসা কী সেদিন থেকে আপনাকে ভালবাসা শুরু করলাম।কিন্তু আপনাকে সেদিন জিঙ্গেস করলাম আপনার গালফ্রেন্ড আছে কীনা সেদিন আপনি বললেন আছে।তখন আমার সব স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেলো।নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনাকে কথাগুলো বলেছিলাম।পরে অনেকবার ভেবেছি আপনার কাছে ক্ষমা চাইবো কিন্তু হয়ে ওঠেনি।এতটুকু বলেই মায়া থামলো।
:সত্যিই তুমি আমাকে ভালবাসো(নিলয়)
:অব্যশই অব্যশই(মায়া)
:আগে বলবানা তাহলে বিয়ের আগে চুটিয়ে প্রেম করা যেতো। ইশ মিস করে ফেললাম।
:বললেই কীতো।আপনারতো গালফ্রেন্ড ছিলো।
:আরে পাগলি তোমাকে রাগানোর জন্য আমি মিথ্যা বলেছিলাম।
:কী?
:যা বলেছি সত্যিই বলেছি।
:আমাকে আর কখনো কষ্ট দিবে নাতো।
:যে আমাকে এত ভালবাসে তাঁকে কী কখনো কষ্ট দিতে পারি।
:তোমাকে একটু জরিয়ে ধরি।
:এতে অনুমতি নেওয়ার কী আছে আমার পিচ্ছি বউ।
:ওই কী বললেন আপনি?আমি পিচ্ছি।দাঁড়ান আপনাকে আজ দেখাচ্ছি মজা।
নিলয় মায়ার কথাশুনে দৌঁড় দিলো।মায়ার নিলয়ের পিছু পিছু দৌঁড় দিলো নিলয়কে ধরার জন্য।
শুরু হলো তাঁদের দুজনের রাগ অভিমান আর ভালবাসার সংসার।
-----সমাপ্ত-----
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1359 (2)
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ŧ:ā§Šā§Ļ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ