āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1360

অপুর্ন স্বপ্ন
.
.
আমি হোস্টেলে থাকি। ভার্সিটি বন্ধ হওয়ায় আজ বাড়ি যাচ্ছি। বাস চলছে প্রায় ২০ মিনিট ধরে। বাসের পিছনের সিটে বসেছি। বাসে বসার পর স্বভাবতই জীবনে ঘটে যাওয়া অনেক ভালো মন্দ গল্প মনে পড়তে থাকে একে একে। সেগুলো অনেক সময় নিজের অজান্তে ঠোঁটের একপাশে হাসির রেখা টেনে দেয়, আবার অনেক সময় মনের গহীন জায়গাটা কালো করে দেয়। তবে আজ ২ টা পিচ্ছিকে দেখে সময় ভালোই যাচ্ছে।
হঠাৎ প্রচন্ড জোরে ধাক্কা লাগে বাসের সঙ্গে একটা ট্রাকের। ধাক্কাটা মারাত্মক ছিল। যার ফলে বাসের সবকিছু এলোমেলো হয়ে গেল। ছিটকে পড়লো সবাই একেকদিকে। বাসের এক সাইড পুরো চ্যাপ্টা হয়ে গেল। আমি বেশ জোরেই আঘাত পেলাম মাথায়। মনে হয়েছিল আর বোধ হয় জীবন ফিরে পাব না। বার বার মনে প্রশ্ন জাগছিল "এখানেই কি আমার সমাপ্তি?!?"
তারপর জ্ঞান হারিয়ে ফেললাম। বেশ কিছুক্ষন পর জ্ঞান ফিরলো। বাইরে মানুষের কথাবার্তা শুনা যাচ্ছে। এক্সিডেন্ট এরিয়ার মানুষ ওরা। এখনো পুলিশ বা ফায়ার সার্ভিস আসে নি। এর মানে আমি জ্ঞানহীন অবস্থায় ৫/৬ মিনিট এর বেশি ছিলাম না। বাসের ভেতরটা পুরো মুছড়ে গেছে। বীভৎস অবস্থা।
কে কোনটা বোঝা যাচ্ছে না।
অনেকে এখনো বেছে আছে। গোঙ্গানির শব্দ এখনো শুনা যাচ্ছে অনেকের। চারদিকে শুধু রক্ত আর রক্ত।
আশ্চর্যজনক ভাবে আমার মাথায় একটুও ব্যাথা হচ্ছে না। পুরো সুস্থ লাগছে।
তাই আস্তে আস্তে ভাঙ্গা জানালা দিয়ে বেরিয়ে এলাম। কয়েক পা হাটার পর মন টা নাড়া দিয়ে উঠলো। আমি চলে যাচ্ছি সুস্থ আছি বলে, আর বাসের ভেতরে ওরা যে পড়ে আছে অসহায়ের মত! ওরাও তো বেরিয়ে আসতে চাইছে ওই মৃৃত্যুপূরী থেকে!!! ওদের তো সাহায্যের প্রয়োজন। ওদের সাহায্য করা উচিত আমার।
আচ্ছা বাসের পাশের সিটে বসা ২/৩ বছরের ছোট্ট বাচ্চাটা, যে কিনা বার বার তাকাচ্ছিল কৌতুহলী চোখে আমার দিকে আর বার বার হেসে হেসে মুখ লুকচ্ছিল মা এর বুকে। সে কি অবস্থায় আছে এখন!! বেঁচে আছে তো!?!
আর সেই ছেলেটা! যে সদ্য ক্লাস নাইন এ উঠেছে। আর আজ বাবার হাত ধরে ভাল একটা স্কুলে ভর্তি পরিক্ষা দিয়ে আবার বাড়ি ফিরছে। চোখে মুখে তার আনন্দের ঝলকানি। খুশি যেন ঠিকরে পড়ছিল তার চেহারা থেকে। মুখ থেকে হাসি মিলাচ্ছিলই না। ওর হাসিতে যেন অসম্ভব এক শান্তি লুকিয়ে আছে। বাচ্চাদের মত ওর বাবা কে বলছিল "দেখে নিও বাবা, আমি একদিন ভার্সিটির প্রফেসর হব"। কথা গুলো শুনে ওর বাবার মুখে প্রশান্তির হাসি ফুটেছিল।
ছেলেটা কে দেখেই বুঝা যাচ্ছিল খুব ভাল পড়াশুনায়।
কি জানি কোন অবস্থায় আছে সে! আল্লাহ plz ভাল রেখো সবাইকে।
ইতিমধ্যে অনেক লোক কে উদ্ধার করেছে স্থানীয়রা। আমি আস্তে আস্তে বাসে ঢুকলাম র খুঁজতে থাকলাম পিচ্ছি দুটোকে।
হঠাৎ চোখ পড়ল একটা ছোট্ট হাতের ওপর। হাতটার মধ্যে ছোট কাচের তিনটে চুড়ি। কিন্তু দেহ টা নেই হাত টার সঙ্গে। আমার চিনতে দেরি হল না ওই হাত টা যে ওই পিচ্ছিটার, যে আমাকে ২০ মিনিটেই ওর মায়ায় ফেলে দিয়েছিল। হাউ মাউ করে কেঁদে উঠবো ঠিক তখনি চোখ পড়লো brilliant boy টার দিকে। নিচে শুয়ে আছে। নিরব হয়ে। ওর বাবুই পাখির মত কথা গুলো চুপ হয়ে গেছে। ওর গাল থেতলে গেছে। কিন্তু হাতের সেই এডমিট কার্ড টা হাতেই রয়ে গেছে। ওইটা সে ছাড়েনি। রক্তে ওর সাদা শার্টটা ভরে গেছে। নিজেকে আর পারলাম না ঠিক রাখতে। হাউ মাউ করে কাঁদতে লাগলাম। কি নির্মম পরিহাস! কিভাবে সহ্য করব ভেবে পাই না। মানুষ এত স্বপ্ন, এত ইচ্ছা অপূর্ণ রেখে কিভাবে মরে যায়!?! ওরা কত্ত ছোট! এত ইচ্ছা আশা নিয়ে কিভাবে অকালে ঝরে পড়ে আল্লাহ?? কিভাবে!?!
পারলাম না দাঁড়িয়ে থাকতে। বেরিয়ে আসলাম। বেরতেই দেখি হাতবিহীন সেই পিচ্ছিটার লাশ মাটিতে। মানুষ এক এক করে লাশ বের করে সারিবদ্ধভাবে রাখছে মাটিতে। হঠাৎ একটা লাশের দিকে তাকিয়ে আমার সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল। বুঝে উঠতে পারছিলাম না কিছুই। এটা কিভাবে সম্ভব!?!
আমি তো এখানে!!! তাহলে মাটিতে ওই লাশ টা কার!??!
আমার ড্রেস, আমার হাত ঘড়ি, দেখতেও হুবহু আমার মত!!!! মাথায় আঘাতের চিহ্ন!
বাসে তো ওকে দেখিনি! তাহলে সে কে!?!
ধীর পায়ে কাছে গেলাম। লাশ টা স্পর্শ করলাম! কিন্তু পারলাম না স্পর্শ করতে। পানিতে যেভাবে হাত দিলে তা আবার অনায়াসে বের হয়ে আসে, কোন বাধা পায় না, ঠিক তেমনি ওর মাংস বা হাড়ের মধ্যে কোন বাধা না পেয়ে আমার হাতটা অনায়াসে ফিরে এল। ধরতে পারলাম না তাকে। আমি অদৃশ্য নাকি এই মেয়েটা অদৃশ্য সেটা বোঝার জন্য আরেকটা লাশ ধরলাম। কিন্তু পারলাম না ধরতে। বুঝতে বাকি রইল না আমি যে মৃত। আমি আর মানুষ নেই। ডুকরে কেঁদে উঠলাম। কত ইচ্ছা কত স্বপ্ন ছিল আমার। কত রাত জেগে পড়েছি বড় হব। বলে। কিন্তু হল না। BCS কেডার হব, বাবা মা কে বাড়ি বানিয়ে দেব। কোন ইচ্ছাই পূরণ হল না।
মৃত্যু কখন কার জীবনে আসবে আর সব স্বপ্নের ইতি ঘটাবে বোঝা যায়না।
এতক্ষন পিচ্ছি দুটোর জন্য কেঁদে ছিলাম। "অবেলায় বেলা ফুরিয়ে গিয়েছিল ওদের" সেই জন্য।
তখন বুঝিনি আমারো অবেলায় বেলা ফুরিয়ে গিয়েছে ওদের সঙ্গে সঙ্গে.....
...(কাল্পনিক)
Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ