>বাচ্চামি ভালবাসা<<
.
>আচ্ছা বাবু বলোতো তোমায় আমি এতো ভালোবাসি কেন?(নীলাদ্রী)
-আমি যে তোমার বর তাই(নিলয়)
>তুমি পারলে না বলতে। জানতাম তো তুমি পারবেনা।(রাগী স্বরে বুকের মাঝে চার পাঁচটা কিল মেরে)
-তুমি জানতে আমি পারবো না,তাও জিজ্ঞাস করলা কেন?(অভিমানী স্বরে)
>কেন একটু ভেবে বললেই তো পারতা। তাই জিজ্ঞাস করছি।
-হুম
>আচ্ছা আমি বলবো তোমায় কেনো এত ভালবাসি?
-বলো পাগলী
>তুমি যে আমায় এত ভালোবাসো তাই।
-পাগলী আমার।
>তুমি তো আমার পাগল।
-তুমি আমার মিষ্টি বউ।
>তুমি তো আমার এতো এতো এত্তো ভালো লক্ষী বর।
.
কিছুক্ষন পর,,
>বাবু আমি আইসক্রিম আর চকলেট খাবো।(
নীলাদ্রী)
-এত রাতে কোথায় পাবো এগুলো?তার মাঝে তুমি অসুস্থ সোনা। এগুলো খাওয়া লাগবে না। কাল এনে দিবো।
>আমার এখনই চাই।
-কাল দিবো বললাম তো।এমন করে না পাগলী।
>আমি বললাম তো আমি এখনই খাবো। এখনই আমার চাই।
নইলে আন্টিকে বলবো তুমি আমাকে মেরেছো।
-আচ্ছা আমি যাচ্ছি,মা কে বলোনা প্লিজ।(মুখটা গুমরো করে আইসক্রিম আর চকলেট আনার জন্য বেড়িয়ে পরলো নিলয়,মা কে খুব ভয় পায় সে)
.
নীলাদ্রী আর নিলয় স্বামী_স্ত্রী
,দুই মাস ওদের বিয়ে হয়েছে।ওরা বড় হয়েছে ঠিকই।কিন্তু বাচ্চামি স্বভাবটা দুজনের মাঝেই আছে। নীলাদ্রী একটু বেশি পাগলামী করে।
.
নিলয় আর নীলাদ্রী খালাতো ভাই বোন ছিলো।ওদের বাবা মা ওদের ছোটবেলা থেকেই বিয়ে দিবে বলে ঠিক করে রেখেছে।তাই নাম ও মিলিয়ে রেখেছে।দুজনই সমবয়সী।ছোট বেলা থেকেই দুজনের মাঝে অনেক মিল।বাসাও পাশাপাশি ওদের। এক সাথে বড় হয়ে উঠা ওদের।এক সাথে পড়াশুনা করছে।সব সময় এক সাথে থেকেছে,খেলেছে।বেড়াতে গেলেও একসাথে। তাই মাঝে মাঝে নীলাদ্রী নিলয়ের কাছে আবদার করতো।
তবে আবদার গুলো খুব ছোট হলেও নিলয় এর খুব কষ্ট করতে হতো ওর আবদার মেটানোর জন্য।
.
ওরা যখন ক্লাস সেভেন এ পড়ে তখন
পাশের গ্রামে মেলা বসছিলো।মেলায় এক মেয়ের হাতে নীল চুড়ি দেখেছিলো নীলাদ্রী।আর সেই চুড়ির জন্য সারা মেলা ঘুরাইছে নিলয়কে। ঠিক ঐরকম চুড়ি না পেয়ে নীলাদ্রী কান্না শুরু করলো।আর চুড়ি না নিয়ে বাসায় যাবে না বলে নানা রকম পাগলামী শুরু করলো।তা দেখে নিলয় ভয়ে ঐমেয়েকে দুইমোট চুড়ি কিনে দিয়ে তার নীল চুড়ি গুলো নীলাদ্রীকে এনে হাতে পরিয়ে দিলো।তখন নীলাদ্রী খুশি হয়ে নিলয়ের সাথে বাসায় চলে এলো।
.
আজ ও সেই পাগলামী শুরু করছে।রাত ১২টায় সে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে আইসক্রিম খাবে।সেদিনের মতো আজ ও নিলয় ভয় পেয়ে বাসা থেকে বেড়িয়ে পরলো নীলাদ্রীর আবদার মেটাতে।রাস্তায় বেড়িয়ে দেখে সব দোকান বন্ধ হয়ে গেছে। কারন গ্রামে রাত দশটার পর কোনো দোকান খোলা থাকেনা।তাই মন খারাপ করে বাসায় চলে আসছিলো নিলয়।
.
আর এমন সময় দেখে রাকিবদের দোকানে আলো জ্বলছে। তা দেখে নিলয় খুব খুশি হলো।কারন ঐ দোকানে চকলেট আইসক্রিম দুটাই পাবে।তাই দোকেন গিয়ে আইসক্রিম আর চকলেট নিয়ে খুশিতে বাসায় চলে আসলো।
.
এসে দেখে পাগলিটা ঘুমিয়ে পরেছে।তাই আস্তে করে ডাকতে থাকলো নীলাদ্রীকে।
-নীলাদ্রী এই নীলাদ্রী দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি।
>লাফ দিয়ে উঠে নিলয়ের কোলে বসে পড়লো।আর হাত থেকে আইসক্রিম আর চকলেট নিলো। খুব খুশি হয়ে জড়িয়ে ধরলো তার বরটাকে।এর জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি বাবু।লাভ ইউ সো ম্যাচ।
-আমিও তোমাকে খুব ভালোবাসি পাগলি বউ।
>নীলাদ্রী নীলয়ের কোলে বসেই আইসক্রিম খাওয়া শুরু করলো।
-আর নীলয় অপলক দৃষ্টিতে তার পাগলামো মাখানো বউটাকে দেখতে লাগলো।
.
বিঃদ্র:-ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর দোয়া করবেন আমি যাতে আরো ভাল কিছু উপহার দিতে পারি আপনাদের।
.
লিখা:-নীলাদ্রী নীল(মিমি)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1338
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ŧ:ā§Ļ⧍ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ