āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1333

------:খেলনা ভালবাসা:------
:
লেখা: অভিশপ্ত মানব(শাওন)
:
:
-- বাবু (শোভা)
-- হুম বলো (শাওন)
-- একটা জিনিস চাইবো দিবা??
-- কি জিনিস!! বলো??
-- আমাকে একটা আইফোন কিনেদিবা??
--এ্যা!!(চোখ কপালে)
-- হ্যা। জানো সীমার বয়ফ্রেন্ড,ওকে আইফোন কিনে দিছে। তুমিও আমাকে কিনে দাওনা বাবু!!
-- আরে কি বলো!! সীমার বয়ফ্রেন্ড ধনী বাবার ছেলে! আর আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে।নিজেই চালাই ১০ হাজার টাকা দামের সেট।তাও বাবা দিয়েছিল ৭হাজার টাকা,আম্মুরে পটাইয়া ২ হাজার নিছিলাম। বাকি এক হাজার আমার জমানো টাকা থেকে যোগ করে কিনেছিলাম।আর আমি কিভাবে তোমাকে অত দামি আইফোন দিবো বলো?? আমি চাইলেওতো পারবো না।
-- হুহ তুমি আমাকে ভালইবাসো না। যাও কথা নাই তোমার সাথে।
বলেই শোভা হনহন করে হেটে চলে গেল।

শাওন এক নজরে শোভার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্য কিছু আয়ত্তের মধ্যে চাইলে শত কষ্ট হলেও দিত। কিন্তু আইফোন শাওনের মত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের জন্য আকাশ ছোয়া ব্যাপার।

নানান চিন্তা মাথায় নিয়ে শাওন বাসায় গেল!!
গিয়ে দেখে কিশোর ফোনে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে।
শাওনের মন খারাপ দেখে ফোনটা কেটে দিয়ে বললো,
-- কিরে হতভাগা, শোভার সাথে দেখা করতে তো গেলি খুশিতে লাফাইতে লাফাইতে।যেন আজকে ঈদের দিন। ফেরার পর আমবস্যার মত মুখ করে ক্যান??(কিশোর)
--দোস্তো আমার কিডনী মনে হয় একটা গেল।(শাওন)
-- ক্যানরে। কিডনীর আবার কি হইছে?? তুইতো মদ,গাজা খাস না।??
-- কিন্তু প্রেমতো করি!!
-- মানে?? শোভার কি কিডনী নষ্ট হইছেনাকি??
-- ওই হালা পুরো কথা তো শুনবি! খালি আগে আগে মাতুব্বরি করোস।
-- হু বল!!
-- শোভা আইফোন চাইছে রে!
-- এ্যা। কস কি??
-- হ রে ভাই।
-- ওর চাওয়াটা কিন্তু দিন দিন বাড়তেছে!!
-- কিন্তু কি করবো বল!! ভালবাসি যে। এজন্য একটু তো করাই লাগে।
-- ওই ব্যাটা প্রেম তো আমিও করি।কই আমার গার্লফ্রেন্ড তো কিছু চায় না। উল্টা যদি কখনো কিছু নেই বা ওর জন্য কিনি।তাইলেও রাগ করে,বলে
আগে নিজে রোজগার করো। তারপর দেখবো কত দিতে পারো।
-- তোর তো চাঁদ কপাল।
আর আমার পোড়া কপাল।
ধুর ব্যাটা সব মেয়েই একরকম। শুধু চাই চাই।
-- ওই মেয়েদের দোষ দেস ক্যান!দোষ তোর। তুই ভুলটা বাইছা নিছোস।সব মেয়ে সমান না।
-- এখন কি করবো বল!!??কিডনী বিক্রি ছাড়া তো কোন উপায় নাই!!
-- দাড়া দাড়া। কিডনী পরে বিক্রি করিস। আগে আমার একটা কথা শোন। তারপর যা করার করিস।

[কিশোর তারপর শাওনকে কিছু উপদেশ দেয়[

পরেরদিন....

শাওন হাসিমুখে শোভার সাথে দেখা করতে গেলো।
-- কি ব্যাপার আজ এত হাসিখুশি??(শোভা)
-- তোমার জন্য একটা গিফট আছে!!(শাওন)
--সত্যি!!! বলোনা কি এনেছো??
-- এইদেখো!!(একটা প্যাকেটে মোড়ানো বক্স দিলো)
-- একি এটাতো আইফোনের বক্স! বাবু তুমি তারমানে আমার জন্য আইফোন কিনে আনছো??!
-- হ্যা বাবু।তুমি চাইছো,আমি না দিয়ে পারি!
-- আমার লক্ষী জানু! উম্মাহ(ফ্লাইং কিস)😜😜
প্যাকেট খোলার পর!
--একি এটাতো একটা খেলনা আইফোন!(শোভা)
-- হ্যা তুমিতো আইফোন চেয়েছিলে। খেলনা নাকি আসল তাতো বলোনি। তাছাড়া আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি।
-- ছোটলোক,আমার ভালবাসা কি খেলনা নাকি!! আমার ভালবাসাকে অপমান করলা!! যাও ব্রেকআপ!(শোভা)
বলেই হাটা শুরু করলো!

শাওন বললো.....
-- যাও।একটা কথা!!(শাওন)
-- কি?? (শোভা)
-- আমার ভালবাসা খেলনা না।
খেলনা তোমার ভালবাসা!!
ভালবাসা গিফট দিয়ে হয়না!!এটা একান্তই মনের ব্যাপার।
যারা আইফোন গিফট করে তারাও ভালবাসে,যারা বিনা গিফটে রিলেশন কনটিনিউ করে।তারাও ভালবাসে।
টিকেও থাকে।সেটা গিফটের টানে না।মনের টানে।
আর হ্যা ছোটলোক আমি না।তুমি!!
কারন শুধু গিফটের জন্য রিলেশন রেখেছো!
আরেকটা কথা।
তোমার দরকার গিফট। তুমি তেমন ছেলে খুজে নাও।
আমার দরকার মনের ভালবাসা খাটি ভালবাসা। আমি তেমন মেয়েইখুজে নিবো।
বলেই শাওন উত্তরের অপেক্ষানা করে চলে আসলো।
হাটতে হাটতে শাওনের কিশোরের কথা মনে পড়লো।
শাওনের অজান্তেই একটা কথা মুখ ফসকে বের হয়ে গেল!!
"থ্যাংস দোস্ত"!

#মোরাল: ভালবাসা গিফট দিয়ে হয় না! টিকেও থাকে না। টিকে থাকে মনের টানে। গিফটের টানে না।
আর সব মেয়ে সমান না।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ