āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1367

গল্প:____অভিশপ্ত আইডি____ লেখিকা:__নীল অপরাজীতা অস্পর্শী__ ..
অনেকদিন পর আজ View Request Messages লিষ্ট টা চেক করছিলাম। হঠাৎ Nusrat Nahiya নামের একটা আইডির মেসেজ চোখে পড়ল। রাত 12 টা বাজে। »»আপনিতো অনেক ভালো লেখেন!আপনার লেখাগুলো অনেক ভালো লাগে। আপনার ফ্রেন্ডলিষ্টে একটু জায়গা দেবেন ... প্লিজ।
.
কথা না বাড়িয়ে রিকুয়েষ্ট একসেপ্ট করে নিলাম। .
.
»»» ধন্যযোগ ... কি করছেন এত রাতে Fb তে?
»» কবিতা লিখছিলাম ... (আমি) »»»ওহ্ .. আমি ভাবলাম gf সাথে চ্যাটিং করছেন।
»»» হুম .... সন্ধ্যা থেকে তাই করছিলাম। কিন্তু এখন ও ঘুমাচ্ছে তাই কবিতা নিয়ে বসছি। (আমি)
»»» আমার প্রোফাইল এ আমার অনেক পিক আছে ..
»» তো আমি কি করব? (তবুও একটু টু মেরে এলাম। হুম ... অনেক সুন্দরী) »»» আমি জানি আপনি পিকগুলো দেখেছেন। ... আচ্ছা কে বেশি সুন্দরী আমি নাকি আপনার gf?
»»আমার gf
»»» হেহেহেহে .... গুড নাইট gf পাগলা। .
দ্বিতীয় আর কোন টেক্সট করিনি নুসরাতকে। পরদিন রাত 12 টার দিকে আবার ঐ আইডি থেকে মেসেজ। উল্লেখ্য যে, আজ আমার ওনার সাথে ইন্ডিয়া - পাকিস্থান হয়েছে একটু। তাই মন খারাপ। »»» আমি জানি আপনার মন খারাপ। রিপ্লে দিলাম না।
»»» কবিদের মন অনেক সফট হয়, সরল হয়। তাই মেয়েরা এই মনগুলো নিয়ে খেলা করে। আসলে কবিদের প্রেম মানায় না। »»প্লিজ জ্ঞান দিবেন না। (আমি) »»»ওকে ... জ্ঞান দিচ্ছি না। গান শুনবেন একটা।
ভালবাসা মানে সখা শুধু যাতনা .. ভালবাসার সুখ সবার সয় না (আট - দশ লাইনের মত হবে গানটা) »»প্লিজ .. আমাকে একটু একা থাকতে দেন। (আমি)
»»»আপনি কখনো আমাকে একা থাকতে দেন? সারাক্ষণ ভাবান আপনাকে আর আপনার লেখাগুলো নিয়ে। আমি আপনাকে চাই ....
»»(জ্বালার উপর বিষ ফোঁড়া) এ্যাই, চাই মানে কি? আপনি যাকে আমার gf বলে জানেন ও এ্যাকচুয়েলী আমার বউ। বিয়েতে সম্মতি, দেনমোহর আর সাক্ষী থাকলেই যথেষ্ট। আর সেটা আমাদের শেষ। বুঝেছেন আপনি?
.
পরবর্তী আর কোন রিপ্লে পাইনি। মেসেজগুলো সিন না করেই চলে গেল। .
পরদিন রাত বারোটাই নুসরাতের মেসেজ »»»আপনি ভালবাসবেন কি না বাসবেন সেটা নিতান্তই আপনার ব্যাপার। কিন্তু আমি যে এটা প্রকাশ করতে পেরেছি সেটাই আমার বড় পাওয়া।
»» প্লিজ ... এমন করবেন না। নিজেকে অপরাধী মনে হচ্ছে।(আমি) »»»আপনার কাছে আমার শেষ চাওয়া। পূরন করবেন?
»»ইনশাল্লাহ ... চেষ্টা করব। »»»আপনাদের দক্ষিণ পাড়ার কেওড়া বনটাতে কাল দুপুরে একটু আসবেন? »»কেন? আপনি কি আমার ঠিকানা জানেন ?
»»» হুম, জানি বৈকি! আমার নানা বাড়ি আপনাদের পাশের গ্রামে। গতকাল এসেছি। প্লিজ ... কাল একটু আসেন। »»ইনশাল্লাহ চেষ্টা করব .... »»»তাহলে কাল কিন্তু আপনি আসছেন »»হুম ...
.
তারপর নুসরাত আর কোন মেসেজ দেয় নি। রাত দুইটা বাজে ...।চোখে ঘুম নেই। বারবার মন বলছে ওর সাথে দেখা করাটা আমার আদৌ উচিৎ হবে না। আমি তো এখন অন্য কারো জীবনের সাথে জড়িয়ে গিয়েছি। নুসরাতকে দেখার পর যদি দূর্বল হয়ে পড়ি? যদি সারাক্ষণ ওর সুন্দর মুখ আমাকে ব্যাকুল করে রাখে? এগুলো ভাবছি আর নুসরাতের আইডি ঘাটছি। অবাক করা বিষয় হল ওর ছবিগুলোর পোষ্ট ডেট এখান থেকে দুই - তিন বছর আগের। সাম্প্রতিক কোন পোষ্ট বা ছবি নেই। কালো - লাল সংমিশ্রণের একটি হিজাব পরা ছবিতে কমেন্ট করে বসতেই " Al Ehsan " নামে আমার এক স্বল্প পরিচিত পাশের গ্রামের ফেসবুক ফ্রেন্ডের মেসেজ .... .
»»» তুমি ঐ মেয়েটাকে চেনো? »»কোন মেয়ে ?
»»» যার ছবিতে কমেন্ট করলে। »» না , সেভাবে চিনিনা। তবে Fb তে পরিচয়। মাঝে মাঝে চ্যাট হয়। »»» বুঝেছি, তাহলে নিশ্চয় "আমি তোমাকে চাই " " কেওড়াতলা আসো "এগুলো সম্পর্কে জানো?
»» হুম, নুসরাত আমাকে বলেছিল। আপনি কিভাবে জানেন?
»»»সত্যি বলতে নুসরাত নামে আপনি যার সাথে চ্যাট করেন সেই মেয়টি দুই বছর আগে আত্মহত্যা করেছে। নুসরাত মৃত.. »» What????? তাহলে আইডিতে কে থাকে? কে টেক্সট করে?
»»» মেয়েটি অনেক সুন্দরী ছিল। গ্রামের সব ছেলেদের নজরে ছিল মেয়েটি। কিন্তু মেয়েটি কাউকে পাত্তা দিত না। দিবেই বা কেন? মেয়েটি ফেজবুকে "Ariyan Shuvo " নামের একটি ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছিল। এভাবে এক বছর প্রেম করার পর মেয়েটির কাছে খবর আসল , ছেলেটি অনেক অসুস্থ। ছেলের বন্ধুরা বার বার কল দিতে থাকে একবার আসার জন্য। ছেলেটি নাকি বারবার নুসরাতকে দেখতে চাচ্ছে!
»» তারপর? ?
»»»নুসরাত নাকি বাসার কাউকে না জানিয়ে ছেলের দেওয়া ঠিকানায় গিয়েছিল। মুলত আরিয়ানের কিছু হয়নি। খারাপ উদ্দেশ্যে নুসরাতকে ওরা ডেকেছিল। নুসরাতকে একা পেয়ে গয়না - টাকা তো ছিনিয়ে নিয়েছিল। সাথে নুসরাতকে করেছিল রাতভর ধর্ষন। নিখোঁজ ছিল মেয়েটা কিছুদিন। কিছুদিন পর কেওড়া বাগানে সুইসাইড নোট সহ ওর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
»» ও মাই গড ( হাত - পা গুলো অবশ হয়ে আসছে। একটু দম নিয়ে জিজ্ঞাসা করলাম) .... তো আমাকে কেন মেসেজ দিয়ে এগুলো বলছে ... ?
»»» আপনার কি ফেসবুকে কোন মেয়ের সাথে রিলেশন আছে?
»» না মানে .... হ্যাঁ। পরিচয়টা ফেসবুকে বাট ও আমার রিলেটিভ।
»»» হুম, যে ছেলেগুলো ফেসবুকে প্রেম করে নুসরাত তাদেরকে টার্গেট বানায়। তারপর ভুলিয়ে ভালিয়ে কেওড়া তলায় নিয়ে যায়। তারপর থেকে ঐ ব্যক্তির শুরু হয় মরন জ্বর। মৃত্যুই তার শেষ পরিনতি। আমাকেও মেসেজ দিয়ে ডাকা হয়েছিল। কিন্তু আমি পূর্বে খোঁজ নিয়ে সব জেনে গিয়েছিলাম। .
আর কোন ভাবেই একটা শব্দ টাইপ করতে পারিনি। ভয়ে বুকটা কেঁপে উঠছে। তবে আল্লাহর রহমত আমি সত্যটা জেনে বেঁচে গেছি...
.
পরদিন রাত বারটা। নুসরাতের আইডি আনফ্রেন্ড দেখাচ্ছে। হয়তো আজ আর কোন নতুন কাউকে টেক্সট করছে অভিশপ্ত আইডি টা........!!
Jeem_Sarker

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ