গল্প→"প্রথম দেখা হয়েছিল"
লেখায়:~ লাল রঙা স্বপ্ন।
.
"সেইদিন রোজকার মতো রাস্তার পাশের ল্যাম্পপোস্ট এর বাতি গুলো জ্বলছিলো। আমজনতার চলাফেরা করার নিয়মটাও ব্যতিক্রম হল না সবাই সবার তালে তালে চলছিলো।কেউ হয়তো জিবিকার তাগিদে প্রভাতে বের হওয়ার পর নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছিল। সেক্ষেত্রে আমার বেলায়ও রোজকার কাজের উপর ভিত্তি করে তৈরি হওয়া নিয়মানুসারে আমার টিউশন শেষ করে নিজ মেসে ফিরছিলাম।তবে আমায় মেসে যেতে হলে ২০ মিনিটের রাস্তা পেড়িয়ে যেতে হয়।২০ বছরের সেই পুরোনো দুটি পায়ের উপর ভর করে, যদিও মোটর যানের চলাচলের ব্যাবস্থা সচল রয়েছে।তবুও আমার এই নিস্তব্দ রাতে ল্যাম্পপোস্ট গুলো আর রাতের তারার সাথে কথা বলতে বলতে সময়টা খুব ভালই কাটানো যায়।
.
"আমি শাওন এবার অনার্স ফাইনাল ইয়ার পড়ালেখা করি। পাশাপাশি পকেট খরচ'টা রুম ভাড়া,খাওয়াও পড়ালেখা খরচ'টা জোগার করতে।দিনের বেলায় একটা প্রাইভেট কোচিং তে কাজ করি।আর রাতে দুটি টিউশনি করাই এতে কোনো রকম চলে যায়।আজ টিউশন টা শেষ করে বাসায় ফিরছিলাম হটাৎ লক্ষ করলাম আমার সামনে দিয়ে কোনো এক রমনী হয়ত আমার উল্টো পথে যাওয়ার জন্য হাঁটছে।আমাদের মাঝে দুরত্বটা ধীরে ধীরে কমছে তো কমছেই।অবশেষে আমার আর ওর সামনাসামনি মানে পাশাপাশি যাওয়ার জন্য মুখামুখি হচ্ছিলাম।ঠিক তখনই আমাদের মুখামুখি হওয়ার যায়গা'টা স্থান ফেলো।রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট লাল আলো ছড়ানো বাতির নিচে আমি তার মুখখানা দেখলাম।আমি একদম অবাক হয়ে গেলাম ওর মুখখানা হয়তো এমনিতেই খুব সুন্দর।তার মাঝে আমার ল্যাম্পপোস্ট এর লাল আলোটুকু এসে তার মুখে পড়ে যেন তার সৌন্দর্যতে আরো বেশি মাধুর্য্য এনে দিয়েছে।
.
"আমি তো সেই মুখখানা দেখেই তাকে ভালোবেসেছি।তার সেই মায়াময়ী চেহারার মায়ায় পরে তার প্রেমে পরে গেছি।সে আমাকে না দেখেই পাশকাটিয়ে চলে গেলো আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম উদ্দেশহীন ভাবে।কি দেখছি কেনো দেখছি তা জানিনা শুধু দেখেই চলেছি।সেদিন রাতে আর ঘুমুতে পারিনি সারারাত শুধু তার সেই অচেনা মুখটি কল্পনা করেছি।এভাবে তার সেইদিনের আসার সময় অনুসারে রোজ সেই ল্যাম্পপোস্ট এর নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। আর চলে যাওয়ার বা দাঁড়িয়ে থেকে তার সেই মায়াময়ী চেহারাটা দেখি.।
এভাবে রোজ দেখে দেখে না বলা ভালোবাসাটাকে রোপন করে তার গভীরতা বাড়িয়েছি।
.
"একদিন আমি প্রতিদিন এর মতো টিউশনি শেষ করে। প্রেম নিবেদন করার প্রবল ইচ্ছাকে পোষন করে সাবলীল ভাষায় মুখস্থ করতে করতে নির্ধারিত স্থানে গিয়ে প্রেম নিবেদনের প্রাকটিস করছি।প্রতিদিন করেও কেন জানি তার সামনে গেলে কাঁচুমাচু হয়ে যাই।নবজাতক শিশুর মতো মুখ দিয়ে কিছু বের হয় না,ভয় হয় যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়।
.
"নাহ এভাবে আর কতদিন আজ প্রিয়সীকে আমায় বলতেই হবে। আমি যে একজন নওজোয়ান সেটা প্রমান করতে হবে।আজ তাহলে বলবই.বাই দ্যা ওয়ে কি বলবো?এভাবেই ভুলে যায় আমি।আজ আবারো সেই কাঙ্খিত স্থানে পৌঁছালাম। অপেক্ষায় রমনীর
করব প্রেম নিবেদন।এসব ভাবতে ভাবতে করলাম চা-রুটি খেয়েছি। অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না।তবে ঘড়িতে চেয়ে দেখি..৮:১৪ PM.কোন আবাল ব্যাক্তি এই উক্তি করেছিলেন।মানে যথা সময়ের থেকে ৩৫ মিনিট লেট তবে কি সে আজ আসবেনা নাকি। তার কিছু হল রাস্তায় আসতে কিছু হয়নি তো?এসব নানা কল্পনা মনের মাঝে ঘুরপাক খাচ্ছে।আমি দিশেহারা হয়ে একটু সামনে গেলাম তারপর আবার পুর্বে ফিরে এলাম।এসে দেখি না আজ তবে আর দেখা হবে না।এটা ভাবতে ভাবতে আমি একবার রাতের তারার কাছে দুঃখ প্রকাশ করে মাথানিচু করে হাঁটতে লাগলাম।
হটাৎ একটা "এই যে" বলে ডাক শুনতে পেলাম।
আবিষ্কার করলাম এটা একটা মেয়ের গলা।
পিছু ফিরে তাকালাম সেই মেয়েটি।
__ আমাকে ডাকছেন(আমি)
__হ্যাঁ আপনাকেই ডাকছি(সে)
__ জ্বি বলুন কি জন্য ডাকছেন?
__কোথায় যাচ্ছেন?
__না মানে ইয়ে কোথাও না।
__রোজ এখানে দাঁড়িয়ে থেকে কি করেন।
__ কৈই নাতো,আমি রোজ এখানে দাঁডাইয় না।
__আমি আপনাকে রোজ এখানে দেখি।
__ আপনি কিভাবে দেখেন,আপনি তো রোজ চোখ নিচের দিকে রেখে হাঁটেন।
__আমি রোজ চোখ নিচের দিকে রেখে হাঁটি
সেটা আপনি জানেন কি করে?
__না মানে দেখি তো তাই।
__ কি দেখেন?
__আসলে আমি রোজ আপনাকে দেখি।শুধু মাত্র আপনাকে একটু দেখার জন্য রোজ এখানে দাঁড়িয়ে থাকি।
__কেন এখানে কেন দাঁড়িয়ে থাকেন?
__ কারন আমি আপনাকে অনেক ভালোবাসি।যেদিন প্রথম দেখি সেদিন থেকে আপনাকে আমি মনে মনে ভালোবেসে ফেলছি।শুধু মাত্র মুখ ফুঁটে বলতে পারিনি।
__ এসব কি বলছেন পাগল হয়ে গেলেন নাকি?
__হ্যাঁ শুধু মাত্র আপনার জন্য আমি পাগল হয়েছি।
__কখনো ছেড়ে যাবেন না তো?
__ এই হাতটি ছেড়ে দেবার উদ্দেশ্য ধরতে ইচ্ছা পোষন করেনি।
__যদি চলে যান তাহলে?,
__ তাহলে ভেবে নিও সেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি।
__তাই নাকি?
__হ্যাঁ হয়তো তাই হবে।
__থাক আর যেতে হবে না কোথাও।
__ আচ্ছা আপনার নামটাই তো জানা হল না?
__ শোভা আমার নাম।
__বাহ' খুব সুন্দর নাম।
__আপনার নাম কি?
__ শাওন মাহমুদ।
__চলেন বাসায় এগিয়ে দিয়ে আসেন আমাকে।
.
"এভাবে আমি তাকে প্রথম দেখায় ভালবেসে ফেলেছি।এবং প্রথম সংলাপ এই তাকে প্রপোজ করি।আমার মহারানী ও আমার ভালবাসার ডাকে সারা দেয়।দুজনার আহব্বানে এক নতুন সপ্নীল জীবন গড়ার পথে হেঁটে চলেছি। দোয়া করবেন যেন সারাজীবন একসাথে কাঁটাতে পারি।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ