*গল্প→ ব্রেকআপ"
~
.
__কি হলো আবার ফোন দিলে?
__বৃষ্টি হচ্ছেনা এখন?
__হুম হচ্ছে তো।
__ছাতা নিয়ে গেছো?
__না।
__আমি জানতাম তুমি ছাতা নিয়ে যাওনি।এইটা বলতে আবার ফোন দিয়েছি-বৃষ্টি' যতক্ষন থাকবে ততক্ষন লাইব্রেরি বসে থাকবা,বৃস্টিতে ভিজে বাড়িত আসবানা।
__আচ্ছা ঠিক আছে।
__মনে থাকবে তো।
__হুম মনে থাকবে।
.
"এতক্ষণ যার সাথে কথা বলছি সে আমার প্রিয়তম অরণী।অরণী আর আমি একসাথে পড়ালেখা করি।আমি পড়ালেখার পাশাপাশি নিজের লাইব্রেরি আছে সেখানে সময় দিয়।অরণী আমাকে খুব ভালোবাসে।গভীর রাতে আমাকে ফেসবুকে অনলাইনে দেখলে গালাগালি করে তাড়াতাড়ি ঘুমানোর জন্য।তার কথা যদি না শুনি তাহলে ভার্সিটি গেলে আর কথা বলবে না রাগ করে বসে থাকবে।অবশ্যই অরণী যদি রাগ করে তাকে অনেক সুন্দর দেখায়।তাই তাকে আমি সবসময় কোনো না কোনো কথা বলে রাগানোর চেষ্টা করি।
.
"অরণী বাবা অরণীকে খুব ভালোবাসে।অরণীর সব আবদার তার বাবা রাখে।অরণী তার বাবার কাছে শেষ আবদার হলো-
_সে আমাকে তার প্রিয়মানুষটা হিসেবে চাইবে।অব্যশই তার বাবা তার আবদার রাখবে এটা আমি বিশ্বাস করি।কারণ অরণীকে তার বাবা খুব ভালোবাসে। তাছাড়া এখন আমি মোটামুটি প্রতিষ্ঠিত নিজের লাইব্রেরি আছে।আমি যদি তার বাবার কাছে অরণীকে চাই সে অব্যশই আমাকে দিবে।আমিও মনে খুব আশা করে রেখেছি অরণীকে জীবনসঙ্গী করবো।
যে আমাকে বুঝতে পারে, তার মনের দুঃখ গুলো আমাকে জড়িয়ে ধরে বলতে পারে এমন মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই।
.
একদিন অরণী আর আমি ক্লাস শেষ করে রাস্তা দিয়ে হাঁটতেছি। অরণীর খুব শখ আমার হাত ধরে হাঁটবে,তাই অরণী আমার হাত ধরে হাঁটতেছে।তখন অরণীর বাবা অরণীকে ফোন করে-
__হ্যালো অরণী।
__হ্যাঁ বাবা বলো
__ক্লাস শেষ হইছে নাকি?
__হ্যাঁ বাবা এখন শেষ করলাম।
__তাহলে বাড়িত আসতে দেরি কেন।
__বাবা এখন আসতেছি।তুমি এমন করো কেন এতবার কল দেওয়া লাগে নাকি।শুধু শুধু বিরক্ত করো।
এ বলে অরণী রাগ করে তার বাবার কল কেঁটে দেয়।অরণী আমাকে বলে-
আমার বাবা আজকে ৫ বার কল করছে ফোন করলে আমার কাছে অসহ্য লগে।তোমার সাথে হাঁটতেছি তখন ও ফোন দিছে কেমন লাগে দেখো।
আমি অরণীর কথাগুলো শুনে মনে হলো এ পৃথিবীতে নিরিহ মানুষ যদি কেউ থাকে আমি আছি।অরণীকে কিছু না বলে বাড়িত চলে আসছি।
.
রাতে ছাদে বসে বসে চিন্তা করে ডিসিশন নিলাম। আর সেটা হলো অরণীর সাথে ব্রেকআপ করে নিবো।দেরি না করে ফোন দিলাম অরণীকে-
__হ্যালো অরণী একটা কথা বলার ছিলো।
__হ্যাঁ বলো?
__আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না।
__কি বলছো?
__ব্রেকআপ চাই।
__আমার অপরাধ কি?
__তোমার অপরাধ হলো-
তুমি এখন ভালোবাসা কি তা জানো না।যদি তুমি ভালোবাসার মিনিং বুঝতা তাহলে তোমার বাবার ফোন করাতে কখন ও বিরক্ত হতে না।তুমি তোমার বাবাকে ভালোবাসাতে জানো না আমাকে কি করে ভালোবাসবা।হয়তো আমার ভালোবাসা তোমার বাবার ভালোবাসাকে বিরক্ত মনে হচ্ছে কিন্তু তা আমি চাই না এমন ভালোবাসা।
আমার সাথে আর কখন ও তুমি কথা বলবা না। আজ থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই।
__আমিতো তোমাকে অনেক ভালোবাসি।
__হুম তা জানি। তবে আগে মা,বাবাকে ভালোবাসতে শিখো।আর কোনো কথা নাই সো ব্রেকআপ তোমার সাথে।
.
"অরণী আমাকে সত্যি ভালোবাসে।অরণী আমার ভালোবাসা মায়া পড়ে তার বাবার ভালোবাসা বিরক্ত মনে হয়।আমার ভালোবাসা আর তার বাবার ভালোবাসা আসমান জমিনে ব্যবধান যা কখনো ও মিল হবে না।
.
"ঠিক তেমন কিছু ছেলে অাছে। গার্লফেন্ড এর সাথে সারাদিন কথা বলতে পারে। অথচ মা,বাবার কাছে সপ্তাহে একদিন ফোন করে।এমন ভালোবাসার কোনো লাভ নাই,সত্যি কোনো লাভ নাই।
মোঃইমরান হোসাইন,
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ