āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1393

বর্ষার দিনে
-- জুবায়ের হাসান রাব্বি

এই বর্ষার দিনে আকাশ মেঘলা,
বৃষ্টি ঝারে যাবে কোন এক ক্ষনে
জলের ছিটা লাগবে ব্যাস্ত নগরীর বুকে;
আমি তাই নিজেকে গুছাই
কারন, ভাবব তোমায় সুখে।

বাইরে ঝুম বৃষ্টি নামছে,
আকাশ থেকে জল ঝড়ে যায়
এর মাঝে আসবে তুমি;
কিভাবে কি করব না জানি
তবে তোমার হাতটা ধরব আমি।

বৃষ্টির জল গড়িয়ে পরছে
ধরনী আজ ভিজে একাকার,
তুমি কি ভিজবে আমায় নিয়ে;
আমিতো আছি প্রস্তুত সদা
তোমার দিকে হাত বাড়িয়ে।

বৃষ্টির ছিটা পরবে গড়িয়ে
তোমার মুখে ফোটায়,
আমি সে জল পারব না গুনতে;
দেখব জলের নেমে আসা
পারব তোমার কথা শুনতে।

হাতটা ধরতে পারব না
পারব না দিতে মেহেদি রাঙিয়ে
পারব না কোন সাজ উঠাতে;
তবে পারব তোমার হাতে
গভীরভাবে চুম্বন আঁকতে।

পারব তোমার মায়া ভরা চোখে
পারব তোমায় দেখে যেতে,
পারব তোমার মায়া ভরাতে;
যদি আসো কাছে
যদি পাশে রাখো এই ধরাতে।

বৃষ্টি যাবে তোমায় ছুঁয়ে
জল গড়িয়ে পরবে মুখে,
আমি দেখব শুধু তাকিয়ে;
জন্মাবে কি অনেক মায়া
আমায় তুমি পাশে পেয়ে।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ