āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1391

বাঘিনির শিকার
------------------------
লেখাঃ- Mosfiqur Rahman Bondhon
.
বসের রুম থেকে মিটিং শেষ করে বেরিয়ে দেখি লাবণ্যর পয়ত্রিশটা মেসেজ আর পঞ্চান্ন টা কল,,,মনে মনে ভাবলাম আজকে আমার প্রেম শেষ!! আগপাছ আর না ভেবে দিলাম ফোন,,,

প্রথমবার রিং হওয়ায় ধরলো না।। তাই আবার দিলাম।। এবার দুইবার রিং হবার পরই রিসিভ হলো,,,তাই আমি আগে কথা বললাম।।

>> এই আমি অসংখ্য সরি,,,আর এমন করবো না গো!! প্রমিস!!(আমি)
>> শুধু শুধু আমার কাছে কেন প্রমিস করছেন মিস্টার?? যান আপনার অফিসের বস সামিয়ার কাছে যান!! আমি আপনার কে যে ওনাকে ছেড়ে আমার কাছে আসছেন??(লাবণ্য)
>> বাবু, তুমি এভাবে কেন বলছো?? সামিয়া তো আমার বস আর একজন ভালো বন্ধু আর কিছু না!!(আমি)
>> ঐ কুত্তা ,,তরে আমি চিনিনা মনে করছিস?? তুই যে লেভেলের হারামি তোরে আমি হারে হারে চিনি!! বল ঐ ডায়নিটার সাথে তোর কিসের বন্ধুক্ত আর সুধু বন্ধুক্ত নাকি আরো কিছু আছে??(লাবণ্য চিতকার করে বললো।।)

আসলে একবার বন্ধুদের সাথে বাজি ধরে বখাটেদের মতন দুটা বোরখা পরা মেয়েকে পথ আটকিয়ে প্রপোজ করেছিলাম আর দুঃভাগ্য বসতো সেই দুইটা মেয়ের একটা মেয়ে ছিলো লাবণ্যর বেস্ট ফ্রেন্ড তানিষা।। তারপর আর কি,,যা হবার তাই হলো,,, কথাটা চলে গেলো লাবণ্যের কানে,,,অনেক বুঝিয়ে প্রেমটাকে টিকিয়ে রাখছি!! তবুও কেন যেন সেই ঘটনার পর থেকে সব সময়ই ও আমাকে সন্দেহ করে!! একটু রাগ হলে হারামি, কুত্তা, ছ্যাচড়া ব্লা ব্লা ব্লা বলে ডাকে।। হয়তো একটু বেশি ভালোবাসে তো তাই এমনটা করে!! আমি এটাতে কিছু মনে করিনা।। বরং হাসি!!

>> এই এভাবে চিল্লাচ্ছো কেন!! বাসার সবাই তোমায় কত খারাপ ভাব্বে বলো?? (আমি)
>> ভাবুকগে,,,তারাও জানুক যে তাদের হবু জামাই কত্ত বড় লুচ্চা!! এমন লুচ্চা যে সে অফিসের বসের সাথেও প্রেম করে বেড়ায় তাও আগে থেকে একটা গার্লফ্রেন্ড থাকা সত্বেও!!(লাবল্য অনেকটা রাগ নিয়েই বললো!! আর বলবে নাইবা কেন?? অফিসের বস যদি সুন্দরী নারী তার উপর সে কুমারী হয় তাহলে গার্লফ্রেন্ড কেন যাদের বউ আছে তাদের বউরাও সন্দেহ করবে!!)
>> দেখ লাবন্য শান্ত হও,,, তুমি যেমন ভাবছো আসলে বিষয়টা তেমন না!! আমার পারফর্মেন্স বসের ভালো লাগে তাই তিনি আমার উপর একটু বেশি ডিপেন্ড করে।। আর ছেলে হিসেবে আমিও খারপ না,, বসের মনে কিছু থাকতেই পারে,, খারাপ কি?? আমারি ভালো!! দুটো বউ থাকবে আমার!!(আমি ফাজলামো করে বলছি!! লাবণ্যর রাগটা আমার খুবই ভালো লাগে।। পাগলিটা রাগলে বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে।। তাই সুযোগ পেলে হাত ছাড়া করিনা!! রাগিয়েই ছাড়ি)
>> কি কইলি কুত্তা?? তুই বাঁচতে চাইলে এখনি আমার সাথে দেখা কর!!(লাবণ্য)
>> আমি পাগল না আমার মাথা খারাপ যে এখন বাঘের সামনে যাবো??(আমি)
>> কি বললি তুই আমি বাঘ??(আরো রাগে লাবণ্য)
>> না তুমি বাঘ হবা কেন,,তুমি তো একটা জলযান্ত দুই পা আর দুই হাত বিশিষ্ট একটা বাঘিনি!!(আমি টিটকেরি করে বললাম)
>> আমি বাঘিনি তাই না?? ঠিক আছে এবার দেখ এই বাঘিনি তরে কিভাবে শিকার করে মারে!! আমি এখনি যাচ্ছি তোর বাসায় আর তোর সব কুকির্তি ফাঁস করে দিবো আজ!!
>>সোনা দেখ পাগলামো করো না,,,তুমি কষ্ট করে কেন আসবা?? আমি আসছি তোমার কাছে??
>> তারাতারি ধানমন্ডির লেকে আয়!! এক ঘন্টা সময়!! দেরি হলে আমি তোর বাড়ি চলে যেতে একবারের বেশি দুইবার ভাববো না বলে দিলাম, হুম।।(লাবণ্য)
>>ওকে।। বাই,,
টু টু টু!!

অফিস থেকে বেরিয়ে একটা রিকসা নিব ভাবছি তখনি সামিয়া ম্যাম পিছন থেকে ডাক দিলো।।
>>মিস্টার আবির,,,একটু দারান!!(পিছন থেকে সামিয়া)
>> জি ম্যাম বলুন??(আমি)
>> আপনার সাথে কিছু কথা ছিলো যদি আপনার সময় হতো??? (সামিয়া ম্যাম)
>> হ্যা ম্যাম বলুন!! (আমি)
>> এখানে না,,,চলেন কোথাও যাই!!(ম্যাম)
>> কোথায় যাবেন??(আমি উৎসুক ভঙ্গিতে)
>> চলেন ধানমন্ডির লেকে যাই!! অনেক দিন হলো যাইনা,,, জায়গাটা ভিষণ ভালো,,, আমার পছন্দের একটা!!(ম্যাম)

একবার ভাবলাম মানা করে দেই!! লাবণ্য দেখলে রাগ করবে।। সেওতো ওখানেই আসবে পরে ভাবলাম হয়তো কোনো অফিসের কাজ সেখানে করতে বলবে যা অফিসে করা সম্ভব না।। আর আমারো সুবিধা হবে, অফিসের গাড়িতে যাবো প্রেম করতে!!

>>কি হলো, কি ভাবছেন এত??(ম্যাম)
>>কিছুনা,,, চলেন যাই!!(আমি)

তারপর ম্যাম তার ড্রাইভার কে বললো একটা রিকশা ডেকে এনে গাড়ি নিয়ে চলে যেতে।। তিনি নাকি পরে যাবেন!!

এখন আমি আর ম্যাম রিকশায় বসে আছি!! মাঝে যতই ফাক রাখার চেস্টা করি ম্যাম ততই কাছে চলে আসে!! বিষয়টা কেন জানি লাগলো!! তবুও আমি ফাক রাখার চেস্টা করছি!!
>> এত দূরে বসে আছেন কেন?? এদিকে আসেন।। আর দূরে গেলে পরে যাবেন তো!!(ম্যাম কিছুটা ধমক দিয়ে)
>> জি আচ্ছা!!(আমি)
তারপর চুপচাপ বসে রইলাম দুজনেই!!

লেকে এসে দেখলাম লাবণ্য এখনো আসে নি!! তাই এইফাকে ম্যাম কে বিদায় করার মতলব করছি,,,
আমরা একটা জায়গায় বসলাম,, তারপর,,,
>> ম্যাম আমরা এখানে কেন এসেছি??(আমি)
>> প্রেম করতে!!(ম্যাম)
>> আপনি নিশ্চয় আমার সাথে মজা করছেন তাইনা ম্যাম??(আমি অবাগ আর দ্বিধা নিয়ে!!)
>>আমাকে দেখে তোমার একটা মনে হচ্ছে আবির?? আমি সত্যি বলছি!! আমি প্রথমদিন থেকে তোমার উপর ক্রাস!! আমি তোমাকে বিয়ে করতে চাই!!(ম্যাম)
>> সরি ম্যাম,,এটা সম্ভব না।। আমি একজনকে ভালোবাসি!!(আমি)
>> হ্যা বাসতেই পারো সমস্যা নেই তবে বিয়ে আমাকে করবে,,,আর এতক্ষণে হয়তো আমার বাবা তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন!!(ম্যাম)
>> কি বলছেন এসব??(আমি)
>> হ্যা ঠিকই বলছি!! আজকে সকালে আমি বাবাকে তোমার কথা বলেছি!! তিনি রাজি।। আর আমায় বিয়ে করলে তোমায় আমাদের কম্পানির ৫০% মালিক করে দেবেন বলেছেন!!
>>টাকা দিয়ে আমায় কিনতে চাইছেন?? দুঃক্ষিত এই আবির টাকার কাছে বিক্রি হবে না।।(আমি)
>>ভেবে দেখ!! তুমি এখন যা মাসে আয় করছো আমায় বিয়ে করলে মাসে তারথেকে দশগুন বেশি আয় করবে!!(ম্যাম)
>> আমি আসি। আমার কাজ আছে!! বলে উঠে আসলাম।
ম্যাম আমায় পিছুডাক দিচ্ছিলো তবে শুনি নি!!

লেকের বাইরে এসে লাবণ্যকে দিলাম ফোন!!
এই ঘটনার পর আর এখানে থাকতে মন চাইলো না।। তাই ভাবলাম মানা করে দেই!!
>>হ্যালো তুমি কোথায়?? (আমি)
>> জাহান্নামে,,,তাতে তোর কি?? তুই তো ভালই আছিস তোর সামিয়া ডাইনিকে নিয়ে!!(লাবণ্য কাঁদছে আর বলছে সেটা বুঝতে পারছি।। হয়তো আমাদের দুজনকে একসাথে দেখে মাইন্ড করেছে!!)
>> আমি বুঝতে পারছি তবে তুমি যা দেখেছো সব ঠিক,,, আমি সামিয়ার সাথে ছিলাম তবে যা বুঝেছো সব ঠিক নয়!!(আমি)
>> হ্যা জানি জানি,,,এখন তো তাই বলবি,,,আমিযে পুরোনো হয়ে গেছি আমায় ভালো লাগবে কেন?? তোর তো নতুন চাই তাইনা, লুজ ক্যারেকটার পোলা একটা!! আমার কপালটাই খারাপ যে তোর সাথে প্রেম করছি!!তোকে এত ভালোবাসছি!! (কথা গুলা বলছে আর কাঁদছে সেটা বোঝাই যাচ্ছে!!)
>>দেখ, তুমি কেঁদোনা প্লিজ!! আমার ভালো লাগেনা তোমার কান্না!! (আমি)
>> আমি কাঁদি মরি বাচি যাই করি তাতে তোর কি?? তুই তো নতুন একটা পাইছোস,, আমাকে লাগবে কেন??(লাবণ্য)
>> কাল সকাল নয়টায় আমার সাথে একটু দেখা করবা,,,?? খুব দরকার!! এরপর তোমাকে আর জালাবো না!! আমিতো খুব পচা!! কালকের পর তুমি যা বলবা আমি তাই করবো!! প্লিজ এসো তুমি(আমি)
>> পারবোনা আমি!!
বলেই ফোনটা কেটে দিলো!!

এতক্ষণ গল্প পড়ে আমার পরিচয়টা নিশ্চয় জেনেই গেছেন তাই আর সেটা দিলাম না!!

এই ঘটনার পর বাসায় এসে জানতে পারলাম ম্যামের বাবা এসে সত্যি বিয়ের প্রস্তাব দিয়ে গেছে!! আমি বাবাকে বললাম মানা করে দিতে।।
>>কেন, মেয়ের পরিবার ভালো, মেয়ে উচ্চ শিক্ষিত, সুন্দরী!! তবুও না কেন??(বাবা)
>> সমস্যা আছে বাবা তুমি মানা করো তো!!(আমি)
>>আচ্ছা তোর জীবন তুই ঠিক করবি আমরা কিছু বলবো না!!(বাবা)

এরপর রাতে আমার রিজাইন লেটার লিখে একটা খামে ভরে রাখলাম!! এই ঘটনার পর আর ঐ অফিসে জব করতে মন চাচ্ছিলো না!!

সকাল বেলা,,,

>> হুমমমমমম বলো!!(ঘুম চোখে আমি)
>>এই আমি রেডি!! কোথায় আসবো বলো?? (লাবণ্য ফোন করে বললো)
এই মেয়েটা বরাবরই এমন!! যেটা সে মানা করবে প্রায় সময় সেটাই বেশি করবে!!
>> আমার অফিসে আসো!!(আমি)
>>ঠিক আছে!! তুমি মনেহয় এখনো উঠোনি,,,উঠে ফ্রেশ হয়ে তারাতারি আসো,,,আমি অফিসের waiting room এ বসে থাকবো!!(লাবণ্য)
>>ঠিক আছে!!(আমি)

এরপর আমি অফিসে গেলাম!! গিয়ে দেখি লাবণ্য আর সামিয়া গল্প করছে,,,আমাকে দেখতেই
>> তুমি এসছো?? এত সময় নিলা আসতে??(লাবণ্য আমাকে দেখে বলে উঠলো)
>> হয়ে গেল একটু দেরি!! তোমার কোনো অসুবিধা হয়নি তো??(আমি)
>> না না,,,তেমন হয়নি,,, তোমার ম্যাম ভালই যত্ন করলেন আমার!!(লাবণ্য)
>> ওহ ভালো,,,তাহলে তোমরা তো পরিচিত হয়েই গেছো!! তবুও ফরমালিটির জন্যে আমি পরিচয় করিয়ে দিচ্ছি,,, ম্যাম এটা হচ্ছে লাবণ্য!! আমার গার্লফ্রেন্ড (আমি)
>>হাই(লাবণ্য)
>> আর লাবণ্য ইনি হচ্চেন আমার বস মিস সামিয়া!!(আমি)
>> hello...(সামিয়া)
>> ম্যাম আপনার জন্যে একটা জিনিস আছে!! (আমি)
>> কি??(সামিয়া)
>>এই নিন।।(আমি রিজাইন লেটার টা ম্যাম এর হাতে দিয়ে দিলাম।। ম্যাম লেটার টা পড়ে খিলখিল হাতেছেন আর লাবণ্যকে দেখালেন,,,সেটা দেখে লাবণ্যও হাসতেছে!! মাঝখানে আমি বেকুবের মতন দারিয়ে আছি)
>> কি হলো?? আপনারা হাসতেছেন কেন?? আমি হাসির মতন কিছু বলি নি!!(আমি একটু রাগ দেখিয়ে)
>> দোস্ত ,,,তোর জামাই পাশ করেছে রে!!(সামিয়া ম্যাম)
>> দেখতে হবেনা জামাইটা কার??(লাবণ্য)
>>এই লাবণ্য জামাই পেলে কোই?? আর ম্যাম আপনি এসব কী বলছেন??(আমি অবাগ হয়ে আছি!! মনে হয় সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে,,,)
>>শোনো শোনো,,সামিয়া হলো আমার বাল্যবন্ধু আর আজ তোমার সাথে যা যা হইছে সব আমার প্লান মাফিক হইছে!!(লাবণ্য)
>>মানে কি এসবের??(আমি একটু রাগ দেখিয়ে)
>>মানেটা কাজি অফিসে বলবো।। এবার চলো যাই কাজি অফিসে!! তখনই সব বুঝবা!!(লাবণ্য)
>> কেন কাজি অফিস কেন??(আমি)
>> গেলেই বুঝবা!!(লাবণ্য)

এরপর কাজি অফিসে গিয়ে দেখি আমাদের কিছু বন্ধু ও লাবণ্যের বাবা সেখানে আগে থেকেই বসে আছে!!
>> নেন কাজি সাহেব!! বিয়ের কাজ শুরু করেন!! বর বউ এসে গেছে!!(সামিয়া ম্যাম)
>> বিয়ে!! কার??(আমি)
>> তোমার আর আমার বুদ্ধুরাম!!(লাব
ণ্য)
>> না আমি বিয়ে করবো না!!(আমি)
>> কি বললি তুই?? আমায় করবি না তো আমার সামিয়ারে করবি?? ঠিক আছে,, তাই হবে!! কাজি সাহেব,,, আমিও এই ছ্যাচড়াকে বিয়া করবো না,,,আপনি বউ এর জায়গায় সামিয়ার নাম লেখেন!!(লাবণ্য)
>> না আমি তোমাকেই বিয়ে করবো কিন্তু এভাবে বাবা মাকে না জানিয়ে না!!(আমি)
>> সেটা নিয়ে ভেবো না,,আমি সব বলে রেখেছি!! তোমরা বিয়েটা করে নাও!! (লাবণ্যের বাবা)

আর কি চাই,,, হয়ে গেলো বিয়ে!!
আজ নাকি আমার বাসর রাত,,,তবে ঘরে ঘুকতে ভয় পাচ্ছি,,, না জানি কি হয়!! এক বুক সাহস নিয়ে ঢুকলাম ঘরে!!
বউটা এসে সালাম করলো,,,আমিও ভাব নিয়ে দাড়িয়ে আছি!!
>> এই আমি তোমাকে সালাম করছি তুমি আমায় কিছু দিবা না??(বউ)
>> দেব তো,,, তার আগে বলো এতকিছু কেন করলা??(আমি)
>>কেন করছি?? আমি যে বাঘিনি তাই তোমায় শিকার করে বন্ধো করছি যাতে তুমি আর কোথাও যেতে না পারো!!(লাবণ্য,,থুক্কু বিয়া হইছে আমগো,,,এখন তো বউ)
>> ও,,সেই বদলা এভাবে নিলা??(আমি)
>> এটা তো কিছুই না,,,আগে আগে দেখো হোতাহে কেয়া??(লাবণ্যের শয়তানি কথা!!)
>>আচ্ছা আমি যদি সামিয়ার প্রস্তাবে রাজি হতাম তাহলে??(আমি)
>>তাহলে তরে লেকের পানিতে চুবানো হতো!! প্রেম একজনের সাথে আর টাকার লোভে বিয়ে করবি অন্যজনকে তাই না??(বউ)
>> ঠিক আছে!! চলো ঘুমাই!!(আমি)
>> মানেটাকি?? আজকে আমাদের বাসর রাত আজকে ঘুমাবা তুমি??(বউ)
>> তো কি করবো??(আমি)?
>> চলো বাহিরে,,,চন্দ্রবিলাশ করবো!! (বউ)
>> কি আর করা এই মধ্যরাতে বউরে নিয়া চললাম ছাদে!! আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্যে!!
+++++++সমাপ্ত++++++++

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ