āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1382

"তুচ্ছ মায়া"
.
চারিদিকে ঘন অন্ধকার নিস্তব্দ পরিবেশ। বাড়ির চারপাশের বাঁশ বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। মাঝে মধ্যে শেয়ালের হাঁক শুনে ভয়ে শরীর সিউরে উঠছে।
তিনদিন থেকে একায় ঘুমাতে হচ্ছে। বউ আমার সাথে ঝগড়া করে শশুরালয়ে প্রস্থান করেছে। বাবা-মা চার বছর আগে পৃথিবীকে সাধুবাদ জানাইছে। এই মুহূর্তে কোলবালিশ ছাড়া আর কেউ সাথী নেই।
.
এভাবে আর কতদিন রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতে হবে! তাই ২৭ঘন্টা যাবৎ না খেয়েই আছি।
কতবার বউকে ফোনে ট্রাই করেছি তবুও পাইনি। পরিশেষে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে রাখছি, "তুমি এসে না খেয়ে দিলে অনাহারে মরে যাব তবুও অন্ন মুখে দিব না।" তারপর ফোন অফ করে রেখেছি।
.
রাত্র ৩:৩৭বাজে। দরজায় কে যেন কড়াঘাত করছে। না খাওয়া শরীরে কোন ঘুম আছে নাকি! তাই অল্প শব্দতেই ঘুম ভেঙ্গে গেল।
.
দরজা খুলে দিলাম। আতকিয়া টিফিন বাটি হাতে নিয়ে ঘরে প্রবেশ করল। অসহায় মেয়ের মত ঘরের মেঝেতে দাড়িয়ে আছে।
.
দুজনই নিশ্চুপ! সে আমার দিকে অভিমানি দৃষ্টিতে চেয়ে আছে। আমি তার হাতের দিকে চেয়ে আছি।
.
আর সে নিশ্চুপ হয়ে ভাতের বাটিটি আমার দিকে এগিয়ে দিচ্ছে। তখন অনূভব করতে লাগলাম এটাই বুঝি ভালবাসা। যার মধ্যে ঝগড়া, রাগ, অভিমান, ভালবাসা মিশ্রিত থাকে।
.
-কাওছার।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ