āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1380

__ভাইজান, শেষটান টা দিবেন আমারে?
.
নিঃস্তব্ধ চারিদিক,অন্ধকার শুনশান। আনুমানিক ঘড়ির কাটা রাত ১:৩০। এই সময় হয়তো নাক ডেকে ঘুমানোর কথা কিন্তু ছেলেটি একদম উল্টো। ছোট্ট একটা টিলার ওপর বসে সিগারেটে শুক টান দিচ্ছে। হঠাৎ আওয়াজে আৎকে উঠে শুভ্র!
পাশ ফিরে দেখে এক রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। রিকশাওয়ালা আগ্রহের সাথে তার দিকে চেয়ে আছে।  শুভ্র এগিয়ে দেয় তার দিকে সিগারেটটি।
রিকশাওয়ালা তৃষ্ণার্তের দুটো চুমুক দিয়ে
ছুড়ে ফেলে দেয় রাস্তায়। অস্ফুট একটা আওয়াজ করে তৃপ্তিরর -
"আহহ!"
.
খনখনে গলা রিকশাওয়ালার, যেনো বহু বছরের পুরোনো কোন কুয়োর হঠাৎ  ভেতর থেকে উঠে আসা আওয়াজ।  আচরণে তেমন সুবিধার মনে হলো না। হাব-ভাবও ঠিকঠাক নয়।  তবে এসব নিয়ে ভাবে না শুভ্র।
ও উঠে দাঁড়ায়।  হাত দুটো ওপরে তুলে দিয়ে,পা দুটো ছড়িয়ে দিয়ে শরীরটা একটু গরম করে নিচ্ছে।  মধ্যরাত একটু ঠান্ডা অনুভূত হচ্ছে। রিকশাওয়ালা বললো :
__ ভাইজান,বাড়ি যাবানা??
__ ( শুভ্র কিছু না বলে তার রিক্সায় উঠলো। ছোট্ট করে বললো )  চলো,
__ কই যাইবেন ভাই? 
__ তুমি প্যাডেল মেরে সামনে আগাও তোমার উড়োজাহাজরে।
.
ঘন্টাখানেক হলো রিকশা করে শুভ্র ঘুরছে,
রাত তখন প্রায় ৩:০০ টার কাছাকাছি। ইতোমধ্যে রিকশাওয়ালা কয়বার বললো :
"ভাইজান! যাইবেন কোনঠায়?" তার কোনো ইয়ত্তা নেই। হিসাব করলে হয়তো পঞ্চাশ বার নাহ আশি বারের কাছাকাছি তো হবেই। শুভ্র চুপচাপ অনেক্ষন বসেছিলো। শেষবার বিরক্তস্বরে বললো :
__যেদিক খুশি চালান,দরকার পড়লে  ভাড়া
পুরো রাতের দিবো।
__বুইঝেছি। ভাইজান মনে হয় বাসাত্থে
রাগ কইরে চইলে আইছেন?
__কি?
__না কিছু না।  আমরাও বয়সকালে কত্ত করছি। মা তো আমারে কুইজ্জা ও পাইতো না।  না খাওনের ঠিক ছিলো,না কাজের ঠিক ছিলো। মজা আছে।
__নাম কি আপনার?
__জ্বে,উজ্জ্বল মালদার ।
__ মালদার!!!( হকচকিয়ে)  মানে???
__ ( অট্টহাসি ), কি আর কমু ভাইজান।  হেক্কালে আমার পেট ডা কুমড়োর মতো আছিলো।  হেতাল্লাই সবাই কইতো মালদার।  আমি তো রাইক্কা দিলাম "উজ্জ্বল মালদার"। কি মিলছে না??
__হুম। তা বাড়িতে কে কে আছে?
__বাড়িই নাই।
__তাহলে,থাকেন কই?
__থাকার দরকার পড়ে না ভাইজান,
রিকশাডা আছে না!!!  এইডাই...."
__ওহ...
__ভাইজান! সত্যই কি বাড়ি যাবেন না?
.
শুভ্র কিছু বলে না । মধ্যরাতে রাস্তার
সাথে মিশে যাওয়ার হলদে অনুভুতি উজ্জ্বল মালদার কি করে বুঝবে?
সে জন্য তাকে দোষও দেয়া যায় না!
__ আমারে আপনার সাথে নিয়ে যাবেন?
__ভাইজান সত্যই যাইবেন আমার লগে?
__হু
__ডরাইবেন না তো?
__নাহ!
.
রাত ৪:০০ টা ছুই ছুই...
উজ্জ্বল মালদার তার রিক্সা নিয়ে একটা জায়গায় চলে আসলো।প্যাডেলের চাপে রিক্সা এগোচ্ছে সামনের দিকে...একটু ঝাকুনি অনুভূত হয় শুভ্রের। কিছুক্ষনের জন্য সে ঘুমিয়ে গিয়েছিলো। ঝাঁকুনি খেয়ে আবার সজাগ হয়। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে ভালোভাবে সে, সম্ভবত একটা
শ্মশান । শুনশান মৃত্যুশীতল নীরবতা
বিদ্যমান। উজ্জ্বল মালদারকেও রিক্সার আশেপাশে দেখা যাচ্ছেনা। চারদিকের পরিবেশ  শুভ্রের শরীরকে হিম শীতল করে দিচ্ছে । তার মনে হতে লাগলো তার শরীরের স্বাভাবিক রক্তের তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াস থেকে কমে নিচে নেমে এসেছে। হঠাৎ পেছন থেকে পাতার মড়মড় আওয়াজ হচ্ছিলো। শুভ্র ভীত হয়ে পড়ে। পেছনে ফিরে দেখে শুকনো পাতায় শব্দ তুলে উজ্জ্বল  এলো
হাতে একটা পুটুলি নিয়ে।
__ভাইজান! কখন জাগছেন ?"
__এইতো, কিছুক্ষন হলো।  কোথায় গিয়েছিলে?
__এইতো এটা আনতে। হাতের পুটলিটা উচিয়ে দেখালো। 
__ওহ।
__ভাইজান, সিদ্ধি চলবে??
__নাহ!
__বিড়ি কি আর আছে ভাই?
.
পকেট থেকে একটা পাইলট বের করে
উজ্জ্বল মালদারের দিকে এগিয়ে দেয় শুভ্র ।
সিগারেটে গাঁজা ভরতে ভরতে উজ্জ্বল মালদার
বললো,
__আপনার লাইগা রাইখবোনি???
__নাহ...আপনি খান... আমি দেখি।
সদ্য প্রস্তুতকৃত শলাকায় আগুন দিয়ে টানতে
টানতে উজ্জ্বল বলে,
" ভাইজান! জানেন,
যহনই কোন সমস্যায় পড়ি এইজাগায় আসি...
যহনই টান দেই, গুরুর দেখা পাই।
সব সমস্যার সমাধান মিলা যায়। কোন
অশান্তিই থাকে না।
যা চাই, তাইই পাই।"
শুভ্র হাসে,
উজ্জ্বল মালদারের গলা আরো গভীরে চলে
গেছে, ধীরে ধীরে যেন খাদে নেমে
যাচ্ছে, গভীর খাদে।
"বিশ্বাস হইলো না তো ভাইজান?দেখবেন?"
আস্তে করে মাথা নাড়ে শুভ্র।
সঙ্গে সঙ্গে ভেলকিবাজির মত পরিবর্তন
হতে থাকে চারপাশ,
চোখের সামনে উজ্জ্বল মালদার ধীরে ধীরে
মিশে যেতে থাকে হাওয়ায়।
হেমন্তের শিশিরে ভেজা সবুজ ঘাসের
উপর আস্তে আস্তে নুয়ে পড়ে শুভ্র...
অনুভুতিরা তাকে জাপটে ধরে...
পিচ কালো হলদে নয়...
সবুজাভ সাদা অনুভূতি...
সে তলিয়ে যেতে থাকে গভীরে,সবুজ আর সাদায়.....

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ