āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1365

সেলারি পেয়েছি আজ।কথা ছিল এ মাসের সেলারি পেলেই বউকে নিয়ে শপিংয়ে আসবো।
কথামত এসেছি।
শপিংমলে বউ শাড়ি পছন্দ করছে,আর আমি চোখ ছোট করে দেখছি।
দেখতে দেখতে হয়রান হয়ে ওকে বললাম,এই তুমি শাড়ি পছন্দ করো আমি ওয়াশরুম থেকে আসছি।বউ হাসিমুখে বলল,আচ্ছা যাও।
আমি শপিংমল থেকে বেরিয়ে হুদাই এদিক সেদিক হাটাহাটি করে কিছুক্ষণ পর ফিরে আসলাম।এসে দেখি বউ তখনো শাড়ি পছন্দ করছে আর ওর কোলের কাছে অনেকগুলা শাড়ি রাখা।
বললাম,এই তোমার শাড়ি পছন্দ হলো?
-হ্যা হইসে।এইযে এই এগারোটা শাড়ি পছন্দ হইসে আমার😃
-বেশ তো।এখান থেকে ভালো দেখে দুইটা নিয়ে নাও😃
-নাহ আমি এই এগারোটাই নিব😕সবগুলাই ভালো
-বলো কি?😵এগারোটা শাড়ি দিয়ে কি হবে?বাসায় তো আরো অনেক শাড়ি তোমার।
-থাকুক।তবুও আমি এই এগারোটাই নিব😠
-আজব তো।এগারোটা শাড়ি নিলে তো সেলারির পুরা টাকা এখানেই শেষ।তো সারামাস খাব কি?😕
-খেতে হবেনা।আমি একেক দিন একেকটা শাড়ি পরে সেজেগুজে বসে থাকবো তাতেই আমার পেট ভরে যাবে,আর তুমি বাসায় ফিরে আমাকে এভাবে দেখবা তাহলেই তোমার পেট ভরে যাবে।😃
আর কথা বাড়াবানা তারাতারি বিল পেইড করো আর বের হও।নইলে আমি কান্না করবো এখন😏
আমি হতাশ হয়ে বউয়ের মুখের দিকে তাকালাম।আমি জানি ও সিরিয়াসলিই বাচ্চাদের মত কেঁদে ফেলবে।আর কাঁদলে ওর কান্না থামানো অনন্ত জলীলের পক্ষেও অসম্ভব।তার ওপর বাড়তি শাস্তি হচ্ছে ওর কথা না শুনলে ও গুনে গুণে পাক্কা দুইদিন আমার সাথে কথা বলবেনা।এটা ওর পুরনো অভ্যাস।
কি আর করার।বিল মিটিয়ে মল থেকে বের হলাম।
রিকশা করে বাসায় যাচ্ছি।
রিকশায় ও অনর্গল কথা বলে যাচ্ছে আর আমি শুনছি।
কি খুশী মেয়েটা।বাচ্চাদের মত হাসছে।শাড়ি ওর মারাত্বক পছন্দ আমি জানি।বিয়ের আগেও ও কোন সুযোগ পেলেই শাড়ি পরতে মিস করতনা।
নাহ এগারোটা শাড়ি কিনে লস খাইনি।ওর মুখের এই হাসিটার কাছে বাকী সবকিছু মূল্যহীন আমার😊

লেখা--সুমন্ত হাসনাইন

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ