āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3442

দিপু : এই শুনছ, আমার টাই টা পাচ্ছি না।
ইমা : এই তো, তোমার আলমারিতেই আছে, একটু
দেখো ভালো করে।
দিপু : ভুলে গিয়েছিলাম। আর এ আমার জুতার
ব্রাশ কোথায় গেল?
ইমা : সেদিন কোথায় রেখেছিলে, মনে আছে? বিছানার
নীচে দেখো, ডানদিকে।
দিপু : ওহ, পেয়েছি। আচ্ছা আমার মোবাইল
কোথায় রাখলাম। একটা কল দাউতো।
ইমা : মিস্টার ভুলরাম, বালিশে পাশেই আপনার
মোবাইল রাখা।
দিপু : তুমি না থাকলে যে কী হত আমার। কিছুই মনে থাকে না।
ইমা : কী আর হত। আমি না থাকলে ঠিক এ সব
মনে থাকতো তোমার। আছি বলেই তো ভুলে যাও।
দিপু : ভুলতে তো ভালোই লাগে। তাই ভুলে যাই।
আচ্ছা, আসি তাহলে।
ইমা : তা আপনার মানিবেগ ছাড়াই চলে যাবেন?
দিপু : এই দেখ, এটাও ভুলে গেছিলাম। তো এখন
দেন আমাকে।
ইমা : এই নেন। আমাকে কিছু দিয়ে যাবেন না?
দিপু : কাছে এসো।
আজ ও সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে দিপুর। ৩বছর হলো,
ইমা নেই। না ফেরার
দেশে চলে গেছে। ও কী জানে, অর কথাটা ভুল
ছিলো। এই ৩বছরের প্রতিটি দিন ই দিপু কিছু
না কিছু ভুলে ফেলে যায় বাসায়। খুব
জানতে ইচ্ছে করে দিপুর, ইমা কী দেখতে পায়
যে এখনও সে ভুলোমনাই আছে।

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ