āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3454 (1)

আমি বাসর ঘরে বিড়াল মারতে যাচ্ছি না, লুডু খেলতে যাচ্ছি। দরজা খুলে ভিতরে গেলাম। বলা লাগে না নববধূ ঘোমটা দিয়ে বসে আছে। ঘোমটা সরিয়ে বললামঃ-
- তোমার প্রশংসা পরে করবো, আগে চলো লুডু খেলি।
মৌ আমার দিকে অবাক হয়ে তাকালো। যেনো বলেছি, বিষ খাও। পারিবারিকভাবে বিয়ে হলেও আমি মৌকে চিনতাম। শুধু চিনতাম না খুব ভালো করে চিনতাম। মৌ কিছু বললো না দেখে আবার বললামঃ-
- লুডু তোমার প্রিয় খেলা না? 
মৌ মাথা নাড়ালো।
- তাহলে সমস্যা কী? আসো খেলি।
- না মানে বলতে চাইছিলাম। আমার প্রিয় খেলা ঠিক আছে কিন্তু আজকে রাতে না খেললে হয় না?
- যাহা চন্দ্র তাহাই চাঁদ। চলো খেলি।
মৌ এখনো বিশ্বাস করতে পারছে না আমি লুডু খেলতে বলছি। বললঃ-
- আসলে গায়ে এতো গয়নাগাটি, তার উপর শাড়ি। সব মিলিয়ে আসলে ইচ্ছে হচ্ছে না। 
- ফ্রেস হতে কেউ মানা করছে না। যাও ফ্রেস হয়ে আসো।
আমি মৌয়ের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি অনিচ্ছা। তবুও ফ্রেস হতে গেলো। আসলে ঘটনা সেটা না ঘটনা হলো আমি মৌয়ের ধুয়া মুখটা দেখতে চাচ্ছিলাম।
ফ্রেস হয়ে এসে গয়নাগাটি সব খুললো। গাল ফুলিয়ে রেখেছে। না বলতে পারছে খেলবো না। না বলতে পারছে খেলবো। বললামঃ-
- লুডু যে খেলবো শর্ত আছে কিন্তু।
বাচ্চাদের মতো তাকিয়ে বললোঃ-
- আবার কীসের শর্ত?
- শর্তটা হলো, যদি আমি জিতি তাহলে আমার কথায় তোমাকে চলতে হবে মানে আমি যা বলবো তুমি তাই করবে। আর যদি তুমি জিতো তাহলে তোমার কথায় আমি চলবো, বুঝছো?
- এই শর্ত স্থাপন করতে লুডু খেলা লাগবে না। আমি আপনাকেই উইনার ঘোষণা করে দিলাম, আপনার কথা মতোই চলবো।
- না আসলে এটা মিথ্যা কথা। কোনো শর্ত নাই।
- উফ, লুডু বের করেন তো তাড়াতাড়ি সাপ খেলবো। ঘুম পাচ্ছে খুব।
- আরো দুজন বাঁকি আছে তো। তাঁরা আসুক তারপর শুরু করবো।
এবার এমন ভাবে তাকালো মনে হলো বললাম, তালাক দিয়ে দিবো!
- আমরা দুজন আজকে খেলি? অন্যদিন নাহয় অন্যদের নিয়ে খেলা যাবে?
- না আসলে ওরা আমার ছোট ভাই দুইটা। ওদের ছোট বেলা থেকে স্বপ্ন ছিলো আমার বাসর রাতে ওরা ভাবীর সাথে লুডু খেলবে।
পারলে মৌ আমাকে গলায় চাপ দিয়ে ধরবে এমন অবস্থা।
- মানুষের এরকমও স্বপ্ন থাকে তাহলে!
- এখন কী হবে? ওদের স্বপ্ন কী পূরণ হবে না?
মৌ আর কিছু বলতে পারলো না। ভাই দুইটা দরজায় টকটক করছে। একজন পড়ে, দ্বিতীয় শ্রেণীতে আরেকজন তৃতীয় শ্রেণীতে।
মৌ মনে হয় মনেমনে আমাকে ইচ্ছামতো বকা দিচ্ছে। একজন আবার সঙ্গে করে ললিপপ নিয়ে এসে মৌকে দিলো। মৌ ললিপপ মুখে দিয়ে বললঃ-
- আমার ঘুম পাচ্ছে......!
.
পর্বঃ- ০১
গল্পঃ- লুডু

মৌ মনে হয় মনেমনে আমাকে ইচ্ছামতো বকা দিচ্ছে। একজন আবার সঙ্গে করে ললিপপ নিয়ে এসে মৌকে দিলো। মৌ ললিপপ মুখে দিয়ে বললঃ-
- আমার ঘুম পাচ্ছে।
মেয়েটা বিরক্ত হয়ে গিয়েছে। মৌ রাগ করলে গাল লাল হয় না, নাক লাল হয়। নাক লাল হলে মেয়েদের দেখলে আলাদা স্বাদ পাওয়া যায়। মৌ আবার আমার দিকে করুণ চাহনী দিয়ে বললঃ-
- আমি লুডু খেলতে পারবো না। শুনেন না কেনো?
আমার অত্যাচার করতে ভালই লাগছে। আজকেই রাতটাই অত্যাচার করবো। আর করবো না। ছোটভাই নিজের পকেট থেকে আরো দুইটা ললিপপ বের করলো।
মৌকে খেতে দিলো। মৌ রাগ করে বললোঃ-
- আমাকে কী তোমাদের মতো বাবু মনে হয়? না রাক্ষসী?
না ছোটভাইও রাগ কম করতে জানে না। আরো ললিপপ বের করলো। বের করে কান্না আরম্ভ করে দিলো! মৌ গাল-নাক ফুলিয়ে বললোঃ-
- আবার কাঁদো ক্যান?
ছোটভাই বায়না ধরেছে সব গুলা ললিপপ মৌয়ের খেতে হবে। তারপর লুডু খেলায় বসবে। যদি জিতে তাহলে আমাদের সাথে থেকে যাবে আর হারলে চলে যাবে।
মৌ কেঁদে দিবে মনে হচ্ছে। ঠোঁট চার বাঁকা দিয়ে বললোঃ-
- এই আপনি ললিপপ খান?
- না আমি, সিয়াম আহমেদ জয়।
- তাহলে এত ললিপপ খাবো কখন? ঘুমাবো না?
ললিপপ চিপসের মতো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। আর আমার দিকে চোখে আগুন নিয়ে তাকাচ্ছে। মৌ ছোট ভাই দুটোর মাথায় হাত দিয়ে বললঃ-
- তোমাদের ঘুম পাচ্ছে না? রাত তো দুটো বেজে গেলো। শুনো রাত জাগা ভালো না। এখানেই ঘুমিয়ে পরো কেমন?
মৌ কথা বলে শেষ করতে পারলো না। ছোট ভাই দুটো কান্না আরম্ভ করে দিলো। মৌ কান্না দেখে বললঃ-
- আরে আরে আবার কাঁদো ক্যান? মানুষজন কী ভাববে? লুডু খেলবো তাও কেঁদো না।
মৌ জীবনেও এতো ললিপপ মনে হয় না খেয়েছে যত ললিপপ আজকে খাচ্ছে। মৌ আবার বললোঃ-
- বেশি রাত জাগলে না আমার জ্বর হয়, আর জ্বর হলে মাথা ব্যাথা। মাথাব্যথা হলে আমি কিন্তু বাচ্চাদের পিটাই।
ভাই দুজন কথা শুনেই শরীরের পাঞ্জাবি খুলে বললোঃ-
- আমাদেরও কম না বডি হুম।
মৌয়ের অজান্তে নিজের মুখ থেকে বেরিয়ে পরলো, বাপরে।
অসহায়ের মতো ললিপপ চাবাচ্ছে মৌ। আমার দেখতে কেনো যেনো অপরূপ লাগছে। ভাইটার উপরে রাগ হলো। কেনো আরো ললিপপ আনলো না?
অবশেষে ললিপপ খাওয়া শেষ হলো মৌয়ের। ছোট ভাই দুজন এক দল আর মৌ, আমি আরেকদল। যদি জিততে না পারি তাহলে আমারও বিড়াল মারা হবে না।
খেলা আরম্ভ হলো। মৌয়ের মেহেদী রাঙ্গানো হাতে লুডুর ছক্কার গুটি কেমন যেনো দেখাচ্ছিলো। খেলার অবস্থা খারাপ। মৌ একা একাই খেলছে একরকম আমি লুকিয়ে লুকিয়ে মৌয়ের বিরক্তি ছাপানো মুখ দেখছি।
ভাল লাগছে। ঐদিকে খেলায় আন্ডা মারছি।
মৌ আমাকে ঝারি দিয়ে বললোঃ-
- আমার দিকে কী দেখেন? ছয় মারেন, ঘুমাবো না আমি?
.
পর্বঃ- ০২
গল্পঃ- লুডু

মৌ আমাকে ঝারি দিয়ে বললোঃ-
- আমার দিকে কী দেখেন? ছয় মারেন, ঘুমাবো না আমি?
মৌয়ের চোখ যেনো ঘুমে যায় যায়। বারবার আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে। খেলায় হারবো নিশ্চিত। খেলায় হারা জেতায় মৌয়ের কিছু আসে যায় না।
সে তাড়াতাড়ি ঘুমুতে পারলেই বাঁচে। রাত তিনটে বেজে গিয়েছে। ভাইদেরও ঘুম আসছে চোখে। খেলায় আন্ডা মেরেছি। কথামতো ভাইদের আমাদের সাথে থাকার কথা ছিলো কিন্তু ঝাড়ি দিয়ে বের করে দিয়েছি।
মেয়েটার মাথা ব্যাথা করছে বুঝতে পারছি। বালিশ ছাড়াই শুয়ে আছে। আমি বালিশে ঘুমাই মা। বালিশে শুয়ে ঘুম আসেনা আমার। কেমন জানি লাগে।
আমার বালিশটাও মৌয়ের বালিশের সাথে দিয়ে দিয়েছি। মাথাটা উঁচুতে থাকলে একটু ভাল লাগতে পারে। বললামঃ-
- মৌ।
মৌ আধঘুমে থেকে বললোঃ-
- হুম।
- মাথা ব্যাথা করছে?
- না।
- আমি সরি মৌ।
- কেনো?
- এইযে তোমাকে ঘুমুতে দিলাম না। লুডু খেলালাম।
- উফ, বকবক রেখে ঘুমান তো। একটু পরে আযান দিবে।
রুমে একটা মাথা ব্যাথার ঔষধ ছিলো। আমার মাথা ব্যাথা হলে মা মাথায় দিয়ে দিতো। ঔষধটা নিয়ে মৌকে দিলাম। মৌ কেমন যেনো হাসলো।
মৌয়ের একটা অভ্যাস আছে। মৌয়ের সাথে কেউ থাকলে মৌয়ের ঘুম আসে না। মৌয়ের অভ্যাসটা ছোট বেলা থেকেই আমি জানতাম।
সোফা আছে রুমে। একজন নিশ্চিন্তে পরম আরামে ঘুমুতে পারে। ভাবলাম মেয়েটা ঘুমুক শান্তিতে। সারাদিনের হৈচৈ শেষে রাতে আবার প্যারায় ছিলো।
মৌ বললোঃ-
- আবার কোথায় যান?
- সোফায়।
- কেনো? আমার সাথে ঘুমুতে সমস্যা হচ্ছে?
- না, তুমি তো একা ছাড়া ঘুমুতে পারো না।
- এই কথাটাও আপনার জানা হয়ে গেছে?
মৌ কথাটা বলতে বলতে দেখলো আমার মাথার নিচে বালিশ নেই। আমি বললামঃ-
- আমি বালিশে শুই না।
মৌ আমার কথা শুনে সেও বালিশ নিচে ফেলে দিলো। বালিশ ছাড়া ঘুমানোর মজাই আলাদা।
মাথায় শয়তানি চাপলো। বললামঃ-
- মৌ, বিড়াল মারবো।
- আপনার রুমে বিড়ালও থাকে?
- না, আজকে থেকে থাকবে।
- কই কই দেখিতো। বিড়ালটা কিউট নিশ্চয়? কিন্তু মারবেন কেনো?
- তোমার না ঘুম পাইছে খুব?
- হুম, কিন্তু শুনেন বিড়াল অহেতুক মারবেন কেনো? বাসায় বিড়াল থাকা ভালো।
- আল্লাহ্‌.......!
.
পর্বঃ- ০৩
গল্পঃ- লুডু

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ