অপেক্ষা
.
--আমি কি করবো? আপনার অতীতকে ভুলানোর চেষ্টা করে যাবে।(সুমিতা)
--তোমার ইচ্ছা! (শুভ)
--আপনি কি চান?
--আমি বলবো তুমি চেষ্টা কর আমার বলবো চেষ্টা করার দরকার নাই,আমাকে আমার মতো থাকতে দাও।
--কিন্ত আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি।
--আমার শর্ত পূরণ না করতে পারলে আমি তোমাকে ভালবাসতে পারবো না।
--আমি চেষ্টা করেই যাচ্ছি!
--আচ্ছা সাগরে যদি হাজারো সেচের ব্যবস্থা করা হয় তবে কি সাগরকে শুকানো সম্ভব??
না সম্ভব না।আর তুমি যদি হাজারো চেষ্টা করো আমার অতীত ভুলাতে তুমি পারবে না কারণ অতীতটা যে আমার অন্তরের গহীনে মিশে গেছে তাই শত চেষ্টা করলেও আমি এটাকে ভুলতে পারবো না। বরং তুমি বৃথা চেষ্টা বাদ দিয়ে তোমার জীবনটাকে রঙ্গিল করে সাজিয়ে নাও।আমার কাছ থেকে তুমি কিছুই পাবে না কষ্ট ছাড়া। কারণ কি জানে?? আচ্ছা তুমি যদি ছাঁইয়ের মধ্যে কিছু খুঁজো কি পাবে?? নিশ্চয় আগুনে পোড়ানো কয়লা ছাড়া কিছুই পাবে না!! আমার জীবনটাও ব্যথার আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে যে কোন মূহুত্বে ছাঁইয়ে পরিণত হবে।
আর এই ছাঁইয়ের স্পর্শে এসে নিজের জীবনটাকে অন্ধকার বানিয়ে তোলো না তাই আবার বলছি,নিজের জীবনটাকে ইচ্ছা মতো সাজাও। .
কথাগুলো বলে শুভ চলে যেতে লাগলো আর সুমিতা ঠায় দাঁড়িয়ে শুভ র চলে যাওয়া দিকে তাকিয়ে রইলো।
মনের ভিতর সুখ পাখিগুলো উড়ে যেতে যেতে আর্তনাত দিয়ে বলতে লাগলো তোর সাথে আমরা থাকতে পারলাম না বিদায়।সুমিতা বট গাছের চারপাশের বাঁধানো কংক্রিটের উপর বসে পড়লো আর হারিয়ে গেলে অন্য একজগৎতে.. একটা মেয়ে কাউকে ভালোবাসলে তার অন্তরের জমানো সবটুকু ভালোবাসা ঢেলে দেয়।
কাছে চায় তাকে সারা জীবনের পথ চলার সঙ্গী হিসেবে কিন্ত সেই চাওয়া-পাওয়া যখন ভেঙ্গে চৌচির হয়ে যায় তখন না পাওয়ার বেদনা তাকে গ্রাস করে, রক্তাক্ত হয়ে যায় তার স্বপ্নের পৃথিবীরটা।
.
সুমিতা বাসায় এসে খাটের
উপর ধপাস করে শুয়ে পড়ে বালিশ চাপা দিয়ে তার কাঁন্নার আওয়াজ লুকানোর বৃথা চেষ্টা করতে লাগলো।
সুমিতা জানালার পর্দাটা সড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। রাতের শহরটা দেখতে সুমিতার ভীষণ ভালো লাগে,লাল নীল বাতির দিকে তাকিয়ে থেকে প্রায় প্রতিদিন মনে মনে বক্ররেখা অংকন করে কিন্ত আজ কিছুতেই সেই বক্ররেখা অংকন করতে পারছে না।পারছে না তার স্বপ্নের পৃথিবীটাকে সাজাতে, দেহের প্রতিটি স্থানে যেন রক্তক্ষরণ হচ্ছে।
.
বেশিদিন আগের কথা না, সুমিতা তখন ভালোবাসা কি ঠিকভাবে জানতো না কিন্ত কেমন করে যেন শুভ সাথে একটু একটু করে ভালোবাসার সৃষ্টি হয়ে এখন সুমিতার প্রতিটি শ্রাস-প্রশাসে শুধু শুভ আর শুভ।
গাছের সাথে যেমন পাখির সম্পর্ক,পানির সাথে যেমন মাছের সম্পর্ক,এ দুইয়ের মাঝে যদি একটি না থাকে তবে দুটোর অস্তিত বিলীন হয়ে যেত ঠিক তেমনি শুভকে ছাড়া সুমিতার অস্তিত অন্ধকারময়। সুমিতার বেশ ভালো করেই মনে আছে,শুভ একটা মেয়েকে প্রচুর ভালোবাসতো কিন্ত মেয়েটা তাকে ছেড়ে চলে যাওয়ায় শুভ একবারে মানসিকভাবে ভেঙ্গে পড়ে অসুস্থ হয়ে যায়।অনেক চিকিৎসার পর শুভ সুস্থ হয় তারপরেই সুমিতার সাথে তার পরিচয় হয়,কথা হয় এবং দেখা হয়।সুমিতা শুভর ভালোবাসার ঐসব করুন কাহিনী শুনে তাকে ভালোবাসতে শুরু করে এবং বলেও দেয় শুভকে তার ভালোবাসার কথা।
কিন্ত শুভ সুমিতাকে তিনটা শর্ত দেয় যদি শর্তগুলো সুমিতা পূরণ করতে পারে তবেই শুভ সুমিতাকে ভালোবাসবে মনের গহীন থেকে।
শর্তগুলো ছিলো এরকম যে,পূর্বের মেয়েটার কথা তাকে ভুলিয়ে দিতে হবে,শুভকে অনেক ভালোবাসতে হবে এবং শুভকে কখনো ছেড়ে যাওয়া যাবে না। সুমিতা সব শর্ত মেনে নেয় কারণ শুভকেঅনেক ভালোবেসে ফেলেছে। কিন্ত সুমিতা প্রথম শর্তটা কিছুতেই পূরণ করতে পারে না তার কারণ যখন শুভর সাথে সুমিতা দেখা করে, পাশাপাশি বসে কথা বলে কিংবা হাঁটতে বের হয় তখনি শুভর ঐ মেয়েটার কথা মনে পড়ে যায়। মনে পড়বেই না কেন এরকম ভাবেই শুভ একদিন ঐ মেয়েটার সাথে পাশাপাশি চলেছে,হাতে হাত রেখে কত স্বপ্ন বুনেছে চাইলেই কি সহজে ঐসব স্মৃতি ভুলা সম্ভাব, না সম্ভাব না।
তো এ ক্ষেত্রে সুমিতা সম্পূর্ন ব্যর্থ শর্ত পূরণে।শর্ত সাপেক্ষে শর্ত পূরণ করতে পারলেই শুভ সুমিতাকে ভালোবাসবে কিন্ত শর্ত পূরণ করতে না পারায় তাদের সম্পকর্ক জোড়া লাগার আগেই ভেঙ্গে চৌচির তারা এখন ভিন্ন রাস্তার পথিক
তবু সুমিতা এখনো মন থেকে খুব করে চায় ফিরে আসুক
শুভ তার জীবনে,ফিরে আসুক তার শূন্য মনের কুটিরে,ভালোবাসা দিয়ে ভরিয়ে দিক তার অবুঝ মনটাকে। পাখি যেমন অপেক্ষা করে কোন সময়ে বনের ফল পাঁকবে মন
ভবে তা আহার করবে, একটি মা যেমন বিদেশগামী প্রবাসি ছেলের জন্য অপেক্ষা করে,কবে দেশে ফিরে তার কোলে মাথা রেখে মা বলে ডাকবে,কবে পরম যত্নে তার খোকাকে বুকে তুলে নিবে।
ঠিক তেমনি সুমিতা আজও শুভর জন্য অপেক্ষার প্রহর গুনছে শুভ ফিরে তার জীবনে বলবে ভালোবাসবো জীবন ধরে।
আর শুভ চায় তার মিথ্যা ভালোবাসার অতীতটাকে ভুলতে অপেক্ষা করে নতুন প্রভাতের। যেখানে থাকবে না কোন মিথ্যা ভালোবাসার ঠাঁই।
.
মানুষের জীবনে প্রথম প্রেমটা হয় হঠাৎ করে নিরবে গোপনে।মানুষ চাইলেই তার প্রথম প্রেম ভুলতে পারে না স্মৃতির পাতায় গেঁথে থাকে আজীবন।
হয়তো ক্ষণিকের জন্য মানুষ ভুলে যায় তার প্রথম প্রেমটা কিন্ত কোন এক জ্যোৎন্না রাতে কিংবা কোন এক বরর্ষার রাতে কিংবা গোধূলী লঘনে রাস্তায় কোন কেপল দেখলে তার প্রথম প্রেমের স্মৃতি মনে পড়বেই। বিশ্বাস করা বা না করা সম্পর্ন ভুক্তভোগীর ব্যপার কিন্ত আমি জোড় গলায় বলছি একসময় মনে তার পড়বেই প্রথম প্রেমের স্মৃতিগুলো।যাইহোক সত্যিকারের ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল যুগযুগ ধরে কেননা এখনো সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে বলেই পৃথিবীতে আজও ভালোবাসা টিকে আছে নয়তো ভালোবাসা বলে নামটাই মানুষের মন থেকে মুছে যেত। আসুন আমরা এই পবিত্র ভালোবাসাকে মনের ভিতর লালন করি একে কোন পরিস্থিতিতে নোংরামির দাগ লাগতে না দেই কারণ....
Love is the only thing that
never stays,but it continuses
to grow ভালোবাসা একমাত্র জিনিজ যা কখনো ফুরায় না বরং বাড়তেই থাকে।
এ সময়ে এরকম লেখার কোন ইচ্ছাই ছিলো না,বার বার কারো অনুরোধে লিখতে বাধ্য হইছি মাত্র। ঘটনাটা তাহার জীবনে ঘটে গেছে তার ভাষ্যমতে কিন্ত কতটুকু সত্য হয়তো আমরা কেউ জানি না তবে তার মনের ইচ্ছা পূরণ হোক এই কামনাটুকু করি।
.
লেখা-মোহাম্মদ জসিম উদ্দিন শুভ (ক্ষুদ্র লেখক)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2960
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§§ā§Ž AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ