āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

956 {2}

গল্পঃ
---বুদ্ধু----
(দ্বিতীয় পর্ব)
লেখকঃ সংগ্রামী মধ্যবিত্ত (স্বপ্নিল লেখক)
-তার এক ঘন্টা পর আমরা আবার আগের স্থানে এসে বসেছি,,,
-প্রণয়াও আসতেছে ওর বান্ধুবীগুলাও আছে সাথে।
-তো ঘুরা হলো? (আমি)
-হুম। (প্রণয়া)
-আচ্ছা সন্ধ্যার জ্যোৎস্না সিক্ত চাদ দেখতে কেমন লাগে?(আমি)
-খুব ভালো তার সাথে নদীতে প্রতিফলিত হয়ে যে অপরূপ সৌন্দর্য্যের সৃষ্টি করে সেটা যেনো এক স্বপ্নের রাজ্য।(প্রণয়া)
-দোস্ত চল অনেক জ্যোৎস্না সিক্ত নদীর পাড় ঘুরেছিস এবার বাড়ী ফিরে চল আপন ঠিকানায়!(সুমন)
-হুম সেকি বলতে চল।কিন্তু মাটিতে থাকা  চাদের মায়া ছেড়ে যেতে ইচ্ছে করছে না!(আমি)
-মানে?(প্রণয়া)
-কিছুনা!(আমি)
-যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম!(প্রণয়া)
-আচ্ছা বলেন!(আমি)
-আসলে আমাদের বাসাটা এই কাছেই তাই আপনারা আমাদের গেস্ট হাউজে থেকে যেতেন!সমস্যা নেই আমাদের বাসায় আমার বাবা ছাড়া কেউ নেই,,বাবা আপনাদের ওখানে চলে যাবেন,সমাদর করতে আর আমরা বান্ধুবীরা বাসায় থাকতে পারবো!(প্রণয়া)
-কিন্তু..... (একটু ইতস্ত)
-আচ্ছা বললামতো প্রব্লেম হবে না,তাছাড়া গেস্ট হাউজেই তো থাকবেন।(প্রণয়া)
-আচ্ছা ঠিকাছে(আমি)
-প্রণয়াদের গেস্ট হাউজে গেলাম,কিছুক্ষণ পর প্রণয়া তার বাবাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেলো, কিন্তু প্রণয়ার বাবাকে কোথায় যেনো দেখেছি,থাক আমার এতো ভেবে লাভ নেই রাস্তাঘাটে কত চেনা অচেনাদের সাথে দেখা হয়,হতে পারে আগে কোথাও দেখে থাকতেও পারি!
-আচ্ছা তোমরা ডিনার করে এই দুটি রুমে শুয়ে পড়ো,আমি সামনের রুমে ঘুমাচ্ছি।(প্রণয়ার বাবা)
-জ্বি,ঠিকাছে,আংকেল। (আমি)
-সবগুলা বন্ধু শুয়ে শুয়ে মোবাইল টিপছি,আমি আজ গল্প লিখবো না একটু মেসেঞ্জারে আড্ডা দিবো,এমন সময় প্রণয়ার মেসেজ,,ওহে লেখক সাহেব কি করছেন?
-এইতো মেসেঞ্জারে আড্ডা দিচ্ছি। (আমি)
-কার সাথে?গার্লফ্রেন্ড বুঝি? (প্রণয়া)
-মনে করেন তাই! (আমি)
-তা আপনার গার্লফ্রেন্ড কয়টা? (প্রণয়া)
-আগে ছিলো না।এখন একটা আছে!(আমি)
-ভালো সে খুব ভাগ্যবান,বেচে থাকুক আপনার ভালোবাসা হাজার বছর!(প্রণয়া)
-আমিও তাই চাই!(আমি)
-আচ্ছা আপনি থাকুন আপনার গার্লফ্রেন্ড নিয়ে,বাই।(প্রণয়া)
-আচ্ছা আপনি চলে গেলে আমি কার সাথে কথা বলবো?(আমি)
-কেনো গার্লফ্রেন্ড! (প্রণয়া)
-আমিতো বলছিলামই কিন্তু সে এখন বাই বলে চলে যাচ্ছে ভুল বুঝে!সেকি কথা বলতে চায় না?(আমি)
-ও বুঝলাম তাহলে!না সে রাগ করেছে!(প্রণয়া)
-তাহলে রাগ ভাঙ্গাবো কি করে?(আমি)
-আরে বুদ্ধু তাকে কোলে নিয়ে নদীর পাড়ে জ্যোৎস্না সিক্ত নদীর পাড়ে হাটতে হবে,,,তারপর কদমফুল আর হাজারো জোনাক পোকা দিয়ে একটানা শতবার বলতে হবে ভালোবাসি তাহলেই রাগ ভাংবে!(প্রণয়া)
-আচ্ছা কালকের সোনালি সন্ধ্যায় সে যেনো নদীর পাড়ে অপেক্ষা করে।(আমি)
-আচ্ছা করবে!বাই।(প্রণয়া)
-আচ্ছা বাই।(আমি)
-বলেতো দিলাম এখন কীভাবে শর্তগুলা পূরণ করি!
(চলবে)
পরবর্তী পর্ব শীঘ্রই আসছে........

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ