----গল্প----
---"বুদ্ধু"---(প্রথম পর্ব)
লেখকঃ সংগ্রামী মধ্যবিত্ত (স্বপ্নিল লেখক)
.
-আবহাওয়াটা দারুন।দোস্ত চল চাঁদপুর থেকে ঘুরে আসি!বর্ষা সিজনে নদী টাই টুম্বুর ঘুরে ভালোলাগবে!(শহীদ)
-আমার ভালো লাগছে না আরেকদিন যাবো।(আমি)
-আরে চলনা একটুপর সাগরিকা আসবে,,একবার ঘুরে আসি সন্ধ্যার জ্যোৎস্না সিক্ত নদীর পাড়ে!(লিটন)
-হ্যা দোস্ত চল অনেক দিন পদ্মার খোজ নেয়া হয় নাই!(সুমন)
-কি আর করা হারামিগুলা জোড় করে সাথে নিয়ে যাবেই না,,আচ্ছা চল। (আমি)
(সবাই তৈরি হয়ে স্টেশনে বসে আছি)
-ওইতো ট্রেন চলে আসছে(লিটন)
-টিকিট করবি না।(আমি)
-না মামা টিটিরে জনপ্রতি দশ টাকা করে দিয়ে দিলেই হবে।আমরা এমনিতেই এগারোজন।পুরো একটা খেলার টিম আছি!টিটিরে একশ টাকার নোট ধরাই দিলেই হালা খুশি হইয়া যাইবো!(রবি)
-আচ্ছা চল। (আমি)
(তারপর চিতোষী-চাদপুর,একটু আনন্দ ভ্রমন)
-খুব সুন্দর একটা ট্রেন জার্নি শেষ করলাম!(আমি)
-হইছে চল আরো সুন্দরতম নদীর পাড় ঘুরে আসি!(শহীদ)
-আচ্ছা চল।(সুমন)
-কিছুক্ষণ ঘুরাঘুরির পর অপরূপ সৌন্দর্য্যের অধিকারীনি এক মায়াবি কন্যার দেখা,,,বিশেষ করে চোখ আর ঠোটের গড়ন অসাধারন! আরে আপনি হাসিব ভাই না ফেবুতে গল্প লিখেন?তো কেমন আছেন?(মায়াবী কন্যা)
-ভালো আপনাকে তো ঠিক চিনলাম না? (আমি)
-আমি চাঁদপুরেই থাকি,,আমি প্রণয়া,,ফেবুতে অজানা কাব্য নামে আপনার গল্প-কবিতায় কমেন্ট করি!(প্রণয়া)
-ওহ আপনার কমেন্টগুলা পড়ছি অদ্ভুত রকমের সুন্দর। (আমি)
-ধন্যবাদ,তবে আপনার গল্পের চেয়েও সুন্দর নাহ!(প্রণয়া)
-কিন্তু আমার গল্প আপনার চেয়ে সুন্দর না!(অস্ফুষ্ট স্বরে)
-কিছু বললেন (প্রণয়া)
-নাহ কিছুনা!(আমি)
-আপনি বার বার বিভিন্ন নামে লিখেন কখনো পাথর,কখনো হাসিব,কখনো সংগ্রাম, কখনো বা স্বপ্নিল লেখক!(প্রণয়া)
-আপনি জানেন কিভাবে? (আমি)
-আপনার লেখা আমার খুব ভালো লাগে,তাই আপনার প্রতিটা আইডি ফলো করি!(প্রণয়া)
-ও ভারি বজ্জাত মেয়েতো আপনি!(আমি)
-হাহাহাহা (প্রণয়া)
-ওহ হাসিটাও কি অদ্ভুত,,, আমি ক্রাশিত! (মনে মনে)
-ওরকম ভুবন ভুলানো হাসি দিলে যেকোনো ছেলেই ক্রাশ খেয়ে পেট ফুলিয়ে ফেলবে!(আমি)
-যান,,এটা মোটেই আপনার গল্পের মতো সৌন্দর্য বহন করতে পারে নি!আচ্ছা ফেবুতে অনেক মেয়েই দেখি আপনার গল্পে কমেন্ট করে,তো তাদের মধ্যে জি এফ আছে নাকি দুই-একটা? (প্রণয়া)
-কি বলেন,, সেভেন আপ খেয়ে মাতাল হওয়ার ছেলে আমি নই,,ফেসবুক রিলেশনশিপে আমার তেমন একটা বিশ্বাস নেই!(আমি)
-হাহাহাহা, আরে বুদ্ধু এখন তো বাস্তবে কাছে পেয়েও দেখছেন না!(প্রণয়া)
-মানে?(আমি)
-কিছুনা,,,,আপনারা এদিকে ঘুরেন,, আমরা একটু ওদিকটা থেকে ঘুরে আসি,আর হ্যা ঠিক এক ঘন্টা পরে এইখানে আবার এসে বসবেন!(প্রণয়া)
-আচ্ছা,ঠিকাছে!(প্রণয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছি, সেকি অদ্ভুত হাটার ধরন!আমি ক্রাশিত)
-কিরে হাসিব আমরা শুধু হা করে শুধু কথা গিলছিলাম!মেয়েটা কি সুন্দর কথা বললো তোর সাথে,অথচ আমরা সাথেই ছিলাম!(শহীদ)
-আরে সমস্যা কি মামা আমাদেরই তো ভাবি হবে!(সুমন)
-তবেরে তোদের!(একটু নদীর পাড়ে সব বন্ধুরা দৌড়াচ্ছি,অসাধারন অনূভুতি,এ বন্ধুপ্রীতি যেনো গল্প আর মায়াবী ক্রাশ কন্যার চাইতেও সুন্দরতম)
(চলবে)
.
পরবর্তী পর্ব শীঘ্রই আসছে!
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļুāĻ্āϰāĻŦাāϰ, ā§Ž āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
956 {1}
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧝:ā§Ģā§Ģ PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ