āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2756

ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময়, ভাগ্যক্রমে একটা মেয়ের পাশে সিট পেয়েছিলাম। এর আগেও অবশ্য অনেক মেয়ের পাশেই সিট পেয়েছি। তবুও এই মেয়েটা একেবারে আলাদা, এককথায় পার্ফেক্ট সুন্দরী যাকে বলে। মেয়েটার মাথায় বেশ সুন্দর করে কাপড় বাধা, ঠোটে পিংক কালারের লিপস্টিক, মুখে হালকা মেকাপের পাশাপাশি চেহারাতেও বেশ শান্তশিষ্ট ভাব।
.
.
উপরওয়ালা যব দেতা হ্যায়, ছপ্পড় ফাড়কে দেতা হ্যায়! ডায়লগটা আগে শুধু শুনেছিলাম, বাসের মধ্যে আজ জ্বলন্ত প্রমাণ পেলাম। ডায়লগটা মনে মনে বারবার আওড়াচ্ছি আর প্রপোজ করার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি। যেই মেয়েটাকে প্রপোজ করবো অমনি মেয়েটার হাতে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো...
.
মেয়েটা কলটা পিক করে যা যা বলছে তার একাংশ হচ্ছে,
-- বাবু তুমি আমায় আর আগের মতো ভালবাসো না। রেষ্টুরেন্টে নিয়ে গিয়ে ভাল করে খাওয়াও না। শপিংও করে দেওনা। তমার বফ তমারে ডায়মন্ড রিং গিফট করছে, তুমিতো আমায় এখন কিছুই গিফট করোনা। আমার সাথে এরকম করলে, আমি কিন্তু তোমার সাথে ব্রেকাপ করবো! বাবু আজ বিকালে রেষ্টুরেন্টে...
মেয়েটা হয়তো আরো কিছু বলতো ওপাশ থেকে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায়, মেয়েটার সব কথা বলা হয়নি। বাকি কথাগুলো অপূর্নই থেকে গেছে। মেয়েটার সাথে সাথে আমার ইচ্ছাগুলাও অপূর্ন থেকে গেছে, প্রকাশ করা হয়ে ওঠেনি।
.
.
আমি এসএসসি পরীক্ষা দেই ২০১৫ সালে। সেই সময়েও আমার পাশের সিটে মেয়েই বসেছিল। মেয়েটা বেশ মোটা হলেও পর্দাশীল ছিলো। হাতের ও পায়ের আঙুলগুলো পর্যন্ত মোজা দিয়ে ঢাকা ছিলো। মেয়েটার ব্যবহারও ছিলো খুব ভালো। গনিত পরীক্ষার আগে কোনো অবস্থাতেই আমার সাথে কথা বলেনি। আমিও প্রথমদিনের পর থেকে আগবাড়িয়ে কথা বলিনি। বিপত্তিটা ঘটলো গনিত পরীক্ষার দিন। যখন দেখলাম, মেয়েটা বোরখার ভেতর থেকে একগাদা নকল বের করছে। আমাকেও অবশ্য একটা নকল দিয়েছিল, যেটা সৃজনশীল প্রশ্নপত্রের সাথেও শতভাগ কমন ছিল। আমার ইচ্ছা থাকলেও, আমি পারিনি মেয়েটার মতো নকল দেখে খাতা ভরাতে। তিন হাত দূরে থেকে শুধু মেয়েটাকেই দেখে গেছি। সবাইকে দিয়ে যে সব কাজ হয়না, এটা সেদিন বুঝেছি।
.
.
একদিন এক জরুরী কাজে মৌজাপুর গেছিলাম। সেখানে কিছুই না চেনার কারনে, একটা মেয়ের পিছুপিছু প্রায় মিনিট ত্রিশেক হেটেছিলাম। ব্যাস হয়ে গেলো আরকি!
মেয়েটা আমার দিকে ঘুরে আমায় যা ইচ্ছা গালাগাল করলো, সাথে আমার বাপমা ভাইবোনকেও করলো। কিছু বলবো সেই উপায়ও নেই। মেয়েটা একনাগাড়ে আমাকে বকে যাচ্ছে। আমাকে কথা বলার কোনো চান্সই দিচ্ছেনা। মেয়েটার চেচানোর চোটে আমার চারপাশে লোকজমা হয়ে গেছে। লোকগুলোর মুখের দিকে তাকালে মনেহয়, এইবুঝি আমারে মেরে মেয়েটাকে খুশি করে। একেকজন আমাকে নিয়ে একেক কথা বলতে লাগলো।
স্কুলড্রেস পড়ুয়া একটা ছেলে বললো, কী হইছে সাদিয়া? আজকেও এই পোলা তোরে ডিস্টার্ব করছে?
.
মেয়েটাও সবার সামনে বলে দিলো, আমি নাকি অনেকদিন ধরে মেয়েটারে ফলো করি, ডিস্টার্ব করি, শিস বাজাই ইত্যাদি ইত্যাদি। অথচ আমি ঐ এলাকায় সেদিনই প্রথম গেছি। রাস্তাঘাট এমনকি মেয়েটারেও চিনিনা।
.
মেয়েটার কথা, আর লোকগুলোর রিয়েকশন দেখে আমার অবস্থা, ছেড়ে দে মা, প্যান্ট ভিজিয়ে বাচি।
শেষমেষ একজন মুরুব্বী আমায় অনেক বুঝিয়ে ভিড় থেকে বের করে আনলেন বলে রক্ষা! নাহলে কী যে হতো আল্লাহই জানে!
.
.
বর্তমানে লেখাপড়া, চাকরি, স্লেজিং, প্রেম, অভিনয় সবদিক থেকেই এখন ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে। কাজেই অবলা শব্দটা এখন মেয়েদের না ছেলেদেরই মানায়!
.
.
written by: A.R Raj (আবেগপ্রবণ)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ