দুর্দান্ত সেন্স অব হিউমার সম্পন্ন এক বড় ভাই মজার একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এক ভদ্রলোক কমেন্ট করেছেন, "ভাবী অনেক লাকি, আপনার মত মজার একটা মানুষকে স্বামী হিসেবে পেয়েছেন"
স্ট্যাটাস দাতা বড় ভাই তার কমেন্টের রিপ্লাই দিলেন- "আমিই বেশি লাকি, তাকে পেয়েছি বলে"
সেই রিপ্লাই-এ ভাবী এসে লাভ রিএক্ট দিয়ে গেলেন!
দেখে মনটা ভালো হয়ে গেল আমার। মুখ থেকে একটা বাক্যই বের হলো- "বাহ দারুণ তো!"
.
হ্যাঁ, তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। অনেক বছর হলো তাঁরা একসাথে আছেন। তাঁদের ঘরে ফুটফুটে একটা মেয়েও আছে।
.
ইদানীং একটা কথা শোনা যায়, ভালোবেসে বিয়ে করলে নাকি সে বিয়ে বেশিদিন টিকে না। সংসারে শান্তি থাকে না। অথবা ডিভোর্স হয়ে যায়।
.
কেন হয় এমন? কারণ ছাড়া যেহেতু কোনোকিছু ঘটে না। তাহলে নিশ্চয়ই এর পিছনেও কোনো কারণ আছে। হ্যাঁ, সেই কারণটা হলো ভালোবেসে বিয়ে করে কেউ নিজেকে ‘লাকি’ মনে করে না। সম্পদ টা তখন সম্পত্তি হয়ে যায়। ভাবখানা এমন হয়ে যায়, সে তো আমার বউ/স্বামী হয়েই গেছে। এখন ভালোবেসে লুতুপুতু করলেও যা, না করলেও তা। সে আমার ঘরেই থাকতে বাধ্য!
.
বিপত্তিটা বাঁধে তখনই। কেউ একজন বিয়ের আগে স্বপ্ন দেখতো, বিয়ের পর সে আরও বেশি ভালোবাসা পাবে। কিন্তু সেটার পরিবর্তে পায় অবহেলা। বাড়তে থাকে দূরত্ব। বাড়তে থাকে অল্পতেই সন্দেহ। সে তো আগে এমন ছিল না?! বাড়তে থাকে ইগো। হতে থাকে ঝগড়া। ঠিক এই মুহূর্তে কোন সম্পর্ক টা টিকবে বলেন?
.
.
অপরদিকে অ্যারেঞ্জ ম্যারেজে আগে থেকে কারও ওই রকম এক্সপেকটেশন টা থাকে না। নতুন সংসারের সাথে তখন দুজনই একসাথে ভালোবাসার বীজ বপন করতে শুরু করে। "ও তো আগে এমন ছিল না" টাইপের কোনো প্রশ্ন সেখানে আসে না। সম্পদ টা সম্পত্তি হয়ে যায় না। সেখানে কোনো সন্দেহ আসে না। ইগো আসে না। ঝগড়া আসে না। সম্পর্কেও কোনো আঁচড় লাগে না। দিন যত বাড়ে ভালোবাসা তত গভীর হয়।
.
আমি বলছি না, লাভ ম্যারেজ খারাপ। অথবা লাভ ম্যারেজের চেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো। শুধুমাত্র বলছি, ভালোবেসে বিয়ে করলে সেই আগের ভালোবাসাটা একটু বজায় রাখার চেষ্টা করুন। আগের মত করেই একটু সময় বের করে চুটিয়ে প্রেম করুন। সপ্তাহে অন্তত একটা ঘন্টা আগের মত তার সাথে রিকশায় ঘুরুন। আগের মত না হয় একটু পাগলামি করলেন। মাঝেমাঝে একটু সারপ্রাইজ দিলেন। কখনো বাইরে ফুচকা খেতে গেলেন একসাথে। কখনো বা অফিস থেকে ফেরার পথে তার জন্য একগুচ্ছ ফুল নিয়ে গেলেন। কিংবা নিয়ে গেলেন তার পছন্দের চকলেট অথবা আইস্ক্রিম। বিশ্বাস করুন, খুশিতে সে বাকরুদ্ধ হয়ে যাবে। এমন একটা সম্পর্কে "অশান্তি" বা "ডিভোর্স" শব্দ গুলো আসবে কীভাবে বলেন? কোনোদিনও আসবে না। কক্ষনো আসবে না। এই শব্দ গুলোকে তখন মনে হবে পৃথিবীর সবচেয়ে বাজে শব্দ!
.
জমিতে কেবল বীজ ছিঁটিয়ে ফেলে রাখলেই ফসল হয় না। বীজ ছিঁটিয়ে জমিটা আবাদ করতে হয়। তবেই ফসল ঘরে তোলা যায়। এখানে ভালোবাসাটা হলো বীজ বপনের মত। ভালোবাসা শুরু করে সম্পর্কটাকে আবাদ করতে হয়। পরিচর্যা করতে হয়।
লিখাঃ কাউসার আহমেদ
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ