āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2732

-আপুনি তুই কই? আমার তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আসবি না তুই?
-আসবো ভাই আসবো। আর তো কয়েকটা দিন। একটু কষ্ট করে থাক না ভাইয়া।
-তোকে ছাড়া ভালো লাগে না রে আপুনি একদমই। বাসা ফাঁকা ফাঁকা লাগে।
-বাসায় মা আছে, আব্বু আছে, তাও ফাঁকা লাগে?
-বাসায় যে তুই নাই আপুনি। তোকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো বল?
-বাসায় থাকলে তো সারাদিন আমার সাথে ঝগড়া করিস। আর এখন ফাঁকা লাগে না?
-তোকে অনেক ভালোবাসি আপুনি। তোকে ছাড়া ভালো লাগে না। তোর সাথে ঝগড়া করলেও, তোকে ছাড়া আমি থাকতে পারি না। তোকে অনেক বেশি মিস করি আমি।
-পাগল ভাইটা আমার। আমি আসবো ভাই তাড়াতাড়িই। আমারও তোকে ছাড়া ভালো লাগে না রে।
-তাড়াতাড়ি চলে আয় আপুনি।
.
.
আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনছেন মিসেস মাহমুদ। তাঁর চোখ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছে জল গড়িয়ে। তাঁর ছেলে তামিম, এখন একদম পাগলপ্রায়। ওর বোন তনিমা, ওকে কথা দিয়েছিলো ফিরে আসবে কলেজ ছুটি হতেই। কিন্তু কলেজ ছুটি হলেও ফিরে আসা হয় নি। মেয়েটির ছুটি হয়ে গেছে পৃথিবী থেকে। আসতে পারে নি। আসতে দেয়নি তাঁকে সড়ক দুর্ঘটনা। তাঁর ছেলে তামিম বোনের এই মৃত্যু মেনে নিতে পারে নি। আজও সে তাঁর বোনের ছবি হাতে নিয়ে গুনগুন করে কথা বলে। পাগলের মত খুঁজে বেড়ায় ওর বোনকে। কিন্তু ওর বোন তো আজ আকাশের কোনে ঝুলে থাকা একটা তাঁরা হয়ে গেছে। প্রিয় বোনের শোকে আজ ছোট অবুঝ ভাইটা পাগলপ্রায়।
.
.
.
অনুগল্পঃ তারা
Shahrear Plaabon (আরেক রংবাজ)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ