āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2731

--- দোস্ত চল ছাদে যাই।ছাদে বসে তোর একটা গান শুনব।পুরনো দিনের গান আমার অনেক ভাল লাগে
(তানিম)
--- ঠিক আছে।চল
। (আকাশ )
.
আকাশ ও তানিম ছোটবেলার বন্ধু।তানিম আকাশদের বিল্ডিং এ ভাড়া থাকে।
ছাদে গিয়ে আকাশ গান শুরু করল।

---- "আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবেনা গো তোমাকে দেখার সাধ..." আহ্হহ---

---- এই একি???এত বড় ইট এল কোথা থেকে????

---- আহ্ উহ্ এই কে রে??? কে ইট মারে আমাকে????

---- দো-দো-দোস্ত মনে হয় ভুত।
গায়েবি কন্ঠ- আর কোন দিন যেন এই গান না শুনি।

আকাশ ও তানিম এক সাথে বলে উঠল--

দোস্ত ভুত পালাআআআ--

.
ছাদ থেকে নেমে আকাশ ও তানিম যে যার বাসায় দ্রৌড়ে ঢুকে পরল।

.
পরদিন সকালে--
---- দোস্ত কাল যে ইট মেরে ছিল সে কে রে??
(তানিম)

-----আমি কি করে জানব?দেখছিস না আমার মাথাটা কিভাবে মেরে আলু করে দিয়েছে??
( আকাশ )

---- যা বলেছিস ভাই।আর কখন রাতে ছাদে যাব না। এ কোন মানুষের কাজ না।দেখলি না কি রকম গায়েবি কন্ঠে কথা বলল?
--- হুম ঠিক বলেছিস।আর রাতে ছাদে যাব না।গতকালের কথা ভাবলেই ভয় করে।

---হুম আর ইটটাই বা কত বড় দেখলি?
---হুম।

.
২ দিন পর---
.
---- দোস্ত চল ছাদে যাই।একটা গান শুনাবি।
(তানিম)
---- কিইইই???আবার ছাদে???আমার মাথার আলু এখন পর্যন্ত ভাল হয় নি।আবার ছাদে গিয়ে---
(আকাশ )
----আরে ধুর।তখন তো রাত ছিল।আর এখন বিকাল।দিনের বেলা ভুত আসে না।তোকে কেউ আলু,পটল,বেগুন বানাবে না বুঝলি?
---- আচ্ছা চল।
ছাদে গিয়ে আকাশ গান শুরু করে।
--- 'পূর্নিমার চাদ আর তারার মেলা আকাশে শুধু তু--'উহ্ মাগো---
---- দোস্ত আবার ইট???
.
সামনে তাকিয়ে দেখে সামনের বাসার ছাদে একটি মেয়ে তাদের দিকে তেড়ে আসছে।এখনি বুঝি ছাদ পাড় হয়ে এসে তাদের চিবিয়ে খাবে।
.
মেয়ে- আবার তারা নিয়ে গান???
--- দোস্ত এত পেত্নি।ভাগ----
.
ছাদ থেকে দ্রৌড়ে নেমে এল আকাশ আর তানিম।
.
---- দেখলি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।
---- মেয়েটা কে বল তো?
---- কে মানে? তুই বুঝতে পারছিস না?এটা শাকচুন্নি।আমি ছোটবেলা ঠাকুমার ঝুলিতে পড়েছিলাম।শাকচুন্নিরা মানুষের রুপ ধরে ঘুরে বেড়ায়।
---- আচ্ছা বাদ দে।আর ছাদে যাব না।কাল বিকেলে খেলতে গেলে আমাকে ডাকিস।আমিও যাব।
--- ঠিক আছে।
.
পরদিন আকাশ ও তানিম বিল্ডিং এর সামনে দাড়িয়ে আছে।
.
হঠাৎ একটা রিক্সা এসে থামল রাস্তার ওপাশে।রিক্সা থেকে নামল দুটু মেয়ে।একজন তানিমের প্রেমিকা তারিন আর অন্য জনের চেহারা তানিম দেখতে পেল না।কারন মেয়েটি পেছন ফিরে ছিল।কিছুক্ষন পর মেয়েটি তারিনের দিকে ঘুরলো।আর তখন তানিম মেয়েটির মুখ দেখতে পেল।মুখ দেখে তানিম ভয়ে কাপতে কাপতে আকাশকে বলল-
.
----দো-দো-দোস্ত তোর ভাবীর সাথে শাকচুন্নি।
----ধুর আমার ভাবি এল কোথ থেকে?আমার কি কোন ভাই আছে?
----আরে আমার তারিনের সাথে শাকচুন্নি দেখ একবার।
---কই দেখি
.
আকাশ রাস্তার ওপাশে তাকাতেই ভূত বলে দিল এক দ্রৌড়।পেছন পেছন তানিমও।
.
----দোস্ত এই শাকচুন্নিটা কোথ থেকে এল বলতো?যে দিকে তাকাই সে দিকেই শাকচুন্নি।
(আকাশ )
---দাড়া আমি কাল তারিনকে জিজ্ঞেস  করব।
(তানিম)
.
পরদিন সকালে-
.
----তোমার সাথে কাল যে শাকচুন্নি না মানে যে মেয়েটা ছিল সে কে?
---ও তো আমার খালাতো বোন।আমেরিকা থেকে এসেছে।
.
তানিম কিছুটা সাহস করে বলল-
----আমেরিকা থেকে এসেছে বলে কি যা ইচ্ছা তাই করবে?আমার বন্ধুকে ইট মেরে আলু করে না মানে মাথা ফাটিয়ে দিবে?
----কি বল তারা এমন করেছে?আচ্ছা আমি তারাকে বলব।

.
তারিন বাসায় ফিরে তারাকে জিজ্ঞেস  করে--
---তারা তুই নাকি আকাশকে ইট মেরেছিস?
----কই?
---আমাকে এই মাত্র তানিম বলল।
----আরে আমি আকাশকে চিনি নাকি যে ইট মারব?
----তাও তো।
.
সেদিন বিকালে আকাশ তারিনদের বাসার নিচে দাড়িয়ে ছিল।তারা বেলকুনিতে এসে দাড়াতেই নিচে আকাশকে দেখতে পেল।আর যায় কোথায়।এক দ্রৌড়ে নিচে নেমে এল তারা।
.
----এই যে আপনার সাহস তো কম না?আমাকে নিয়ে গান গাইতে গাইতে আমার বাসার নিচে চলে এলেন?
----দে-দে-দেখুন।আ-আপনি শুধু শু-শুধু এমন ক-করছে-ছেন।
----যাক বাবা।আপনিতো তোতলা।কিন্তু গান তো ভাল গাচ্ছিলেন।
.
এমন সময় তানিম আর তারিন এল।তাদের দেখে আকাশের কিছুটা সাহস হল।
.
----আরে আরে কি করছিস?
(তারিন)
----আপু এই লোকটা সব সময় আমার নাম ধরে গান গায়
----দেখেছ বলেছিলাম না তোমার বোন আমার বন্ধুকে মেরেছে?
---- তারা আকাশ তোর নাম জানবে কি করে?ওতো তোকে চিনেই না।
.
আকাশ এতক্ষনে বুঝতে পারল যে মেয়েটার নাম তারা।আর সে যে দুটু গান গেয়েছি তাতে তারা কথাটা আছে।তাই এই সমস্যা
.
---- এই তানিম চল।
----আরে আপনিতো তোতলা না।তাহলে তোতলাচ্ছিলেন কেন?

----সব প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? এই তানিম আয়।
.
এইবলে আকাশ তানিমকে নিয়ে চলে এল।৪ দিন পর আকাশ সন্ধ্যাবেলা ছাদে উঠল।তার মন খারাপ।কিছুক্ষন পর কে যেন বলল আজ গান গাইবেন না?পেছন ফিরে দেখে তারা
.
----কি হল?মন খারাপ নাকি
---সব কিছু আপনাকে কেন বলব?
----বন্ধু ভেবে বলতে পারেন।
----বন্ধু?আপনি যদি বন্ধু হন তাহলে ঐদিন আমাকে মেরেছিলেন কেন?
----সরি আমি ভেবেছিলাম আপনি আমাকে উদ্দেশ্য করে বলছেন।
---আমার তো আর খেয়ে দেয়ে কাজ নাই।আপনার মত শাকচুন্নিকে উদ্দেশ্য করে গান গাইব।যেই না চেহারা নাম রাখছে পেয়ারা।যত্তসব।
.
এই বলে আকাশ দ্রুত ছাদ থেকে নেমে এল।কারন সে জানে আর ২ মিনিট ছাদে থাকলে খবর আছে।রুমে এসে আকাশ ভাবছে কথা গুলো বলা ঠিক হয় নি।
.
পরদিন সকালে আকাশ বাসা থেকে বেরুলো।কি বেরুবে সামনে অগ্নি মুর্তি ধারন করে দাড়িয়ে আছে শাকচুন্ন।
আকাশ মনে মনে ভাবছে,সব্বনাশ।শাকচুন্নিতো আমাকে লেবুর মত চিপে রস বের করবে।
.
----এই এদিকে আসেন।
আকাশ চুপ করে দাড়িয়ে আছে।
----কি?কথা কানে যাচ্ছে না?
.
আকাশ তারার সামনে মাথা নিচু করে দাড়ায়।
---কাল কি বলেছিলেন?
---ইয়ে মানে
----কি ইয়ে মানে?
----সরি আমি আসলে--
----থাক।আর বাহানা বানাতে হবে না।রাতে ছাদে আসবেন।এখন যান এখান থেকে।
.
আকাশ চুপ করে চলে গেল।রাতে ছাদে গেল আকাশ।
.
-----এসেছেন তাহলে।এই নিন।
-----এটা কি?
---ফ্রেন্ডশিপ ব্যান্ড।
----কেন?
---কারন আজ থেকে আমরা বন্ধু।
.
আকাশ মনে মনে বলে এই রকম শাকচুন্নি বন্ধু হলে উপায় নেই।
.
----কি ভাবছেন?
----না কিছু না।ধন্যবাদ।এখন যাই পরে কথা হবে।
.
কয়েকদিন পর আকাশের মামাতো ভাই শুভর বিয়ে।তবে বিয়েটা হবে আকাশদের বাড়িতে।আকাশ ও তানিম বিয়ের আয়োজনে খুব ব্যস্ত।আজ শুভর গায়ে হলুদ।এই অনুষ্ঠানে তারিন ও তারাও এসেছে।আজ তানিমের কাজে মন নেই।তার কারন সে শুধু তারিনের পেছন পেছন ঘুরছে।তারিনের পরনে আজ হলুদ শাড়ি লাল পাড়।তারিনকে দেখে তানিমের আবার নতুন করে প্রেমে পরতে ইচ্ছা করছে।আকাশ একা একা কাজ করতে করতে ক্লান্ত।আজ তানিমের খবর আছে।আকাশ তানিমকে খুজছে।এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেল আকাশ।সরি বলতে গিয়ে দেখে তারা।লাল জামদানিতে তাকে পরির মত লাগছে।
.
----দেখে চলতে পারেন না?
----সরি আমি তানিমকে খুজছি।

---তানিম ভাইয়া আপুর সাথে।নিজে তো প্রেম টেম করেন না তাই অন্যদের বিরক্ত করছেন।
----এখন মনে হচ্ছে করতে হবে
----কিছু বললেন?
----না।কিছু না।আমার কাজ আছে।চলি।
.
শুভর বিয়ের অনুষ্ঠান শেষ মাঝে মধ্যে ছাদে আকাশ ও তারার দেখা হয়।একদিন তানিম দ্রৌড়ে আকাশের কাছে এল।
.
----কি হয়েছে?হাপাচ্ছিস কেন?
----দোস্ত আজ তারিনের বাসায় যেতে হবে সবাইকে নিয়ে।
----তো কি হয়েছে?এত নতুন কিছু ন।এর আগেও তো গিয়েছিস।
----আরে তারিনের সাথে বিয়ের তারিখ ঠিক করতে যাব আজ।
---দোস্ত এটা কি শুনালি??
----হুম।তোকেও যেতে হবে আংকেল আন্টিকে নিয়ে।
----হুম যাব।
.
বিকেলবেলা আকাশ তানিম ও তাদের পরিবার গেল তারিনদের বাসায়।তারিন ও তানিমের বিয়ে ঠিক হল।
.
----দোস্ত ছোট থেকে সবকিছু একসাথে করেছি।কিন্তু বিয়েটা একাই করতে হচ্ছে।
----অপমান করছিস?
----বিয়েও একসাথে করলে কি হয়?
(আকাশের বাবা )
----আমরা তারাকে নিতে চাই।( আকাশের মা)
---আমাদেরও আকাশকে পছন্দ।
(তারার পরিবার )
.
আজ আকাশ ও তারার বিয়ে হয়েছে।
তারা দুজন বারান্দায় বসে আছে ।
---- একটা গান বল না।
--- যদি মেরে আবার আলু করে দাও?
--- না গাইলে মেরে পটল বানাবো ।
----আচ্ছা গাচ্ছি । "আকাশের ঐ মিটি মিটি তারা সাথে কইব কথা।নাইবা তুমি এলে। "এবার তুমি একটা বল ।
---- "পুর্নিমার চাঁদ আর তারার মেলা আকাশে ।" হিহিহি । তুমি আকাশ আর আমি তারা । এই দুটি মিলে হলো তারার মেলা আকাশে ।

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ