āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2737

"দেবদাস"
written by:-মি. শর্টকাট

এই আমি কি সেই আমি???
সময়ের সাথে সব বদলে যায়। শুধু আমি আগের মত রয়ে গেলাম। সেই ২০১০ সালের আমি আর আজকের আমি, কোন পার্থক্য নেই।
ভেবেছিলাম তোমাকে ভুলে যেতে পারবো। কিন্তু তা আর হলো না। তোমার চলে যাওয়াটা আমাকে অতটা কষ্ট দেয়নি, যতটা কষ্ট এখন পাচ্ছি!!
হঠাৎ তুমি এলে, কিছু না বুজতেই আবার চলে গেলে। অবাক পৃথিবি আর অবাক পৃথিবির মানুষ গুলো, কেউ কারো নয়, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত!!

মনে পড়ে সেই দিনটির কথা?!
যে দিন তুমি বলেছিলে বড্ড ভালোবাসো আমায়,
আমাকে ছাড়া তুমি নিজেকে কল্পনা করতে পারো না,
হয়তো তুমি ভুলেই গেছো!!
কিন্তু আমি আজও সেই কথাটা ভুলতে পারিনি।

অনেক বোকা চিলাম আমি, খুব সহজেই বিশ্বাস করে পেলছি তোমায়, কখনো ভাবিনি বিশ্বাসের মূল্য সবাই দিতে পারে না।
জানো!?
এখন আমি কাউকে বিশ্বাস করিনা, নিজেকে নিজেই বিশ্বাস করতে পারি না।
অন্যকে কি ভাবে বিশ্বাস করবো বলো?!

তুমি বলেছিলে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমিও বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবো না।
খুব অদ্ভূত লাগে, আজও বেঁচে আছি!!
তুমি তোমার কথা রাখোনি, আমিও রাখিনি!!
কিন্তু প্রার্থক্য কোথায় জানো?!
তুমি বেঁচে আছো অনেক সুখে অন্যের জীবনকে সাজিয়ে?!
আর আমি!? কথাটা নাই বললাম!!
তবে সত্যি কি জানো?!
আমার বেঁচে থাকাকে কেউ বেঁচে থাকা বলে না, সবাই বলে আমি নাকি বেঁচে থেকেও মরে গেছি!
চলছে তো জীবন!! হোক তা বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহন করা!!

আজ একটি কথা বার বার মনে পড়ে। তোমাকে একদিন মজা করে বলে চিলাম।
আমি দেবদাস হতে চাই!! আর তুমি কি বললে?!
তুমি বললে কখনো আমাকে দেবদাস হতে দিবে না, আর তুমিও পার্বতী হতে পারবে না!!

আজ তুমি ঠিকই পার্বতী হলে,
আর আমি.....!?
সবাই বলে আমি দেবদাস হয়ে গেছি!!
আচ্ছা, আমি কি ভাবে দেবদাস হলাম?
দেবদাসের তো শেষে মৃত্যুর হয়।
আর আমি তো এখনো বেঁচে আছি!!
বড়ই বেহায়া আমি, তাই না?!

দেবদাসও হতে পারলাম না.......!!

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ