āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

966

বিয়েরদিন বাধল বিপত্তি।নতুন বিয়ে আমার।হঠাত শাশুমা আমার হাত ধরে একটু আড়ালে নিয়ে গেল।আমি ভাবলাম শাশুমার আবার ছেলেপ্রীতি নেইতো?পরক্ষনে ভাবলাম,ছি একি ভাবছি আমি।হাজার হলেও শাশুমা আমার।ঘোর কাটল উনার মুখের মিস্টি ডাকে।তিনি আমাকে বললেন,
--আমার মেয়ে কিন্তু খুব নরম শরম।ফুলের টোকাও ফেলনা যেন বাবাজি।
.
আমি উনার কথাতে হাসি দিলাম আর মনে মনে বুঝালাম কি যে বলেন নাহ মা,এত টাকা খরচ করার উপায় আছে নাকি যে ফুলের টোকা দিব।আমার হাতই যথেষ্ট।
.
শাশুমার পালা শেষ হতে না হতেই এবার শশুরের মশায়ের পালা।বেজাই রসিক মানুষ ব্যাটা।আমার গলাতে হাত দিয়ে হাটতে হাটতে বলল,
--মেয়ে কিন্তু আমার খুব নরম শরম বাবাজি।সাবধানে সব কইরো বুঝলে।
.
আমি উনার কথাতে লজ্জা পেলাম নাকি আনন্দ পেলাম বুঝলাম নাহ।তবে এতটুকু বুঝলাম এই নরম শরম মেয়ে নিয়ে আমার বিপত্তিই আছে কপালে।শশুর মশাই বললেন,
--শশুর হয়েছি তো কি হয়েছে,আমিওতো তোমার সহজাত নাকি?বউকে কখনো মাথায় তুলবেনা বুঝলে।মাথা খেয়ে নিবে তোমার শাশুমার মত।তবে আমার মেয়ে কিন্তু সেই নরম শরম বুঝলে।
.
আমি হাসি দিলাম।হাসি দেওয়া ছাড়া আর কোন উপায় আমার হয়ত নেই।ব্যাটা সাজেশন দেই নাকি মেয়ের নরম শরম এর কথা বলে বুঝলাম নাহ।তবে মনে মনে বলতে লাগলাম,এতই যদি নরম শরম হয় তবে আমার কাছে দিচ্ছেন কেন?ফার্মের মুরগীর মত পাললেই তো পারেন।কিন্তু নতুন আত্বীয়তা,তাই নিজেকে খুব একটা চেনালাম নাহ।কিন্তু বাড়ির মেয়েকে চেনাবো আমি কি।
.
বিয়ের সব পালা শেষ করে আমি এখন প্রাইভেটের মধ্যে আর বউয়ের পাশে।কিযে আনন্দ লাগছে।উরু উরু মন আমার।আহ! কি প্রশান্তি।নিজেকে আজ থেকে ডাবল ভাবতে আর বাধা নেই।
.
বাসায় এসে পড়লাম ভাবিদের পাল্লায়।একেকজন একেকরকম সাজেশন দিচ্ছে।কিভাবে কি করতে হয়,কিভাবে কথা বলতে হয়।বুঝলাম একেকজন সব একেকটা হিটলারনী।এই জন্যেই ভাইগুলা এমন ঝিমা মোরগের মত ঝিমায়।তবে এরা সাজেশন দিচ্ছে নাকি আমার বাবার নাতি নাতনীর আসার রাস্তা পরিস্কার করছে বুঝলাম নাহ।হঠাত এক ভাবি বলে উঠল,
--বউ কিন্তু সেই নরম শরম বুঝলে দেবরজী।সাবধানে।
.
ভাবিদের কথা শুনে লজ্জায় পেলাম এবার।এক ভাবিতো নাক টেনে দেই আমার আবার আরেক ভাবি দেই শুরশুরি তবে শান্ত মনে শুনে নিলাম ভাবিদের সব আলাপচারীতা।সাথে খষে গেল আমার পকেটের কিছু টাকা।যাকগে,ভাবিইতো।
.
সব কথা শেষে পেছন থেকে ভাবিগুলা ধাক্কা মেরে বাসর ঘরে ঢুকিয়ে দিল।গিয়ে দেখি বউ আমার ঘোমটা দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে।বুঝলাম জোছনা বিলাশ করছে।আহ!বউতো আমার বেশ রোমান্টিক।মনে হচ্ছে পেছন থেকে গিয়ে জরিয়ে ধরি।কিন্তু মনের কথা মনেই রয়ে গেল আমার।
.
হালকা কাশি দিলাম।বউ আমার নড়ে উঠল।রুমের আলোতে খেয়াল করলাম বউ আমার সেই সাজুগুজু করেছে।সব পেলেও কোথায় যেন কিছু পেলাম নাহ।হঠাত খেয়াল হল বউ আমার টিপ পরেনি।টিপ ছাড়া খাপছাড়া লাগছে দেখতে।মনে মনে টিপ পড়ানোর কথা খেয়াল হল।মনে হল তাকে গিয়ে বলি,
"তোর কপালে যদি কেউ না দেয় টিপ,
আমি দেব টিপ সখি আমি দেব টিপ"।
.
বউ আমাকে দেখে সালাম করল।কেমন জানি ভালবাসা খুজে পেলাম।বউ আমাকে বলল,
--এত দেরি কেও করে?সেই কখন থেকে অপেক্ষা করছি।
.
আমি মনে মনে বললাম,আহ!বউ আমার কত্ত নরম শরম।আমার জন্যেই অপেক্ষা করছিল এত সময়।কেমন জানি ভালবাসা খুজে পেলাম আবার।বউকে বললাম,
--আসো দু রাকাত নামাজ পড়ে নেই।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
.
বউ আমার কথা মত নামাজ পরে নিল।রুপবতী আর গুনবতী বউ বলতে যা বোঝায় তা আমার বউ একদম ওমন।ভাগ্যবান বলে মনে হল নিজের কাছে।আবার শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে।
.
বউ আমার ঘুমে,আমি পাহারা দিচ্ছি তাকে।আরামছে ঘুমাচ্ছে সে।নো টেনশন ঘুম যাকে বলে।আমি চাঁদনী রাতে বউকে দেখছি।ঘুমের মধ্যে তাকে একটা চুমু খেয়ে নিলাম,নরম শরম চুমু যাকে বলে।বউ আমার জেগে গেল হঠাত করেই।আমার এই লুকোচুরি কাজে সে হাসছে।ভুবন ভোলানো হাসি যাকে বলে।আহা কি হাসি,কি ফিলিংস,কি ভালবাসা।তবে ভাবছি মা বাবার এই নরম শরম মেয়েকি আদেও নরম শরমই থাকবে?
.
Muhaimenul Rony

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ