āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

953 {1}

এটেম্পট টু মার্ডার (প্রথম পর্ব)
.
লেখকঃসংগ্রামী মধ্যবিত্ত (স্বপ্নিল লেখক)
.
পর পর দুটি খুন তাও একই রকম ভাবে!কি রহস্য আছে এখানে!
-আরো একটি খুনের হদিস মিলছে।সেটাও নাকি একই রকম ভাবে!আবির আমি যাই,,পরে কথা হবে তোর সাথে (এই বলে চলে যায় আবির সাহেবের বন্ধু সুমন সাহেব যিনি একজন পুলিশ ইন্সপেক্টর)।
-সুমন সাহেব চলে যাওয়ার পর মুখে এক চিলতে হাসি নিয়ে সুমন সাহেব বললেন আর মাত্র একজন!
(আবির সাহেব একটি কোম্পানির এমডির দায়িত্বে আছে প্রায় সময় তিনি তার অফিস কক্ষে তার বন্ধু সুমন সাহেবকে ডাকেন)
.
আজকেও আবার ডাকলেন।
-কি ব্যাপার সুমন তোকে এতো চিন্তিত লাগছে কেনো? (আবির)
-কি করবো বল?পুরো থানার পুলিশ ডিপার্টমেন্ট আমার অধীনে প্রতিটা কেস আমি একাহাতে হ্যান্ডেল করে ক্রিমিনালদের শায়েস্তা করেছি কিন্তু গত এক সপ্তাহ ধরে পরপর ঘটে যাওয়া তিনটি খুন একই রকম ভাবে!খুব হিংস্র ভাবে তাদের যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে! গায়ে অনেকগুলা আচরের দাগ!মাথার চুলগুলার অনেকাংশ মনে হচ্ছে হাত দিয়ে টেনে ছিড়ে নিয়েছে।গালে অনেকগুলা চড়ের দাগ অদ্ভুত ব্যাপার কোনোটির হাতছাপ নেই!মনে হচ্ছে হাত কাভার ইউজ করেছিল!কিন্তু কে বা কারা আর কেনই বা খুনগুলা করছে তার হদিস এখনো মিলে নি।(সুমন)
-পারবি দোস্ত ধৈর্য ধর তোর আইনি হাত যেকোনো ক্রিমিনাল ধরতে অনেক চৌকশ। (আবির)
-বলছিস? (সুমন)
-হ্যারে দোস্ত!(আবির)
.
-আচ্ছা দোস্ত আমি যাই তদন্তে যেতে হবে।(সুমন)
-হুম আমাকেও আজকে আমার বসের কাছে যেতে হবে।দেখা করতে হতে পারে এটাই তার সাথে আমার শেষ দেখা!(আবির)
-মানে?(সুমন)
-না..ইয়ে মানে..চারদিকে যেভাবে খুন খারাপি বাড়তেছে তোর আমার বা আমার বসের কারো জীবনেই তো যখন তখন আল্লাহর দরবারে চলে যেতে পারে!আর আজকাল আজরাইল তো দুনিয়ায় ওভারটাইম করছে!(আবির)
-ও তাই বল!আচ্ছা যাই।(সুমন)
-আচ্ছা।আমিও যাই আমার বস আদনান সাহেবের বাড়ি।(আবির)
.
[বসের বাসায় আসার পর]
-কি ব্যাপার আবির হঠাৎ আজকে তোমার তলব ছাড়াই এখানে?(আদনান সাহেব)
-না আসলে আপনার বাড়ি ছাড়া আর কোথাও যাই না তো তাই একটু সময় কাটাতে!(আবির)
-হুম তোমাকে এতো বিশ্বাস করি বলে তোমাকে আমার অফিসের এমডির দায়িত্ব দিছি!(আদনান সাহেব)
-ধন্যবাদ। আচ্ছা স্যার আপনি সিনথিয়াকে চিনেন?(আবির)
-কোন সিনথিয়া? (ভয়ার্ত কন্ঠে আদনান সাহেব)
-তিনবছর আগে আপনার কোম্পানির বেস্ট ফ্যাশন ডিজাইনার ছিল!(আবির)
-নাহ, মানে...আমি তখন দেশের বাহিরে ছিলাম।(আদনান সাহেব)
-মিথ্যে কথা স্যার,সিনথিয়া যেদিন আত্মহত্যা করে সেদিনও আপনি অফিসে ছিলেন!আসলে আত্মহত্যা বললে ভুল হবে ওটা খুন ছিল!(আবির)
-কিন্তু......(আদনান সাহেব)
....
(চলবে)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ