হঠাৎ একদিন ফেসবুকে এসে যখন দেখবি আইডিটা মলিনবিধুর ডায়েরীর মত তোকে নিয়ে অজস্র গল্প রেখে হারিয়ে গেছে!
তখন বুঝবি চেপে রাখা হাজারটা কথা না বলা থেকে যাওয়া কতটা বেদনাময়।
হঠাৎ একদিন বিকেলবেলা যখন দেখবি গোধুলিটা ঝিমঝিম ছায়াঘন হয়ে আছে। তারই পাশেপাশে যখন যখন দেখতে পাবি, হাজারটা রঙে আকাঁ রংধনুর প্রতিচ্ছায়ারা ভেসে উঠেছে।
তখন যদি মনে পরে যায়! একদিন এমন করে হাজারটা সাজন্ত গোধুলীকে ঘীরে তোর সাথে বন্ধুত্ব্যের প্রতিশ্রুতি বেঁধেছিলাম। সেসময় বুঝতে পারবি হারিয়ে যাওয়া মানুষ গুলোর স্মৃতিরা, এমন করেই বিষণ্ণ বানাবে বলে রয়ে যায়।
হঠাৎ একদিন খুব ভোরবেলা যখন ঘুমঘুম চোখে দেখবি রাতের চাঁদটা এখনো ঘুমায়নি!
তখন যদি মনে পরে যায় এমন করে প্রতিটা ভোরে তোকে চমকে দেওয়ার জন্য, প্রতিদিনকার রুটিনবাঁধা ছিলো কবিতা শুনাব বলে! ঠিক সেসময় বুঝে যাবি
"তুই একদম ভালো নেই" আমার কবিতারা তোকে ছেড়ে হারিয়ে যাওয়ায়।
হঠাৎ একদিন বিষণ্ণ দুপুরবেলা যখন দেখতে পাবি ছেঁড়া ছেঁড়া মেঘ বেঁধেছে দক্ষিণা দিগন্তে। সেই সাথে যখন মনে হবে আজ তোকে আনন্দ দেবার মত আর কেউ নেই।
তখন যদি আমার স্বরণে একাকীত্ব অনুভূত হয়। তবে বুঝে নিস, এমন প্রতিটি দুপুর আমাকে নিঃসঙ্গতায় নীরবে কাঁদায়।
হঠাৎ একদিন তোর জন্মদিনের সারাটা সময় যখন কেটে যাবে ব্যস্ততায়। দিনের শেষে যখন মনে পরবে আজ তোর জন্মদিন ছিলো!
তখন যদি মনে পরে যায়, তোর জন্মদিন ভুলে গিয়েছিলাম বলে, কোন এক সন্ধ্যাবেলায় অনেকটা সময় ধরে তোর মন ভালো করার হাজারটা গল্প শুনিয়েছিলাম। সেসময় বুঝে নিস, গল্প বলা সেই মানুষটা আজ আর বাঁধা নেই তোর মায়ায়।
তুই শেষ কবিতা ছিলি আমার। তুই শেষ গল্প ছিলি বেলা অবেলার। কোনদিন কি জানতাম! তুইই আমার শেষের কবিতার শেষ লাইনটায় "ভালো থেকো" বলে মিশে রবি আজন্মকাল ধরে??
তুই শেষ ভালোবাসা ছিলি আমার। তুই শেষ ভালো লাগা ছিলি আমার। তুই শেষ ভালো থাকা ছিলি আমার। কখনো কি জানতাম! তোকে ঘিরে সব স্বাদেরা হারিয়ে যাবে তোর আকর্ষণে??
নাহ। আর ভালো লাগছেনা। আর লিখতে পারছিনা।তোকে নিয়ে যতবারই লিখতে বসি, অলেখা কিছু কষ্ট হৃদয়ের গভীরে তবুও চাপা রয়ে যায়।
তুইতো ভালো থাকছিস হয়তবা তোর মত করে। কিন্তু একবারও কি ভাবছিস না! অপর দিকে একটি হৃদয় নির্ঘুম রাত জাগে তোকে ভেবে ভেবে।
তোর দোষ গুলো আমার লেখায় বেমানান দেখায়। তুই নির্দোষ ছিলি আজও আছিস। তবুও দোষ গুলো আমার উপর চাপিয়ে যদি একবার ফিরতিস!
খুব ইচ্ছে করে! খুব ইচ্ছে করে! তোর সাথে ইচ্ছেমত আবারও আগেরমত গল্পে হারাতে।
________
||-লিখা-||
✍Md Marufur Rahman✍
_____/দুঃ|খ|-নি|বা|সী\_____
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ