āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2745

--- আপনার প্রফাইল পিকচার গুলোতে লাভ রিয়েক্ট দেবার মত কেউ নেই আপনার?? 😉
--- ছিলনা। এখনতো আপনি এলেন 😄

--- এই যে মশাই! মুখের উপর লজ্জা দিবেন না কিন্তু! 👿
--- লজ্জা দেবার কি আছে! আপনি কি বলতে পারবেন?? আমার প্রফাইলটা ভালো লাগায়, আমাকে আপনার একটুও ভালো লাগেনি?? 😆

--- সত্যি বলতে আপনার প্রফাইলটা অনেক ভালো লাগাময় ছিলো। আমার একাকীত্ব নিয়ে অনেক পোস্টও ছিলো। 😊
--- একাকীত্ব আপনার একার?? 😲

--- নাহ। ইয়ে মানে! আমার মনের সাথে খুব মিলে যাচ্ছিল আপনার প্রতিটি লিখা। 😆
--- তাহলে নিঃসঙ্গতা তাড়িয়ে দিয়ে আসুন না দু'জন দু'জনার হয়ে যাই! 😃

--- এই দেখেন! একদম পটাতে চেষ্টা করবেন না! একলা মন অনেক কষ্টে নিজের ভিতর স্থির করিয়েছি। আপনার কথায় পটে যাবার জন্যে নাহ। 😎
--- আহা! আপনার প্রতিটি কথার মাঝেই কেমন যেন অদ্ভুত ভালো লাগা ভেসে আসছে।

--- তাই বুঝি!!
--- হুম! খুব করে তাই।

অত:পর আমরা দু'জনই নীরব। আমি মনে মনে ভাবছিলাম "হুম" বলে কথা বলার ইতি টেনে নিলাম। আর মেয়েটি হয়ত মনে মনে ভাবছিলো
"কেনো যে এত সুন্দর কথা বলার মুহূর্তে "তাই" বলতে গেলাম!
হঠাৎ করে এভাবে গল্প গুলো শুরু হয়। অনেক্ষণ পর আবারও কেউ একজনের পক্ষ থেকে হঠাৎ করেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়।
--- আচ্ছা আপনার নিঃসঙ্গতার গল্পটা জানতে পারি! 😒 
অত:পর আবারও গল্প বলায় হারিয়ে যায় দু'টি মানুষ। একে একে সবকিছু মিলে যেতে থাকে। সবশেষে দু'জনের মনেই নীরবে কিছু ইচ্ছেরা ডানা মেলে,
"আমরা কি পারিনা! দু'জন দু'জনের নিঃসঙ্গতা গুলো তাড়িয়ে দিতে??
আমরা কি পারিনা! সব কষ্ট পিছু ফেলে! মিলে যাবার গল্প বলতে বলতে হাতের উপর হাত রেখে অনেকদূর হারিয়ে যেতে??
কিন্তু ইচ্ছে গুলো আর কারোরই ইনবক্সে যায়না। দু'জনের মন গভীরেই লুকিয়ে কাঁদে। প্রতিদিন একটু একটু কথা বলার পর এভাবেই ধীরেধীরে "না বলা এক কঠিন ভালবাসার জন্ম হয়। কিন্তু সেই ভালবাসাটাও লুকিয়ে কাঁদে প্রতিদিনের ভাল লাগা গুলোর ফাঁকেফাঁকে। নিঃসঙ্গরা এভাবেই প্রতিদিন বেলা শেষে নিঃসঙ্গ থেকে যায়।
|||
___লিখা___
✍Md Marufur Rahman✍
_____/দুঃ|খ|-নি|বা|সী\_____

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ