āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2729

short story: "ভালোবাসি"
লেখকঃভদ্র বালক
-----------------------------------------------------------------
অাচ্ছা,অাপনি কি জানেন যে...''
এটুকু বলেই নিহা চুপ হয়ে গেল।অামি তার দিকে তাকালাম;চেহারায় লাজুকভাব স্পষ্ট ফুটে উঠেছে। এখন অামার কি করা উচিত? জানা নেই।অজ্ঞতা ঠাঁই দাড়িয়েই রইলাম।
.
''কি হলো??জিজ্ঞেস করবেন না কি বলতে চাচ্ছি? ''
.
''হুম,কি??''
.
''অাসলে,অাপনি কি জানেন যে অামি একজনকে ভালোবাসি!''
.
''না,জেনে কি করবো?''
.
''কিছু না। কিছুই করতে হবে না অাপনার।অামারই ভুল অাপনার সাথে কথা বলতে এসেছি। ''
.
নিহা কাঁদছে ভালোই বোঝা যাচ্ছে। তবে শব্দ করছে না।চুপচাপ কাঁদছে। শুধু মাঝেসাঝে ফুঁপানোর শব্দ।কাজটা নতুন না। ১মাস ধরে এভাবেই ইগনোর করে অাসছি ব্যাপারটা।
.
অামি দাড়িয়েই অাছি।চাচ্ছি তার কান্না থামাতে।কিন্তু,কেনো জানি কিছু বলে উঠতে পারছি না। এই না পারাটাই ব্যর্থতা। না পারার কারনগুলোই অামাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। যদিও হারাতে চাই না কিছুই।
.
রাত বেড়েই যাচ্ছে।নিহা বাসার দিকে পা বাড়ালো।
.
''বাইরে ঠান্ডা পড়ছে।বাসাতে অাসা হোক।'' স্ট্রেইটকাট বলে দেয়ার চেষ্টা করেও নিহা কাঁপা কন্ঠেই বললো। কান্না থামেনি এখনও।
.
কি করবো? পিছুডাক দিবো! ভাবতে ভাবতে অারও দেরী হয়ে যাচ্ছে!
.
''কি হলো??ভেতরে অাসুন।নাকি সারারাত বাইরেই থাকবেন?''
বলেই নিহা চলতে শুরু করলো। একটু গেলেই বাসা পেয়ে যাবো।নিহার হাঁটা দেখে একটু হাসিই পাচ্ছে! ছোট পিচ্চিরাও এর চাইতে বড় ধাপ ফেলে যতটা না সে এখন ফেলছে!
.
''একটা কথা বলবো???''
.
''জ্বী, বলেন।''
.
''অাপনার পায়ে কি মেহেদী লাগানো অাছে??''
.
''না। অার থাকলেই বা অাপনার কি?????''
.
নিহা এতো রেগে কেন গেলো! এখন অবশ্য হাঁটার স্পিড টাও বেড়ে গেছে।
.
''অাচ্ছা, শোনো?''
.
''না,চলেন তো।''
.
''শোনোই তো।''
.
''কি,বলার কিছু অাছে অাপনার??সবসময় তো চুপই থাকেন এখন কেন বলবেন????তো এখনও চুপই থাকেন''
.
''একবার তো শোনো!প্লিজ''
.
''কি''
.
''জানো, অামি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি''
.
''তার জন্যেই বুঝি অামাকে......... ''
.
অামার দিকে তাকালো সে।চোখ দুটোতে পানি, যেন এই বাঁধ ভেঙে গাল গড়িয়ে বেয়ে পড়বে।চোখ নামিয়ে নিলাম।
.
''অাচ্ছা জিজ্ঞেস করবা না কাকে ভালোবাসি?''
.
''না।''
নিহা চুপচাপ হাঁটছে।
.
''অাচ্ছা শোনো, সে কিন্তু অামার বউ হয়।''
.
.
নিহা কিছু বলছেনা। কান্নার জায়গাতে তার চেহারাতে লাজুক ভাব ফুটে উঠেছে।
.
''অাচ্ছা,তুমি তখন কি যেন বলছিলা?? কাকে ভালোবাসো?? সে কে???
.
''জানিনা।অার জানলেও বলবো না।''
.
''বলো,কাকে ভালোবাসো?''
.
''কেন বলবো? তখন বলতে চাইছিই তো।শুনতে মানা করলেন কেন!''
.
''আচ্ছা এবারে বলো''
.
নিহা থেমে গেলো। অামার দিকে ঘুরে দাড়িয়ে অাছে।নিচু করে রাখা মাথাটা অাস্তে আস্তে তুলে অামার চোখের দিকে তাকালো অার বলে দিলো,''ভালোবাসি অাপনাকে।অনেক ভালোবাসি নাফিজ,,
.
কিছু বলতে পারছি না।লাজুক নিহা এতো সাহস কীভাবে পেলো!এতটা সাহস করে চোখেচোখ রেখে অামিও ''ভালোবাসি'' বলতে পারবো কিনা জানিনা।
.
নিহার চোখে মুখে লজ্জার ছাপ।চোখ নামিয়ে নিয়েছে। নিহার হাতটা খুব শক্ত করে ধরলাম। হাঁটছি পাশাপাশি।লক্ষ্য এটা না যে বাসায় ফিরতে হবে... লক্ষ্য সারাজীবন পাশাপাশি চলার।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ