āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2724

বিশ্বাস করতে খুব কস্ট হয়,পাশাপাশি চলা দুটো মানুষের হঠাত করে রাস্তা আলাদা হওয়ার কথা শুনতে খুব কস্ট হয়।যারা দিন শেষে একে অপরের কাছে আসত,আজ তারায় দু মেরুর,দু দিকের।যে মেয়েটা অকোপটে ভালবাসি ভালবাসি বলতে বলতে মস্তিস্কে আলোড়ন  সৃষ্টি করত সেই মেয়েটাই আজ অন্যের,অন্যের সাথে সুখ খুজে।কত অমিল,কত আধার।অথচ এই মেয়ে আর ছেলের মাঝেই ছিল কত্ত মিল,কত্ত কাছে পাওয়ার আকুতি।
.
ছেলেটিকে আমি খুব কাছ থেকে দেখেছিলাম।বলতে গেলে পাশাপাশি চলা দুটো মানুষ আমরা।খুব বিষন্নতায় ঘিরে থাকত তার চারপাশ।হাহাকার করত তার ভেতর।একদিন তো হঠাত কান্নার শব্দ খুজে পেলাম আমি।পরে বুঝতে পারলাম ছেলেটি কাঁদছে।পরে অবশ্য স্বীকার করেছিল সে মেয়েটির জন্যেই কাঁদছে।
.
সেদিন মাঝরাতে ছেলেটি আমাকে জরিয়ে ধরে সেকি হাওমাও কান্না।ছেলেরা যে এই ভাবে কাঁদতে পারে সেটা আমার  সেই প্রথম দেখা।আমাকে জরিয়ে ধরে বলে,
--"ভাইয়া,ও এখন অন্যের।দেখেন পজিশন মানুষকে কতটা আলাদা করে দেই"।
.
আমি ওকে সান্তনা দেই।কাঁদতে কাঁদতে চোখের কোণঘেঁষে পরে যাই দাগ,প্রমান হয় সত্যিকারের ভালবাসার।আমি বলি,
--"পজিশন আলাদা করে কিনা জানিনা তবে সুখ খুজে বেড়ানো মেয়েগুলা সারাজীবন সুখ খুজে বেড়াবেই"।
.
বুঝলাম ছেলেটি খুব ভালবাসে মেয়েটিকে।কিন্তু মেয়েটি আজ ছেলেটির চাইতে ভাল পজিশনে।এই পজিশন নাকিই ভালবাসা সমাপ্তির কারন।ছেলেটি আমাকে বলে,
--"ভাইয়া ও যখন ফোনে ওর ভালবাসার কথা জানালো বিশ্বাস করেন আমার কান যেন থমকে গেল।আধার হয়ে যাচ্ছিল চারিপাশ।তবুও নিজেকে সামলে নিয়ে শুনে গেলাম ওর ভালবাসার কথা,ভালবাসার মানুষের কথা"।
.
আমি কিছু বলতে পারিনি ছেলেটির কথা শুনে।কিইবা বলতাম?ছেলেটির মনে তখনো স্পষ্ট ভাবে মেয়েটির জন্যে আসন পাতা।ছেলেটি আবার আমাকে বলে,
--"আমি ওকে বুঝি।ওর ফিলিংস অনুধাবন করতে পারি।বিশ্বাস করেন ভাইয়া,নিজেকে বড্ড বেশি অসহায় লাগে।মনে হয়,ও যখন ভালবাসার মানুষের বুকে মাথা রেখে সুখ খুজবে তখন আমি কি করব?যখন গভীর রাতে ভালবাসার মানুষের ললাটে ঘষে দেবে রক্তবর্ণ লাল ললাট,তখন আমি কি করব"?
.
আমার মুখের ভাষা নির্বাক।কত্ত ভালবাসে মেয়েটিকে।আসলে যে যাবে সে যাবেই।নিজের কথা ভেবে হলেও নিচু কারোর সাথে সম্পর্ক রাখেনা তারা।হেরে যাই ভালবাসা,জিতে যাই মেয়েটি।ছেলেটি আবার বলে,
--"ভাইয়া জানেন আর কি কি  বলেছি ওকে"?
.
আমার গলা ধরে আসছিল,খারাপ লাগছিল খুব।তবুও আমি নিচু স্বরে বললাম,
--"কি কি বলেছো"?
.
ছেলেটির মুখে হালকা হাসি ফুটলো।এত কস্টের মাঝেও হাসে কেমনে এই ছেলে?নিশ্চয় সমস্যা আছে।ছেলেটি আমাকে বলল,
--"ওকে বলেছি আমিও সম্পর্কে জরিয়েছি,তুমি পারলে আমি পারবোনা কেন শুনি?সেও আমাকে শুভকামনা করেছে।
.
আমি ছেলেটিকে বললাম,
--"কিন্তু তুমিতো মেয়েটিকেই ভালবাস।তবে মিথ্যে বললে কেন?
.
ছেলেটি হালকা কাশলো।টেবিলে রাখা পানি গুলা ঢক ঢক করে খেয়ে নিল।জামার হাতা দিয়ে মুখ মুছতে মুছতে বলল,
--"আমিতো ওর ভালো থাকার জন্যেই এই মিথ্যেটা বলেছি।তবে ও আমাকে মনে না রাখলেও আমি ঠিকি মনে রাখব ভাইয়া।আমার নামাজের দুহাতে ওর ভাল থাকাটা আল্লাহর কাছে ঠিকি চেয়ে নিব"।"
.
ছেলেটি মন খারাপের আভা নিয়ে খাটের এক পাশে চুপটি করে শুয়ে থাকে,যেভাবে থাকে বাচ্চামি স্বভাবের কেও।আমি ছেলেটির ভালবাসাতে অবাক হয়ে যাই।এত্ত ভালবাসা রেখেও যে মেয়ে চলে যেতে পারে সে আর যাইহোক ভালবাসতে পারেনা।ভালবাসার নামে তার মনে হয়ত চাহিদায় বিদ্যমান।তবুও এরা ভাল থাকে।একজন কে ছেড়ে অন্যকে ধরে বেশ করেই ভাল থাকে।শুধু ভাল থাকেনা ছেলেটি আর ছেলেটির মত অন্যরা।তবে জগতে এসব ভালবাসা আছে বলেই হয়ত ভাওবাসা টিকে আছে।এমন ভালবাসা শুধু সত্যিকারের ভালবাসারই জন্ম দেইনা,জন্ম দেই মহৎ কিছু মানুষের।তারা সব ভুলে ভালবাসে,ভুল মানুষকে সঠিক ভেবেই ভালবাসে।
.
Muhaimenul Rony

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ