নীলাকে যেদিন প্রথম দেখলাম অদ্ভুত ভালো লেগেছিল।। হিজাব পড়া মেয়ে বরাবরই আমার অপছন্দ কিন্তু তারাও যে এত সুন্দর করে হাসতে পারে আমি জানতাম না।তবে ও আমাকে কথা দিয়েছিল আর কখনো হিজাব পড়বে না।
.
আমি জানতাম আমার মত হাবার কপালে লাভ ম্যারেজ নেই। তাই আমার ফ্যামিলিকেই দায়িত্ব দিয়েছিলাম। তবে এরেঞ্জ ম্যারেজেও যে এত তাড়াতাড়ি এত সুন্দর লাভ হয় আমি জানতাম না।আসলে অভ্যাস থেকে যে প্রেম হয় সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম।
.
উফ নীলাকে বিয়ে করে আমি তো বড্ড যন্ত্রণায় পড়েছি !
মেয়েটা সকাল না হতেই জানালার পর্দা সরিয়ে দেয়,একদম সিনেমার মত কোথা থেকে যেন একটা পালক যোগাড় করে কানে খোঁচা দেয়,আমার সব গল্পের বইগুলো এলোমেলো করে রাখে,আমার দেখা মুভিগুলাও ওর জন্য দ্বিতীয়বার করে দেখতে হয়।
.
বিয়ের সবচেয়ে উপকারী দিক কি জানেন ??
- আমার এখন আর এলার্ম প্রয়োজন হয় না। নীলার হাতের কাচের চুড়িগুলাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এলার্ম।
নীলাকে একদিন জিজ্ঞাসা করতে হবে,
"জীবনের শুরুতে আসোনি কেন??"
.
ও একটা কথাও আমাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে,
"সারা জীবনের খুশি একদিকে
আর বাবা হওয়ার খুশি একদিকে।"
.
আমি জানি না কথাটা আর কারো বিশ্বাস হবে কিনা কিন্তু আমার হচ্ছে না। নীলা নাকি নেই !
আমাদের দুইটা ফুটফুটে যমজ মেয়ে হয়েছে আর নীলা আমাকে জীবনের সবচেয়ে বড় উপহার দিয়ে আমার জীবন থেকে চলে গিয়েছে !
.
আজকে নীলার জন্য বাসায় মিলাদ পড়ানো হচ্ছে।আমার বন্ধু আমাকে প্রশ্ন করেছে,
''তুই না এসবে বিশ্বাস করিস না??"
- প্রথমদিন থেকেই আমরা জানতাম যে নীলা বিশ্বাসী আর আমি অবিশ্বাসী। কিন্তু বিশ্বাস করেন প্রথম যেদিন ওর হাতে হাত রেখে হেটেছিলাম পৃথিবীর সকল ব্যবধান ওই দশ আঙ্গুলের ফাকে বন্ধক রেখেছিলাম।আমি প্রায়ই নীলার বিশ্বাসকে হেয় করে কথা বলতাম কিন্তু নীলা কখনো আমার অবিশ্বাসকে অশ্রদ্ধা করেনি।নীলার সেই বিশ্বাসের উপর শ্রদ্ধা রেখেই আমি আজকে ওর বিশ্বাসের সব কাজ করছি।জানিস দোস্ত নীলার শেষ কথাটা কি ছিলো,
"আমার খুব কষ্ট হচ্ছে। রিহান কোথায়,আমি ওকে একটু দেখতে চাই। ও কি আমার জন্য আজকে আল্লাহকে একটু ডাকবে??"
.
দশ বছর পার হয়ে গেছে, নীলা এখনো আমার।আমাদের মেয়ে দুইটা এখন স্কুলে যায়।আমার মা ওদের খুব যত্ন নেয়।
ওরা হয়তো মায়ের অভাব খুব অনুভব করে।আমি কখনোই বাবা আর মা একসাথে হয়ে উঠতে পারবো না কিন্তু ওরাও আস্তে আস্তে বুঝে যাবে,হয়তো বুঝতেও পারে যে নীলা নামের একজন ছিলো যার স্থান এই পৃথিবীতে কেউ নিতে পারবে না।
প্রকৃতি সকল শূন্যস্থান পূরন করে না, নীলার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ ভুল বলেছিলো।
.
অফিসে যাচ্ছি।মা প্রতিদিন এই সময় নতুন নতুন মেয়ের ছবি দেখায়।আমি মনেপ্রাণে চাই তখন একটা ফোন আসুক। ফোন আসলেই মা বুঝতে পারবেন উনি এই কাজে সফল হতে পারবেন না কখনোই। কারন আজ দশ বছর পরেও আমার মুঠোফোনের ওয়ালপেপারে ভেসে উঠে নীলার ছবি আর রিংটোনে বেজে উঠে, "তো ফির আও মুছকো সাতাও"
- Nabid Anzum Akash
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ