āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2694

মেয়েটা কোথায় যায়?আজ আমাকে দেখতেই
হবে।প্রতিদিন একটা সময় একই রাস্তা দিয়ে মেয়েটা
যায়।তবে বোরকা পরে। এই সন্ধ্যা বেলা কেউ
হাতে মোজা পর্যন্ত পরতে পারে তা আমার জানা
ছিলো না।এমনটা বলার কারন টা হলো খুব গরম
পড়েছে আজ কাল।তবে মেয়েটা চোখ পর্যন্ত
দেখা যাচ্ছে না!নাহ, কেমন জানি রহস্য রহস্য
লাগছে!তবে এই রাস্তা টা দিয়ে গেলেও ফেরার
সময় ভিন্ন তিনটা রাস্তা দিয়ে আসে।রুটিন টা আমার
মুখস্ত হয়ে গেছে!
.
আমি সাদিক।এখানে চাকরি সূত্রে বদলি হয়ে আসা।
তবে শহর টা তেমন উন্নত না।প্রান্তিক শহর বলা
যেতে পারে এ যুগে।তবে শহরটা বেশ নিরব।
হয়তো তেমন উন্নত না বলে এখানে তেমন
মানুষের বসতি গড়ে উঠে নি।তবে আমার বেশ
ভালোই লাগে।এ রকম একটা শান্ত পরিবেশে
থাকবো অনেক আগেই স্বপ্ন দেখতাম।ঠিক
যেন গ্রাম মনে হচ্ছে!
.
মেয়েটার পিছু পিছু কিছু সময় যাই আমি।তবে খুব
বেশি যাই না।কারন লোকে বুঝে গেলে কি
ভাববে?তবে মেয়েটা আমার উপস্হিতি টের পায়।
তবু ও একবারের জন্য ফিরে তাকায় না।কি
মেয়েরে বাবা!তবে যাই হোক খুব ভদ্রই মনে
হয় মেয়েটাকে।মনে হচ্ছে হৃদয়ে দোলা
লাগতে শুরু করেছে আমার।এই প্রথম কেমন একটা
অনুভূতি হচ্ছে!তবে এটা কি প্রেম বলে নাকি তা
আমার জানা নেই।কারন,প্রেমের সাগরে ডুবে
মরেছি ৮বছর আগেই!
.
অরনি কে ভালবাসতাম তখন। মেয়েটা খুব সুন্দর
ছিলো দেখতে।তবে প্রথম প্রথম তার সাথে
দুরত্ব বজায় রেখেই চলতাম!কেননা আমি তখনও
মেয়েদের সাথে চলতে অস্বস্থি ভোগ করতাম!
আর এটা সম্ভবত অরনি বুঝতো।তাই তো সময়ে
অসময়ে আরো বেশি অস্বস্থিতে ফেলে
দিতো।ভাবতাম হয়তো সে আমাকে পছন্দ করে।
তবে না।সে অন্য কাউকে পছন্দ করতো।সিনিয়র
কাউকে।আর সেদিন হতে অরনিকে এড়িয়ে
চলতে থাকি।আমাদের দুরত্ব বাড়তে থাকে।বাড়তে
বাড়তে এক সময় দুজন দু দিকে চলে আসি!
.
এই এটা কোন জায়গা?তাহলে কি মেয়েটা....? নাহ!
ভাবতেই পারছি না।এ স্থানে তো নিষিদ্ধ মানুষের
আনা গোনা।এটা কি তাহলে নিষিদ্ধ পল্লী!ভাবতেই
খুব কষ্ট হচ্ছে।এভাবে কেউ আসতে পারে তা
আমি কল্পনা করতেও পারি নি।যেমন টা ভেবেছিলাম
তার ঠিক উল্টো টা হলো কেন?নিশ্চয় কোন কিছু
একটা গড়মিল তো আছে।এখানে যারা আসেন তারা
দিনে সবাই সুশীল সমাজের!তবে রাতে বেলা
তাদের মদের সাথে সাথে ভালো সার্ভিস চাই।টাকা
কোন ব্যাপার না!কিন্তু একটা সময় এরাই গলা ছেড়ে
চিল্লাচিল্লি করে সভ্যতা সংস্কৃতির নামে।না, বেশিক্ষন
থাকা যাবে না।বাড়ির দিকে পা বাড়াই!
.
ঘুম আসছে না চোখে।রাত টা জেনো থমকে
আছে।হয়তো সমুদ্রের কোলাহল থেমে
আছে।রাত নাকি চিন্তার বড় উপযুক্ত সময়।নানান চিন্তা
নাকি মাথায় আসে রাতে।আভার কথা ভাবছি।ও হ্যা
মেয়েটার নাম আভা।পরিস্থিতির শিকার হলে মানুষ কি না
করতে পারে আজ তার চরম দৃষ্টান্ত পেলাম!
.
-আপনি??
-কেন আসতে পারি না?
-না মানে....??
-লজ্জার কিছু নেই আভা! আমি সব জেনেছি।
-তোমাকে আর সে পাড়ায় যেতে হবে না।
জীবনে তো অনেক টাকা নষ্ট করলাম।এবার না হয়
কাজে লাগাই!মেয়েটার চোখে অশ্রু!
.
→পরিশিষ্ট:আভার বাবা নেই।এদিকে মা অসুস্থ।
অন্যদিকে ছোট ভাইটার পড়ালেখা!সে বড় সন্তান।
নিজে পড়ালেখা করেনি।তাই ছোট ভাইটার স্বপ্ন
ভেঙে যাক তা সে চায় না।তাই তো বাধ্য হয়ে
নেমে পড়ে একাজে!কি আর হবে তার
জীবনের মুল্য!এমন কত জীবন যে নিরবে
মরে যায় কে রাখে তার খবর?
.
তবে একটা অপ্রিয় সত্য কথা মানতেই হবে।এদের
দায়িত্ব সুশীল সমাজ নেবে না।তবে রাতে কিন্তু
চাই ই চাই।এদের দিকে কেউ সহানুভূতি ও দেখাবে
না।আমি তার মা এবং ভাইয়ের দায়িত্ব নিয়েছি।কিন্তু আমিও
তার দায়িত্ব নিবো না।কেননা সে..................?
------০------
→Noor-E-Alam (নূপুর চোর)
#১৫

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ