"অপেক্ষা"
.
.
আজ বিকালে আম্মুকে ডাক দিয়ে বললাম, - "আম্মু আমি একটা কালো মেয়েকে বিয়ে করবো!"
আম্মু কিছুক্ষন নিরব থেকে বলে উঠলো! - "গায়ের রঙ কোনো সমস্যা না। মেয়েটাকে যদি তোর পছন্দ হয় তবে তাই কর"
কথার এক পর্যায়ে মোবাইলের রিংটোন বেজে উঠলো আমি কথা বলতে বলতে বাইরে চলে গেলাম।
.
রাত্রে ডিনার শেষ করে বিছানায় বসে আকিঝুকি করছি। আমার থেকে একটু দূরের একটা চেয়ারে এসে আম্মু বসলো! বললো, "আগামী পরশুদিন তোর চাচাত ভাইয়ের বিয়ে!!"
আমি একটু অবাক হয়ে বললাম, "কার?"
আম্মু ছেলেটির নাম বললো।
.
যে ছেলেটি আগামী পরশুদিন বিয়ে করছে সে আমার ছোট। বয়সও কম। আমার বয়স ২১বৎসর হলে ওর কুড়ি! দেখতে যথেষ্ট মোটাসোটা এবং সুপ্রস্থ দেহ! কিন্তু আমার মনেহয় ওর তেমন বয়স হয়নি।
আমার মনে হওয়াতে ওর কিছু আসে যায় না। সে ফ্যামিলিকে জানিয়ে দিয়েছে, "মেয়েটিকে না পেলে সে বাঁচবে না। মরে যাবে!"
কি ভয়ংকর কথা!!!
.
ভালোবাসার জন্য মানুষ প্রাণ দিতে পারে এটা অসম্ভব কিছু না। শুধুযে ছেলেরাই পারে তা না। মেয়েরাও পারে। যে মেয়েটিকে আমার চাচাতো ভাই বিয়ে করতে চাচ্ছে, সেও স্পষ্ট জানিয়ে দিয়েছে, "আমি ওকে না পেলে মরে যাব। বাঁচবো না।"
.
ছেলে আর মেয়ের পাগলামুতে দুই ফ্যামিলি এখন ভীত। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। আজ সন্ধ্যায় আমার চাচা আনমনা হয়ে বাড়ির উঠোনের একটা বেঞ্চিতে বসে আছে, আমি সামনে গিয়ে বললাম, "এতো মরা মরির কি দরকার? ছেলে যেহেতু চাচ্ছে বিয়ে করিয়ে দিন। বয়স কোনো ব্যাপার না (আসলে মেয়ের বয়স ছেলের সাপেক্ষে একটু বেশীই!)।
.
আমার কথায় চাচা মনে সাহস পেলেন। এখন খুব আনন্দ উল্লাস করেই ছেলে আর মেয়ের বিয়ে হতে যাচ্ছে। আমারও ভালো লাগছে। কিন্তু আমি বিয়েতে যাইনি। বিয়ে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের নানুবাড়ি এলাকায়। সেখানকার মেয়েগুলা খুব বিপদজনক।
অনেকদিন আগে একবার ওর সাথে ওর নানুবাড়ি গিয়েছিলাম, দেখি মেয়ে সবগুলা আমাকে খেয়ে ফেলবে এমন আবস্থা!!!
.
.
রাত ১০টা।
আমি ডিনার করে হাতের তালুতে স্লিপিং পিল নিয়েছি, পানি দিয়ে মুখে পুরবো এমন সময় আম্মু!!!
- কিরে কিসের ট্যাবলেট খাচ্ছিস?
- ঘুমের!
আম্মু যথেষ্ট অবাক হয়ে বললো, "কয়েকদিন আগে তোরে দেখছি রাতদিন ঘুমাতে আর এখন ঘুমের ট্যাবলেট লাগে?"
আমি কিছুই বললাম না। আম্মু একটু থেমে গিয়ে বললো, "তোর কোনো সমস্যা চলছে?"
- নাহ্! আমার আবার কিসের সমস্যা। ;খুব স্বাভাবিকভাবে বললাম।
.
আম্মু রুম থেকে চলে যাওয়ার পর ৪টা মাইলাম খেয়ে শুয়ে পড়লাম। রাত ৩টার সময় হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠি।
খুব বেশী হতাশা কাজ করছে। চোখ দিয়ে জলও ঝরছে। কিন্তু তবুও ফোনের ওপাশ থেকে কারো কলের রিংটোন বাজছে না। যেই কলের অপেক্ষায় আমার ২৪ঘন্টা কাটে।
.
.
-- Akram Hussain Tahosin
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ŧ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2565
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ē:⧍ā§Ŧ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ