....অঅদ্ভুত ফাজিল ছেলে.....
Writer id: Asmaul Mottakin Sarker
-এই যে আপনার মতলব কি??(অর্পা)
-জ্বী,,মতলব চাচা আমার তেমন কেউ
না ওনার দোকানে মাঝে মাঝে চা খাই।(হৃদয়)
-আরে মতলব বলতে আপনার উদ্দেশ্য কি??
-অনেক উদ্দেশ্য তবে একটা উদ্দেশ্য হইল
শ্বশুরের
টাকায় বইসা বইসা
খামু।।।
-ফাজিল কোথাকার....
-জ্বী আমি মাদ্রাসায় পরি
না....কলেজে পড়ি, So ফাজিল বা হাফিজ হতে পারব না।।।
-আপনি না আপনি হলেন আস্ত একটা
পেইন।।
-সরি আমি প্যান না আমি হৃদয়।।।।
-উফ দুত্তরি যান আপনি এখান থেকে।।।
-ওকে বাই।।।।।
.
অর্পা রেগে হৃদয়ের সামনে থেকে
চলে আসে...
অদ্ভুত টাইপের আজব
ছেলেরে বাবা...যা জিজ্ঞাস করি
অদ্ভুত সব
উত্তর দেয়...আস্ত একটা
ফাজিল কোথাকার।।।বাহির থেকে
অতটা বুঝা
যায় না যে কেমন
কথা বলে তো দেখলাম শয়তানের
হাড্ডি কোথাকার।।।আর একদিন আমাকে ফলো করুক চড় মেরে দাঁত ফেলে
দিব।।।।
.
হৃদয় আর অর্পা সেইম ক্লাসেই
পড়ে...হৃদয় তেমন ক্লাস করে না
কিন্তু যে দিন থেকে অর্পা কে দেখেছে
ওই দিন থেকে ক্লাসের নিয়মিত স্টুডেন্ট হয়েগেছে
সব সময় অর্পা কে চোখে চোখে রাখছে.!
আর ওই দিকে অর্পা অনেকটা বিরক্তির মধ্যেই যেন পরেছে
যেন মনে হচ্ছে সে কোন বিরাট অপরাধ করে ফেলেছে
সে জন্য পুলিশ
তাকে নজর বন্দী করে রেখেছে।।
"
২-৩দিন পরের ঘটনা....
-এই যে আপনার সাথে আমার একটু কথা ছিল (অর্পা)
-জ্বী বলুন...(হৃদয়)
-আগে প্রমিস করুন যা বলব সরাসরি
উত্তর দিবেন কোন প্যাঁচ দিয়ে উত্তর দিবেন না।।।
-একটু ভেবে দেখি এইটা একটা
বিরাট ভাববার বিষয়।।।
-আপনি তো বহুত বড় একটা ফাজিল.....
-থামুন আগেই বলছি আমি মাদ্রাসায়
না যে ফাজিল পড়ব।।।
-উফফ প্লিজ...
-আচ্ছা বলুন কি বলবেন...
-আপনি আমাকে এই রকম ফলো করেন কেন সব সময়।।।
-কই না তো....
-আপনি করেন আমি দেখেছি।।।।
-আসলে আপনাকে আমার অনেক চিনা
চিনা
লাগে তাই মাঝে মাঝে
চোখে চোখে রাখি।।।
-আজ থেকে আর চোখে চোখে
রাখবেন না।।
আমার বিরক্ত লাগে।।
-চোখের কি দুষ বল শুধু দেখতে চায়
তোমায়......
-থামেন থামেন কাক গুলা নিচে
নেমে
আসবে।।।।
-কেন???
-তাদের জাত ভাই এর গান শুনে।।।
-কি কাকের সাথে তুলনা।।।।জানেন
আমাকে
এত্তু গুলা মেয়ে পাবার
জন্য স্বপ্ন দেখে।।
-তাহলে আমার পিছনে লেগেছেন
কেন?? ভালবাসেন তাই তো।।
-এইটা আবার কে বলল...কাকের
মাইয়ারে
ভালবাসব কিন্তু আপনেরে
ভুলেও না...দেখতে তো পুরাই
দিলদারের বউ
মর্জিনার মত।।
-যান কাকের মেয়ের সাথেই প্রেম
করেন।।।
ফাজিল কোথাকার।।।
.
অতঃপর আবার অর্পা রেগে পুরাই আগুন
হইয়া গেছে.
অনেক রকম বজ্জাত ফাজিল মার্কা ছেলে দেখেছি কিন্তু
এই রকম ছেলে লাইফে
প্রথম দেখলাম.....
সব সময় এই রকম ভাবে কথা
বলে নাকি,,
মন চাচ্ছিল ২-৩টা থাপ্পার মেরে দাঁত ফেলে দেই।।।।
"
প্রায় ১মাস হয়েগেছে হৃদয় রোজই
অর্পাকে ফলো করে এখন অবশ্য
অর্পা আর তেমন ভাবে এইসব গুরুত্ব দেয় না...কিন্তু
রোজ রোজ একটা
মানুষ কে দেখতে দেখতে মনের
মাঝে একটা ভালবাসার জন্ম নিয়েছে।। কিন্তু ওই ফাজিল বদ টার সাথে তো কথা বলতে গেলেই আমার গাঁ জ্বলে উঠে, আজব টাইপের সব কথা বার্তা।।।
কিন্তু অন্য
সবার সাথে তো
দেখি ঠিকি ভাল ভাবে কথা
বলে...পড়ালেখায় মেধাবী ও চরম।।।।
এসব ভাবতে ভাবতে অর্পা
হাটছে....হঠাৎ পিছন
থেকে কে যেন অর্পা মেম
বলে ডাক দিল তাই পিছনে
তাকিয়েই দেখি ওই
বদ ফাজিল টা...
-কি খবর মেম কি খবর(হৃদয়)
-এই তো...(অর্পা)
-আজ একা একা হাটছেন বান্ধবী
গুলান কইইই।।।
-বিএফ এর সাথে....
-আপনার বিএফ তাহলে কইইই।।।
-আমার বিএফ এখন আকাশে...
-আহা বেচারা বুঝি পরপারে চলে
গেছে।।।
-দূর.....জীবত মানুষ টারে মাইরা
ফেলছ।।।।
-আপনিই তো বললেন আকাশে।।।
-এমনি বলছি....আপনার জিএফ কইইই।।।
-ক্যান আমার সাথে...
-কি আমি আপনার জিএফ...
-এইটা আবার আমি বললাম নাকি।।।
-এটাই তো বুঝাতে চেয়েছেন বিকয
আপনার
সাথে যেহেতু শুধুই আমি
আছি।।।
-ও তাই তো আসলে আমার জিএফ
আমার মোবাইল
এর ভিতরে
আছে তো তাই এই কথা বলছি।
-হ্যাঁ আমি বুঝেছি আপনার
উদ্দেশ্য..দেখুন এইসব
বলে কিন্তু কোন লাভ
হবে না।।
-আমি কি আলু পটল নিয়া বসছি যে
লাভ লস এর
হিসাব করব।।।
-উফ ও আল্লাহ এই ছেলেটারে কি
দিয়া
বানাইছ।।।
-কেন আপনারে যা দিয়া বানাইছেন
আমারেও
তা দিয়া।।।
-আপনি এইরকম কেন???
-কি রকম...
-অদ্ভুত টাইপের....
-তাই নাকি....আচ্ছা আপনার বাসার
কাছে চলে
এসেছেন সো আমি
গেলাম।।।
-ও তাই তো,,আপনি আমার বাসা
চিনলেন
কেমনে।।।
-চিনে ফেলছি আরকি.....
.
এই বলে হৃদয় চলে যায়...অর্পার মনেও
হৃদয়ের জন্য
দিন দিন ভালবাসাটা বাড়তে থাকে।।ছেলেটা একটু অদ্ভুত
টাইপের, কিন্তু অনেক ভাল।।।
সব সময় মজা করে কথা বলে...
এভাবে অর্পা আর হৃদয়ের ঘনিষ্টতা
বাড়তে থাকে... কিন্তু কেউ কাউকে
বলতে পারে না যে ভালবাসি......
.
কলেজ শেষে হৃদয় আর অর্পা গল্প করে
করে হাটছে...
-আচ্ছা হৃদয় তুমি কি কাউকে কখনো
ভালবেসেছ।।।(অর্পা)
-হ্যাঁ একজন কে তো ভালবাসি কিন্তু
বলতে
পারছিনা...আচ্ছা কি ভাবে
ওকে বলব একটা টিপস দাও তো..(হৃদয়)
-আরে সরাসরি বলে দিলেই তো হয়।।।
-ভয় করে যদি না করে দেও।।।
-আরে করবে না সিওর।।।
-তাহলে কালই প্রমী কে প্রপোজ করে
ফেলব।।।
-প্রমি টা কে??
-কেন যাকে ভালবাসি....
অর্পা যেন কিছুটা বলতে গিয়েও
থমকে যায় এত দিন যাকে ভালবেসে
এসেছে সে নাকি অন্য একজন কে
ভালবাসে...
অনেক কষ্টে অর্পা নিজের
কান্না টা লুকিয়ে হৃদয়ের কাছ
থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে এবং কাঁদতে কাঁদতে প্রায় পাগল এর মত হয়ে গেছে..কখন যেন ঘুমিয়ে পরেছে বলতেই পারে না...
তবে ঘুম থেকে উঠে হৃদয়ের
একটা মেসেজ পায় যেটা হল
A silent whisper,
A silent tear,
With all my heart
I wish
You were here
I love you......
I love you Orpa..........
"
"
এবার অর্পা হাসবে না কাঁদবে
ভেবে পাচ্ছেনা...
হয়ত চোখে আবার পানি চলে এসেছে কিন্তু ঠোঁটে
ঠিকি হাসি ফোটে উঠেছে।।
আর মনে মনে বলছে আস্ত একটা ফাজিল
কোথাকার.......
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ŧ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2558
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Š:ā§Šā§¨ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ