āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4418

" মশার জানাযা "
.
.
.
বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য মাদরাসার ক্লাস এক সপ্তাহ বন্ধ ঘোষনা করা হলো।এই এক সপ্তাহে কে কতটুকু পড়তে পারে সেটাই দেখার বিষয়।
.
সবাই কম্পিটিশন করে লেখা পড়া করতো।সেজন্যই বুঝি মাদরাসার আবাসিক নিয়মগুলো বেশ ভালো ছিলো।আজ তা প্রয়াত।
.
ক্লাস ছুটির নোটিশ দেয়ার পর বাংলার স্যার বললেন,
"তোমরা কি লেখাপড়া করো? লেখাপড়া করতাম আমরা।কে কার চেয়ে লুকিয়ে লুকিয়ে বেশি পড়তে পারে।"
.
স্যারের কথা শুনে মনের মধ্যে ইচ্ছা জাগলো আমিও চুপি চুপি অনেক পড়বো।তাইতো বই নিয়ে মাদরাসার ছাত্রদের বেড রাখার ছানছেট এ পড়তে আরম্ভ করলাম।
.
নাম প্রেজেন্ট করার সময় "লাব্বাইক" চিৎকার দিয়ে উঠলাম।হুজুর আমাকে খুঁজতে শুরু করলেন
কিন্তু পেলেন না।তাইতো স্বয়ং স্বশরীরে নেমে আসলাম।হুজুর আমাকে এভাবে দেখে রীতিমত অবাক।
.
অতঃপর বিকেল বেলা ক্লাসমেট বড় ভাইয়ের সাথে মসজিদে গেলাম পড়তে।এটা খেলার সময়।
তাইতো ঝামেলা কম।মাথায় একটাই চিন্তা ১ থেকে ৩ এর মধ্যে থাকতেই হবে।থাকতে পারলে ঈদের পাঞ্জাবির কাপড়টা অন্তত পুরুষ্কার হিসেবে পাওয়া যাবে।
.
দুজনে পড়ছিলাম জোর গলায়।আর মাঝে মাঝে মশা তাড়াচ্ছিলাম।মশার পরিমান আস্তে আস্তে বাড়তেই থাকলো।উপায়ন্তর না দেখে একটা একটা করে মারতেই থাকলাম। বেশ মজাই লাগছিলো।এক ঢিলে দু পাখি।
.
অনেকগুলো মরা মশা জমে গেছে।এরি মধ্যে মাগরিবের আযান দেয়া শুরু করলো।আযান শুনে মাহবুব ভাই খুব দ্রুত একটা কাগজ ছিঁড়ে মশাগুলো জড়ো করতে লাগলো।
.
মাহবুব ভাইয়ের কান্ড দেখে রীতিমত অবাক আমি।
- কি করছিস ভাই?
- আরে বুঝবি না।মজা করমু।আগে সবগুলো জড়ো কর।
ওর কথামতো সবগুলো জড়ো করলাম।মোটামুটি ৩০+ হবে।
.
নামায শেষে আবার পড়তে বসলাম। আমাদের সাথে আরো দুজন যোগ দিলো।মাহবুব ভাই মশাগুলো কাগজ দিয়ে মুড়িয়ে একটা ওজু খানার পাশে একটা গর্ত করতে লাগলো।আমি শুধু দেখেই যাচ্ছি।কিসের পড়া!
.
এবার মোড়ানো কাগজটা হাতে নিয়ে মাহবুব ভাই বললো,
- এই কাগজটা হচ্ছে এদের কাফনের কাপড়।এদের এখন জানাযা পড়ে কবরস্থ করা হবে।
- জানাযা! কবরস্থ! কি বলছিস এসব ভাই?
- ঠিকই বলছি।কখনো মশার জানাযা দেখেছিস?
- (মাথা নেড়ে) না তো।
- আজ তাহলে দেখ।
.
অতঃপর বসে বসে পশ্চিমমুখে প্রয়াত মশা সাহেবদের জানাযার কার্যক্রম শেষে তাদেরকে কবরস্থ করা হলো।শান্তিতে ৩০ উর্ধো মশা সাহেবেরা ঘুমিয়ে রইলো কবরে।
.
" সাজ্জাদ আলম "

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ