আর দুই দিন পর ব্যবহারিক পরিক্ষা।এখন পর্যন্ত একটা খাতাও শেষ করতে পারলাম না।টেনশন এ মাথা শুধু ঘুরতেছে।
'
আম্মা খাওয়ার জন্যে ডাকতেছে।এই নিয়ে পাচ বার ডাকলো।কিন্তু আমার সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই।
মাথায় মদ্ধে শুধু ঘুরপাক খাচ্ছে তারাতারি শেষ কর না হলে তুই ফেল।
যেভাভে চিত্র আকাচ্ছি তাতে স্যার বুঝলে হয় আর লেখার কথা তো বাদই দিলাম।
'
এতক্ষনে মাত্র একটা হল।তাও আবার পদার্থ প্রথম পত্র।এখনও সাতটা। আমি এবার শেষ।কিসের জন্যে যে আগে এইসব করলাম না! এখন বুঝতেছি।
"
আমি তোমাকে আকাতে সাহায্য করি।
'
মাথা তুলে দেখি মেঘা দাড়িয়ে আছে।
মেঘ না চাইতেই জল।আমি আর দেরি না করে চেয়ার থেকে উঠে মেঘাকে বসতে বললাম।অনেক্ষন বসে থাকতে থাকতে পিঠ একদম ব্যথা হয়ে গেছে।
'
তবে মেঘাকে এইভাবে দেখে আমি একটু অবাকই হলাম।এই বাসায় উঠার পর থেকে আমি সবসময় মেঘার পেছনে পড়ে থাকতাম।ও যেখানেই যেত আমিও সেখানেই যেতাম।মেঘাকে প্রথম দেখাতেই ভালবেসে ফেলি।তাই আমিও পেছনে ঘুরতাম, আর ও আমাকে ঘুরাতো।
'
মেঘার দিকে তাকিয়ে দেখি একদম মনযোগ দিয়ে চিত্র আকছে।মনে হচ্ছে আমার থেকে ওর টেনশন ই বেশি।
এই সুযোগ এ খাওয়াটা সেরে ফেলি।আমি বের হতেই মেঘার ডাক।
'
এই খানে বসো।
'
মেঘা পাশের চেয়ারটা দেখিয়ে আমাকে বসতে বলল।আমি চুপচাপ গিয়ে বসে পড়লাম।
মেঘা বলল,মাথায় কি কিছু আছে।দুই দিন পর এক্সাম আর এখনও সাতটা বাকি।
"
মেঘা উঠে দাঁড়াল।
"
আমি জীব আর রসায়ন কালকের মদ্ধেই শেষ করে দেব আর তুমি পদার্থ, উচ্চতর শেষ করবা।
আমি এগুলো নিয়ে গেলাম কালকে শেষ করে দিয়ে যাব আর তুমি এখন এগুলো শেষ করো।
"
মেঘা খাতা নিয়ে চলে গেল।কি মেয়েরে বাবা।এক্সাম আমার আর টেনশন ওনার।
তবে ভালই হল।আমার কাজটা একটু কমলো।
'
মেঘা আমাদের পাশের ফ্লাটেই থাকে।কিছুদিন আগেও আমি মেঘার পেছনে ঘুরতাম কিন্তু ও সবসময় আমাকে এড়িয়ে চলতো। এতো ভাবে বোঝালাম ভালবাসাটা কিন্তু মেয়েটা বুঝল না।তাই আমিও আর মেঘাকে বিরক্ত করি না।
'
তবে কিছুদিন হল আমি মেঘার মাঝে পরিবর্তন দেখতে পাচ্ছি।আগে দেখা হলে কথা বলতো না কিন্তু এখন তার পুরোটাই উল্টো।
সেদিন এক্সামের আগে আমাকে ডাক দিয়ে নিয়ে হাতে ছাতা ধরিয়ে দিয়ে বলল,বৃষ্টিতে একদম ভিজবা না।জ্বর আসলে এক্সাম ভাল হবে না।
'
আমি খাওয়া দাওয়া ভুলে আকানোয় মনযোগ দিলাম।যেভাবেই হোক শেষ করতেই হবে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে।এখন একটু বাইরে যাওয়া দরকার।সারাদিন এতো ঝামেলার পর এখন একটু ফ্রেশ হয়ে বাইরে বের হলাম।
এখন কিছু খাওয়া দরকার।সারাদিন কিছুই খাই নাই।খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম।
'
সিড়ি দিয়ে উঠতেই দেখি মেঘা দাঁড়িয়ে আছে।মুখে গম্ভির ভাবটা লেগে আছে।মনে হচ্ছে কিছু একটা হবে।
হুম। হলও সেটাই।
'
এতক্ষন কোই ছিলা?
'
মেঘার রাগি কন্ঠে আমি একটু ভয়ই পেয়ে গেলাম।
-আসলে একটু বাইরে গেছিলাম।সারাদিন রুমে ছিলাম তো তাই ভাল লাগছিল না।
-এখন বাসায় যাও। গিয়ে লেখা শেষ কর।
আমি চুপচাপ রুমে ঢুকতেই মেঘা আবারও বলল, ভাল ছেলেরা রাত করে বাসায় ফেরে না।
'
সারারাত জেগে উচ্চতর শেষ করলাম।এখন আছেই শুধু একটা। এটাও হয়ে যাবে।কেমন যেন খুশি খুশি লাগছে।
ভোরের দিকে একটু ঘুমালাম।ঘুম ভাংলো দুপুরের দিকে।উঠে ফ্রেশ হয়ে দেখি টেবিলে রসায়ন এর খাতাটা। উপরে একটা কাগজও দেখতে পেলাম।
'
রসায়ন দিয়ে গেলাম।জীব বিজ্ঞান আজ রাতেই হয়ে যাবে।তুমি ঘুমিয়ে ছিলে তাই আর ডাকলাম না।কাগজটায় এইটুকুই লেখা ছিল।
তার মানে মেঘাও রাত জেগে এইটা শেষ করছে।রাতে না ঘুমিয়ে আমার জন্যে এত কিছু করলো।তার মানে মেঘা কি আমাকে!
'
কলিং বেল বাজাতেই মেঘা দরজা খুলে দিল।মেঘার দিকে তাকিয়ে দেখি চোখ লাল হয়ে আছে।তার মানে রাতে ঘুম হয় নাই।
মেঘার হাতের দিকে তাকিয়ে আমি এবার আরও একটু অবাক হলাম।হাতে রুল নিয়ে দাড়িয়ে আছে।তারমানে ও এখনও আকছে।
'
আমি মেঘার দিকে তাকিয়ে বললাম, রাতে না ঘুমিয়ে আকানোর কি দরকার ছিল!আবার এখনও।
মেঘা মুচকি হেসে বলল,ভালোলাগার মানুষটির জন্যে আমি সব করতে পারি।
আমার আর বুঝতে বাকি রইল না, তারমানে মেঘাও আমাকে ভালবাসে।
মেঘা আবারও বলল,কালকের মধ্যেই এটা শেষ হয়ে যাবে আর বিকেলে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে।
'
ঠিক আছে মহারাণী। মেঘার দিকে তাকিয়ে দেখি লজ্জায় মুখটা লাল হয়ে গেছে।
আমি মেঘার হাতটা ধরে একটা চুমু একে দিলাম।এখন আর আকতে হবে না,যাও একটু ঘুমাও।
মেঘা আমার দিকে যেন কেমন করে তাকাল।মনে হচ্ছে আমি যেন ভুল কিছু বলে ফেলছি।
মেঘা বললো,
ঘুমাব! তবে আকানোর পরে।তুমি এখন দুইটা রুল এনে দাও।
আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম।
সিড়ি দিয়ে নামতেই মেঘা আবারও ডাক দিল।
আমি এগিয়ে যেতেই মেঘা বলল,এই ভাবে কেউ শার্ট এর হাতায় বোতাম লাগিয়ে রাখে।
মেঘা শার্ট এর হাতা গুটিয়ে দিয়ে বলল,এখন থেকে হাতা গুটিয়ে রাখবে।
আর এই নাও টাকা।আসার সময় এই বনগরুর মত চুল গুলা কেটে আসবা।
বনগরু বলাতে আমি একটু লজ্জাই পেলাম।আর কিছু পেল না,একেবারে বনগরু।
আমি টাকাটা নিয়ে চলে এলাম।এই মেয়ের মুখে কিছুই আটকায়না।তবে মেঘাকে পেয়ে আমি অনেক খুশি।
'
এখন যাই বনগরু থেকে আগে মানুষ হয়ে আসি।আবার কখন কি বলে ফেলে কে জানে।
আমি হাটছি আর মেঘার কথা ভাবছি।থাকবে তো চিরদিন আমাদের এ ভালবাসা!!!!
-------------------------------------
(বনগরুর ভালবাসা)
"
Abdul Ahad(অলস বালক)
"
#10
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ