āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4409

ঘুম থেকে উঠে দেখি প্রায় দশটা বেজে গেছে।
আজ তো আমাকে  মিথিলার সাথে দেখা করতে যেতে হবে।
"
কিছুদিন পরপরই দেখা করি তবে বছরের এই একটা দিন একটু স্পেশাল।এই দিনটা আমি শুধু মিথিলার জন্যে রাখি।  তবুও আজ দেড়ি হয়ে গেল।
মেয়েটা মনে হয় আজও রাগ করে আছে।আজও হয়তো আমার সাথে কথা বলবে না।
"
আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম।
কালো পাঞ্জাবিটা পড়ে বের হওয়ার আগে মিথিলার ছবিতে চোখ পরলো আমার।আমি কাছে গিয়ে ছবিটা বুকে জড়িয়ে নিলাম।
"
কালো পাঞ্জাবিটা মিথিলার খুব পছন্দের।
আমাকে যেদিন ও পাঞ্জাবিটা দিয়েছিল সেদিন বলেছিলো ওর সাথে যখনই দেখা করবো তখনি যেন এই পাঞ্জাবিটা পড়ে  যাই।আমি মিথিলার কথা একই ভাবে এখনও মেনে চলি।
"
ছবিটা রেখে আমি বেড়িয়ে পড়লাম।
এখন যেতে হবে ফুলের দোকানে।মিথিলার জন্যে ফুল নিতে হবে না হলে মেয়েটা আরও বেশি রেগে যাবে।
'
ফুল হাতে রিক্সায় বসে আছি।গন্তব্য মিথিলা।মিথিলার সাথে কাটানো সময়গুলো একটু মনে করার চেষ্টা করছি।
""
সেদিন প্রাইভেট থেকে বের হয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে।তবে বাসা থেকে বের হওয়ার সময় ছাতাটা নিয়ে আসাতে কোন সমস্যা হলো না।
'
আমি যখনি বের হতে যাব তখনি দেখি মিথিলা বৃষ্টি থামার অপেক্ষায় আছে।মনে হচ্ছে ছাতা আনতে ভুলে গেছে।
আমি আর কিছু না ভেবে মিথিলার দিকে ছাতা বাড়িয়ে দিয়ে বললাম,
বৃষ্টি মনে হয় আজ একটু বেশিই পড়বে, তুমি ছাতাটা নিয়ে বাসায় চলে যাও।
'
মিথিলা আমার দিকে কেমন করে যেন তাকালো।
মনে হচ্ছে আমি যেন ভুল কিছু বলে ফেলছি।
তবে মনে হচ্ছে মিথিলা ছাতাটা নেবে।কেননা এই বৃষ্টি থামার কোন চিহ্ন দেখতে পাচ্ছি না।
"
কি মেয়েরে বাবা,একটা ধন্যবাদ পর্যন্ত দিল না।তবে সমস্যা নাই, ছাতাটা নেওয়াতেই আমি খুশি।
মিথিলা ছাতাটা নিয়ে চলে যাচ্ছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি।যদি এই বৃষ্টিতে মিথিলার সাথে একটু ভিজতে পারতাম, উফ ভাবতেই যেন কেমন লাগছে।
'
মিথিলা আর আমি একসাথেই পড়ি।তবে ওর সাথে আমার তেমন কথা হয় না।আসলে ওকে দেখলে বুকের মাঝে কেমন কেমন যেন করে।খুব ভালবাসি তো তাই হয়তো এমন হয়।

সেদিন তো ভালবাসার কথা বলতে যেয়েও পারলাম না।ওর মুখের হাসিটুকু দেখলেই আমি সব কিছু ভুলে যাই।কেমন যেন খুশি খুশি লাগে।
"
বৃষ্টিতে ভিজেই বাসায় চলে আসলাম।ভিজলে আমার জ্বর আসবেই।এবারও তার ব্যতিক্রম হল   না।

আজ তিনদিন পর প্রাইভেট এ আসলাম।আমাকে দেখেই মিথিলারর মলিন মুখটায় একটু হাসি ফুটে উঠলো।

-এতদিন কোই ছিলা কথাটি বলেই রাগি মুখে আমার দিকে তাকালো।
-শরীরটা একটু খারাপ ছিল।তাই আসতে পারি নাই।
-কেন,কি হইছিলো?
-এই একটু জ্বর আর কি।
-বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসে,এইটা জানা সত্তেও তুমি আমাকে ছাতা টা কেন দিলা।
এই রে।কি বলবো এখন।যদি বলি ভালবাসি তাহলে হয়তো আর কথাই বলবে না আমার সাথে।
-আসলে তুমি ভিজে যেতে তাই ছাতাটা তোমাকে দিয়েছিলাম।
-আমি ভিজলে তোমার কি?
কিভাবে বলি যে তুমিই তো আমার সব।তোমার কিছু হলে আমি তো ভাল থাকতে পারবো না।
-তুমি মেয়ে হয়ে ভিজে যাবে এইটা কেমন দেখায় না।তাই আমিই ভিজলাম।ভিজতে আমার ভালই লাগে।
-তাই বলে আমার জন্যে এত কষ্ট করবা।আর সেদিনের জন্যে সরি।তোমাকে ধন্যবাদটুকুও দিতে পারি নাই।
-আরে কি বলো।আমি কিছু মনে করিনি।
-এই নাও তোমার ছাতা।চলো স্যার আসছে।
-হুম।চলো।
""
এর পর থেকেই মিথিলার সাথে আমার সম্পর্ক একটু একটু করে বাড়তে লাগলো।একসাথে যাওয়া আসা,ঘুরতে যাওয়া প্রায় সব কিছুতেই আমি মিথিলার সাথে ছিলাম।
তবে মিথিলার প্রতি আমার ভালবাসা টা  আরও বেড়ে যাচ্ছে।
"
কিছুদিন হলো  আমি মিথিলাকে কথাটা বলতে চাচ্ছি।তবে ও যদি রাজি না হয়।যদি আমার সাথে আর না কথা বলে।
'
যাই হোক আজই মিথিলাকে সব বলবো।যা হওয়ার হবে।

কলেজে গিয়ে দেখি মিথিলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।
'
মিথিলা একটা কথা ছিল।
মিথিলা আমার দিকে তাকিয়ে বললো, আরে তুমি কখন এলে।আসো বসো এখানে।
মিথিলা একটু সরে বসে আমাকে জায়গা করে দিল।
আসলে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল।যদি একটু আসতে ভাল হত।
মিথিলা উঠে এসে বললো ওই দিকটায় চলো।
আমি কিছু না বলে মিথিলার পাশে হাটতে লাগলাম।
'
-হুম বলো।
-মিথিলা
-হুম বলো সুনছি।
-মিথিলা আমি তোমাকে,
-মিথিলা ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বললো, আমাকে কি?মেরে ফেলবা নাকি!কথাটি বলেই মিথিলা হাসতে লাগলো।

-মিথিলা আমি তোমাকে ভালবাসি।

আমি মিথিলার মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছিনা।তবে বুঝতে পারছি মিথিলার হাসি মুখটা একদম মলিন হয়ে গেলো।

-সম্ভব না।কথাটি বলেই মিথিলা অন্য দিকে হাটা শুরু করলো।
'
কি করলাম আমি।এখন তো আমি মিথালার সাথে একটু থাকতে ও পারব না।ও যদি আমার সাথে আর কথা না বলে।
কি জন্যে যে এইসব বলতে গেলাম।
একি আমার চোখে পানি কেন।পানি আটকানোর বৃথা চেষ্টা করলাম।
"
ছেলেদের চোখে একদমই পানি মানায় না কথাটি শুনে আমি পেছনে তাকালাম।
একি মিথিলা। মেয়েটা দেখি মিষ্টি মিষ্টি হাসছে।

-বুদ্ধু ঠিক ভাবে প্রপোজ ও করতে পারে না কথাটি বলেই মিথিলা আমার চোখের পানি মুছে দিল।

-ফুল ছাড়া কেও প্রপোজ করে।
-আসলে প্রথম বার তো।
-মিথিলা রাগি গলায় বললো, প্রথম বার মানে,,আরও করার চান্স আছে নাকি!
-আরে না না কি বলো।তুমিই প্রথম তুমিই শেষ।
-মনে থাকবে তো।
-হুম,অবশ্যই।

-তবে আমার সাথে যখনি দেখা করবা তখনি কিন্তু ফুল নিয়ে আসতে হবে।
মিথিলার কথায় আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম।

আমিও তোমাকে অনেক ভালবাসি।
"
এই ভাবেই শুরু হয় আমার আর মিথিলার পথ চলা।
"
-আচ্ছা আমাদের প্রথমে ছেলে হবে না মেয়ে।
-মেয়ে।
-না ছেলে।
-না মেয়ে।
-আমি বলছি ছেলে,তো ছেলেই।
আমি মিথিলার কপালে চুমু দিয়ে বললাম,
-আচ্ছা ছেলেই হবে।
মেয়েটা লজ্জায় আমার বুকে মুখ লুকালো।
"
আজ মিথিলার জন্মদিন।ভাবছি মেয়েটাকে কি দেওয়া যায়।
"
মিথিলার জন্যে একটা কালো শাড়ি আর কিছু চুড়ি কিনলাম।
মিথিলা যখন আমাকে কালো পাঞ্জাবি দিয়েছিল তখনি জেনেছিলাম মিথিলার প্রিয় রঙ কালো।
"
আমি এখন মিথিলার বাড়ির সামনে দাঁড়িয়ে।মেয়েটাকে কখন বলছি নিচে আসতে এখনও আসলো না।
"
ওই তো মিথিলা আসছে।আমার দিকেই আসছে।
আমি মিথিলাকে কিছু বলতে না দিয়ে শপিং ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম বিকেলে এইটা পড়ে বের হবা।তোমাকে নিয়ে আজ ঘুরবো।
মিথিলা কিছু বলতে পারলো না।ওকে দেখে মনে হচ্ছে অনেক খুশিই হয়েছে।ঘুরতে ওর অনেক ভালো লাগেতো।
আমি আর দাড়ালাম না।পেছনে ঘুরতেই মিথিলা বলে উঠলো পাগল একটা।
"
মেয়েটা আজ অনেক খুশি।আমার দেওয়া কালো শাড়িটাই পড়ে এসেছে।দেখতে বেশ লাগছে।
'
মিথিলাকে নিয়ে বের হলাম।অনেক জায়গায় ই ঘুরলাম।সবসময় ই ও আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে।মনে হচ্ছে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব।

-এই আইস্ক্রিম খাব।
-তোমার না ঠান্ডা, এখন খাওয়া যাবে না।
-না আমি আইস্ক্রিম খাব।
মিথিলা এমন ভাবে বললো যে আমি আর না করতে পারলাম না।

-তুমি এইখানে দাড়াও।আমি নিয়ে আসছি।

মিথিলাকে রেখে আইস্ক্রিম আনতে গেলাম।রাস্তার ওইপাড় থেকে আমি মিথিলাকে স্পষ্টই দেখতে পাচ্ছি।
'
হঠাৎ  চারিদিকে অন্ধকার হয়ে গেল।বৃষ্টি ওশুরু হয়ে গেল।

মিথিলাকে ইশারা করলাম ছাউনির নিচে দাড়াতে।

কিন্তু মেয়েটা আমাকে থাকতে বলে আমার কাছেই আসতে চাইলো।আবার আমাকেও আসতে দেবে না।
অনেক বুঝানোর পরেও কাজ হলো না।
'
রাস্তা মাঝবরাবর আসতেই আমি মিথিলার চিৎকার শুনতে পেলাম।
আমি মিথিলার কাছে পৌছানোর আগেই গাড়িটা চলে গেল।
'
মিথিলার নিথর দেহ পড়ে আছে রাস্তার মাঝে।চারিদিকে বৃষ্টির ঝুম ঝুম শব্দ।
এই মিথি চোখ খোলো।দেখো আমি এসেছি।মিথিলাকে বুকে জড়িয়ে চিৎকার করে ডাকছি।
বৃষ্টির পানিতে আমার চোখের পানি দেখা না গেলেও রক্তের আভা ঠিকই ফুটে উঠলো।
দেখো তোমার জন্যে  আইস্ক্রিম এনেছি।এই মিথি চোখ খোলো।
'
তুমি না থাকলে আমাকে বৃষ্টিতে ভিজতে নিষেধ করবে কে,আমাকে কে বলবে পাগল একটা,আমার সব কিছু কে সময়মত করে দেবে।মিথিলা.....
""
রিক্সাওয়ালার ডাকে আমার ধ্যান ভাংলো।
'
ভাড়া মিটিয়ে আমি একটু এগিয়ে গিয়ে মিথিলার কবরের পাশে দাড়ালাম। মিথিলার কবরের উপর ফুল গুলো রেখে আমি দাড়িয়েই রইলাম।আজ মিথিলার জন্মদিন সাথে মৃত্যুবার্ষিকি।
আমি জানি মিথি আজও আমার সাথে কথা বলবে না।

সেদিন মিথিকে আমি বাঁচাতে পারিনি।মেয়েটাকে শুভ জন্মদিন ও বলতে পারিনি।সেই বৃষ্টির সাথে আমি মিথিলাকে হারিয়ে ফেলেছি।
"
তার পর থেকে আমি আর মিথিলা এইখানেই দেখা করি।
এখন আমি প্রতিদিনই ওর জন্যে ফুল নিয়ে আসি কিন্তু মিথি আমার সাথে আর কথা বলে না।তবুও আমি আশায় থাকি মিথি একদিন আমার সাথে কথা বলবেই।বলবেই ও কথা বলবেই।ওকে বলতেই হবে।
-------------------------------------
(শুভ জন্মদিন)
"
Abdul Ahad(অলস বালক)
"
#09

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ