āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4407

মেঘার কথাটা শুনে আমি অবাক না হয়ে পাড়লাম না।বলে কি মেয়েটা।তাও আবার এত রাতে।
"
আমি মেঘাকে বললাম,অন্য কিছু করা যায় না।মেঘার একই উত্তর না।আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম।কি করা যায়।এত রাতে যদি কেও টের পেয়ে যায় তাহলে আমি শেষ।মেরে একদম তক্তা বানিয়ে ফেলবে।

এই মেয়েটা একবার যা বলবে সেটা না করা পর্যন্ত আর থামবে না।আমি মেঘাকে আসছি বলেই ফোনটা রেখে বাসা থেকে বের হলাম।
"
ঘুমটা আমাকে একদম শেষ করে দিল।আজ বিকেলে মেঘার সাথে দেখা করার কথা ছিল।কিন্তু দুপুরে খাওয়ার পর বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি।ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা ৭:৩০ বেজে গেছে।এর মাঝে ২৬ টা মিডসকল।
'
আজ আমি শেষ।কিছু না ভেবেই আমি মেঘাকে ফোন দিলাম কিন্তু রিসিভ হল না।আমি জানি এখন মেঘাকে ফোন দিয়ে লাভ নেই,ও রিসিভ করবে না।তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রায় এগারোটার সময় মেঘা আমার কল রিসিভ করল।
"
আমি কি বলবো কিছুই বুঝতেছিনা।এর আগে অনেকবার আমার এমন হয়েছে।প্রতিবারই কোন না কোন সমস্যা দেখিয়ে বেচে গেছি।কিন্তু এবার!
'
আজ আবার কোন সমস্যায় পড়ছিলা।মেঘার কথায় আমি একটু ভয়ই পেলাম।কেমন রাগি কন্ঠে কথাটা বলল।
-আসলে হইছে কি,
মেঘা আমাকে থামিয়ে দিয়ে বলল,কোন কথা শুনতে চাই না।তোমার মত ঘুম কাতুরে এত অলস ছেলের সাথে আর থাকা যায় না।তুমি সাত দিন আমাকে ফোন দিবা না,কোন যোগাযোগ করার চেষ্টা করবা না।এটাই তোমার শাস্তি।
'
কি বলে মেয়েটা। একদিন কথা না বলে থাকতে পাড়ি না আর তো সাত দিন।আমি মেঘাকে করুন কন্ঠে বললাম,অন্য কিছু করা যায় না😞

মেঘা কিছুক্ষন ভেবে বলল,হুম আছে আরেকটা।

আমার মুখে হাসির রেখা ফুটে উঠল।আমি বললাম,হুম বলো।
এখন আমার বাসার নিচে এসে বলতে হবে,মেঘা আমি তোমাকে ভালবাসি। কি পারবা?
"
মেঘার কথায় আমার গলাটা  শুকিয়ে আসলো।
আচ্ছা আমি রাজি তবে তোমার বাবা মা যদি শুনে ফেলে তখন কি হবে।
মেঘা এবার চট করে কোন উত্তর দিল না।তাহলে ঠিক জায়গায় ই ঢিলটা মেরেছি। এবার হয়ত আমি বেচে গেলাম।খুশিতে লুঙ্গী ড্যান্স দেওয়ার আগেই মেঘার কথায় লুঙ্গীটা খুলে গেল।
-বাবা মা বাসায় নাই।মামার বাসায় গেছে।তুমি কি ভাবছ আমি এতই বোকা।
এবার আমার কথা আটকে গেল।ভালবাসি বলা তো সমস্যা না।সমস্যা হল ফাজিল কুকুরটা।সেদিন যখন মেঘাকে আইস্ক্রিম দেওয়ার জন্যে ওদের বাসার সামনে গেলাম কুকুরটা এমন ধাওয়াটাই না দিল, কোন মতে বেচে গেছিলাম।
মেঘাকে আর কিছু বলে লাভ নেই।তাই বেড়িয়ে পড়লাম।
"
এত রাতে একা একটা বাচ্চা ছেলেকে এইভাবে শাস্তি দেওয়ার মানে টা কি।মেঘার জন্যে আইস্ক্রিম নিলাম।এতে যদি একটু রাগ কমে তাহলে আমার শাস্তিটাও কমে যাবে।
"
মেঘার বাসার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু মেয়েটাকে একবারও দেখতে পেলাম না।ফোনটাও ধরছেনা।আমি একটু চিন্তায় পড়ে গেলাম।তবে গেইটের কোনার লেখাটা দেখে আমার ভয়ের মাত্রাটা আরও একটু বেড়ে গেল।কুকুর হতে সাবধান লেখাটা অনেকটা বড় করেই লেখা।
"
গেইট খোলার শব্দ পেলাম।এত রাতে কে খুলবে।তাহলে কি কেও আমার উপস্থিতি বুঝে ফেলল নাকি।দৌড়ের প্রস্তুতি নিচ্ছিলাম।পেছনে ঘুরতেই কেও যেন আমার নাম ধরে ডাক দিল।
এ দেখি আমার নামও জানে।ভয়ে ভয়ে পেছনে তাকালাম।একি মেঘা দাঁড়িয়ে।হাতে আবার ইয়া বড় একটা ব্যাগ।
'
এই মেয়ে আবার কি মতলব নিয়ে আসছে কে জানে।আমি মেঘার দিকে এগিয়ে গেলাম।ব্যাগের কথা জিজ্ঞেস করব কি করব না বুঝতেছিনা।তবে মেঘা যে এখন রেগে নেই এটা আমি ঠিকই বুঝতে পাড়লাম।

মেঘা আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল,চল হাটি।কি বলে মেয়েটা। এই রাতের বেলা নাকি হাটবে,তাও আবার এই ভাড়ি ব্যাগ নিয়ে।

আমি কিছু বলতে যাব তার আগেই মেঘা আবার বলল,এখন তোমার হাত ধরে কাধে মাথা রেখে হাটব।
বলে কি মেয়েটা।আমার ঘুম নষ্ট করে এখন হাটবে।
'
মেঘা আইস্ক্রিম খাচ্ছে আর আমার হাত শক্ত করে ধরে আছে।সোডিয়ামের আলোতে মেঘাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে।
"
আচ্ছা এই ব্যাগের মদ্ধে কি আছে?
মেঘা আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বলল,তোমার আর আমার কিছু জামা কাপড়।
মেঘার কথায় আমি একটু অবাকই হলাম।আমার জামা কাপড়!আমি আবারও বললাম,এইগুলা দিয়ে কি হবে?
বুদ্ধু! এইগুলা দিয়ে কি হয় সেটা তুমি জান না।
হুম জানি তো।এইগুলা পড়তে হয় কিন্তু  এখানে কেন?
আমরা কক্সবাজার যাচ্ছি।
মেঘার কথায় আমি দাঁড়িয়ে পড়লাম।ক ক্ক কক্সবাজার। আমার কথা আটকে আসল।
মেঘা আবারও বলল,ভোর ছয়টায় বাস।সারারাত তোমার সাথে হাটব আর ভোরে কক্সবাজার।এই নাও টিকেট।
"
মেঘার কথা শুনে মনে হচ্ছে সব প্লান করে করা।আমাকে ট্রাপে ফেলে এনে এখন কক্সবাজার।তবে এইভাবে না আনলেও পারত।ফ্রিতে কক্সবাজার, বললেই চলে আসতাম।হাজার হোক শ্বশুরের টাকা তো।তাছাড়া নতুন প্যান্ট শার্ট ও আছে।
"
আচ্ছা একটা গান গাও তো।
'
হঠাৎ মেঘার এই রকম আবদারে আমি কিছুটা হতাস হলাম।কোন কালেই আমি গান গাইতে পাড়িনি আর এখনও পাড়িনা।এখন যদি গান না গাই তাহলে আবার যে কি শাস্তি দেবে আল্লায় জানে।
আমি গান গাইতে শুরু করলাম,
আমি যে রিক্সাওয়ালা
দিন কি এমন যাবে
বলি কি ও মাধবি
তুমি কি আমার হবে!

মেঘার দিকে তাকিয়ে দেখি রাগি চেহারায় আমার দিকে তাকিয়ে আছে।

আবহাওয়ার পৃর্বাভাস খারাপ।যে কোন সময় ঝড় বয়ে যেতে পাড়ে। আমি নিরাপদ দৃরত্তে পৌছানর আগেই দুম দাম আওয়াজ শুরু হয়ে গেল।তবে তা বেশিক্ষন স্থায়ী হলো না।
"
মেঘা আমাকে জড়িয়ে ধরে বসে আছে।আমি তাকিয়ে আছি মেঘার মিষ্টি মুখের দিকে।চাদের আলোয় একদম চাঁদপরীর মত লাগছে।

আমি মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরলাম।নিজের অজান্তেই মুখ থেকে বেড়িয়ে গেল, এই রাত তোমার আমার।
-------------------------------------
(এই রাত তোমার আমার)
"
Abdul Ahad(অলস বালক)
"
#11

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ