দশ মিনিট ধরে বেল বাজাচ্ছি কিন্তু মহারানীর দরজা খোলার কোন চিহ্নই দেখতে পাচ্ছি না।
"
সারাদিন অফিস করে এসে যদি এখন বেল বাজাতে হয় তাহলে কেমনটা লাগে।আমি আবারও বেল বাজানোর জন্যে হাতটা বাড়িয়ে দিলাম কিন্তু বেল বাজানোর আগেই দরজাটা খুলে গেল।মনে মনে ঠিক করে রেখেছিলাম যে দড়জা খোলার সাথে সাথে আচ্ছা মতো ঝাড়ি দেব কিন্তু আনিলার মিষ্টি মুখ দেখে আর ঝাড়ি দিতে পারলাম না।
'
আমি ভেতরে ঢুকতেই আনিলা দরজা লাগিয়ে দিয়ে চলে গেল।আনিলার এই রকম আচরনে আমি কিছুটা অবাক হলাম।
প্রতিদিন আসার সাথে সাথে হাত থেকে ব্যাগটা নিয়ে ওড়না দিয়ে বা শাড়ির আচল দিয়ে মুখটা মুছে দেবে।তারপর তোয়ালে দিয়ে বলবে ফ্রেশ হয়ে আসতে।আবার মাঝে মাঝে খায়িয়েও দেবে।কিন্তু আজ পুরই উল্টো দেখতেছি।
"
আনিলা আজ সরাসরি বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। আমি ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে দেখি আনিলা এখনও বেনকুনিতে দাঁড়িয়ে। কি হল আবার।কিছুই তো বুজতেছি না।আমি আনিলার পাশে গিয়ে দাড়ালাম কিন্তু সেদিকে তার কোন ভ্রুক্ষেপই নেই।আনিলার কাধে হাত রাখতেই ও সড়িয়ে দিল।আমি ওকে জোর করেই সামনের দিকে ঘুরালাম।
"
একি,ওর চোখে পানি।আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। ছোট বেলায় বাবা মাকে হারিয়ে ভাই ভাবির কাছে বড় হয়েছে।অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।এখন যদি আমার কাছে থেকেও কষ্ট পায় তাহলে এটা মেনে নেওয়ার নয়।
কান্না করতে করতে চোখ মুখ একদম লাল করে ফেলেছে।
"
আমি আনিলাকে বললাম, কিছু হয়েছে?বলো আমাকে!আনিলা কিছু না বলে কেদেই যাচ্ছে।
'
কান্না থামিয়ে আনিলা বলতে শুরু করলো,
-আজ রিক্সায় যে মেয়েটার হাত ধরে ঘুরেছ,সে কে?
আমি আনিলার কথায় একটু অবাকই হলাম।কার সাথে ঘুরলাম আমি আর আমাকে ও কিভাবেই দেখলো।
""
অফিসের কাজে একটু লাবন্যকে নিয়ে বের হয়েছিলাম।কিন্তু হাত তো ধরি নি।আর আমি হাতই বা ধরবো কেন।ওকে আমি বোনের মতই ভাবি।ও ও তো আমাকে ভাইয়া বলেই ডাকে।
'
আমি আনিলাকে বললাম,কে বলেছে তোমাকে?আমি শিওর ছিলাম যে আনিলা দেখেনি।ও আমাকে ছাড়া কখনই বের হবে না।বের হলেও আমাকে বলবে।
আনিলা নিচের দিকে তাকিয়ে বললো সুমি ভাবি।
নামটা শুনেই আমার রাগের মাত্রাটা বেড়ে গেল।আমাদের পাশের ফ্লাটেই থাকে।এই মহিলাটাকে আমার একদম সহ্য হয় না।হাত ধরার কথাটা একদম বানিয়ে বানিয়ে বলেছে।
-তোমাকে তো ওনার বাসায় যেতে নিষেধ করেছিলাম?
-সুমি ভাবিই এসেছিল।উনি না আসলে তো আমি তোমার এই কাহিনি জানতেই পারতাম না।
আনিলার কথাটি শুনে আমার মনটা খারাপ হয়ে গেল।তার মানে আনিলা সত্যি ই বিশ্বাস করেছে লাবন্যার সাথে আমার কিছু একটা আছে।
"
আমি আনিলাকে লাবন্যর সম্পর্কএ সবকিছু বললাম।কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছে ও এটা বিশ্বাস করতে পারেনি।আমি আর দেড়ি করলাম না।লাবন্যকে ফোন দিলাম আর ফোনটা আনিলার হাতে দিয়ে চলে এলাম।অনেক ঘুম পাচ্ছে।আমি না খেয়েই শুয়ে পড়লাম।
"
কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল।চোখ খুলে দেখি আনিলা আমার বুকে মাথা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে।মেয়েটা কান্না করতেও পারে।আমি আনিলার মাথায় হাত দিতেই ও আমার দিকে তাকিয়ে আরও জোরে কান্না শুরু দিল।ওর চোখ দেখে মনে হচ্ছে ভুল কিছু করে ফেলেছে।যার জন্যে ও খুবই লজ্জিত।
"
আমি কিছু বলতে যাব তার আগেই আনিলা বললো,আমি আসলে বুঝতে পারিনি প্লিজ মাফ করে দাও।
আমি কিছু না বলে আনিলাকে বুকে টেনে নিলাম।
"
বসে আছি খাবার টেবিলে।আনিলা আমাকে খায়িয়ে দিচ্ছে।আর আমি ওর মিষ্টি মুখের দিকে তাকিয়ে আছি।
'
আনিলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে।কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে।থাইয়ের কাচ ভেদ করে চাদের আলো এসে আনিলার মুখে পড়ছে।একদম চাদপরীর মত লাগছে।
-------------------------------------
(একটি সুন্দর সম্পর্ক নষ্ট করতে পাশের বাসার ফাজিল ভাবিই যথেষ্ট)
-------------------------------------
(চাদপরীর ভালবাসা)
"
Abdul Ahad(অলস বালক)
"
#13
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4405
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ž:ā§Ē⧍ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ