মেয়েটা কে?
বাসায় ফিরতে আজ একটু দেড়িই হয়ে গেল।অফিসে কাজের চাপ আজ একটু বেশীই ছিল।ওইদিকে মনে হয় মহারাণী রাগ করে বসে আছে।আমি বাসার দিকে দ্রুত পা বাড়ালাম।
"
কলিংবেল বাজাতেই ইভা দরজা খুলে দিল।বাহ,আজ এত তাড়াতাড়ি। মনে হচ্ছে দরজার পাশেই ছিল।আমি রুমে ঢুকে ব্যাগটা রেখে বসে পড়লাম।
কিন্তু ইভার কোন সাড়াশব্দ পেলাম না।প্রতিদিন তো আসার সাথে সাথে হাত থেকে ব্যাগটা নিতো, আচল দিয়ে মুখ মুছে দিয়ে ঠান্ডা পানি দিত।কিন্তু আজ এর কিছুই হলো না।
"
আমি যখনি ফ্রেশ হতে যাব তখনি ইভা কথাটি বলে উঠলো।আমি পেছনে তাকিয়ে দেখি মেয়েটা রাগে লাল হয়ে গেছে।আমি ইভাকে বললাম,
-কোন মেয়ে!
-যাকে নিয়ে আজ রেস্টুরেন্টএ বসে প্রেম আলাপ করলে।
ইভার কথায় আমি কিছুটা অবাক হলাম।বলে কি মেয়েটা।কিন্তু আমি বাইরে যাই করিনা কেন এইটাতো ওর জানার কথা না।ও তো আমাকে না বলে বাইরে বের হয় না।আমি আবারও বললাম,
-কে বললো তোমাকে?
-টিনা ভাবি।
এটাই ভাবছিলাম।এই ভাবিটা আমাকে শেষ করে দিল।বাইরে যা দেখবে সব কিছু এসে বলে দেবে।এই ফাজিল ভাবিটাকে কিছু বলতেও পাড়ি না।ইনি আবার আমার বন্ধু শাহাদাৎ এর ফাজিল বউ।আর এই ফাজিল বউটা আমার ঘরে মোমবাতি লাগিয়ে দিল।আর বন্ধুর কথা যত না বলা যায় ততই ভালো।ওনি আরেক জিনিস।
আমি ইভাকে কিছু বলতে যাব তার আগেই ও বললো,
-চুপ, তুমি আর কোন কথা বলবা না।আমি সব বুঝে গেছি।
কথাটি বলেই ইভা কান্না করতে করতে বেলকুনিতে দাঁড়ালো।
"
অফিসে একটা কাজ করছিলাম তখনি ফোনটা বেজে উঠলো।সাথে আমার বিরক্তির মাত্রাটাও বেড়ে গেল।ফোনটা হাতে নিয়ে দেখি এনাইম্মের ফোন।আমার বন্ধু।যখনি বিপদে পড়বে তখনি আমাকে স্বরন করবে।
আমরা তিন বন্ধু এখনও আগের মতই আছি।আমি শাহরিয়ার হোসাইন ও এনামুল হক সবুজ।আমি এনাইম্মে বলেই ডাকি।আর আরেকটা শাহাদাৎ হোসাইন।আর আমি এদের বিপদের বন্ধু।
"
আমি এনাইম্মের ফোনটা ধরে বললাম,
-আবার।
-হুম।
-বল।
-সুপ্তি।
-আচ্ছা ঠিক আছে।আমি ফোনটা কেটে দিয়ে সুপ্তিকে ফোন দিলাম দেখা করার জন্যে।আর সেটা রেস্টুরেন্ট এ।
'
সুপ্তি এনামুলের গার্লফ্রেন্ড।দুইদিন পর পর ঝগড়া করবে আর আমাকেই তা ঠিক করে দিতে হবে।যার জন্যে আমি সুপ্তির সাথে দেখা করতে গিয়েছিলাম রেস্টুরেন্টএ। আর এটাই ওই ফাজিল ভাবি দেখে আমার বাসায় মোমবাতি লাগিয়ে দিল।
"
রাতে না খেয়েই শুয়ে পড়লাম।ইভাকে একটু জড়িয়ে ধরতেই হাতটা সড়িয়ে দিল।বুঝলাম মেয়েটা ভালই রেগে আছে।কিন্তু আমাকে ও তো কিছুই বলতে দিল না।এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা নিজেও জানি না।
"
সকালে ঘুম থেকে উঠে আজ চা টাও পেলাম না।ইভাকে দেখি বেলকুনিতে দাঁড়িয়ে আছে।
বাথরুমে ঢুকতেই ফোনটা বেজে উঠলো।উফ ফোন দেওয়ার আর সময় পেল না।একবার ভাবলাম ইভাকে ধরতে বলি কিন্তু মেয়েটা যে রকম রেগে আছে তাতে না বলাই ভালো।
ফোনটা আবার বাজছে।কিন্তু থেমে গেল কেন।মিসডকল নাকি।
"
আমি ফ্রেশ হয়ে বের হতেই ইভা এসে আমাকে জড়িয়ে ধরলো।আরে আবার কি হলো। আমি কিছু বলার আগেই ইভা বলতে শুরু করলো,
আমাকে মাফ করে দাও।আমি আসলে বুঝতে পাড়িনি।এনামুল ভাই যদি ফোন না দিত তাহলে হয়তো আমি আসল কথা জানতেই পাড়তাম না।আমাকে প্লিজ মাফ করে দাও।
ইভা একনাগাড়ে কথাগুলো বলে থেমে গেল।আমি ইভাকে বললাম,এমামুল কি বলেছে,
-তোমাকে ধন্যবাদ জানিয়েছে।আর সবকিছু আমাকে বলেছে।
নাহ ভালই হলো।সালা এতদিনে একটা ভালো কাজ করেছে।
আমি ইভাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম।আর মনে মনে বললাম, অবশেষে ফাজিল ভাবির মোমবাতি এনাইম্মেই নিভিয়ে দিলো।
-------------------------------------
একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্যে পাশের বাসার ফাজিল ভাবিই যথেষ্ট।
-------------------------------------
(ভালবাসার রঙ)
""
Abdul Ahad(অলস বালক)
"
#19
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ