💜💜💜💜💜 ভালবাসি💜💜💜💜💜
-তুমি একটা ছাগল। রাম ছাগল।
-আর তুমি ছাগলের বউ ছাগী। হা হা
হা।
-চুপ চুওপ। একদম চুপ। তুই একটা ছাগল,
একটা পাগল,
ভূগোল, গুগল। তুই..... তুই... তুই.. গাধা,
গরু, পরু, টরু,
ভরু।
এরিন আর কথা খুজে না পেয়ে রাগে
ফুঁসতে লাগল।
আমি অনেক কষ্ট করে হাসি চেপে
আছি। মনে হচ্ছে
আরো কিছুক্ষন চেপে রাখলে পেট
ফেটে হাসি
বেরিয়ে আসবে। আমি হাসতে
পারছি না। চোখ মুখ
করুন করে অপরাধী ভাব নিয়ে
নিলার দিকে মায়া
মায়া চোখে তাকিয়ে আছি।
-আচ্ছা তোমার কি কোনদিন আক্কেল
হবে না?
-কেন বল তো?
-এইটা কি করেছ? শার্টে এইটা
কিসের দাগ?
-কিসের আবার ঝোলের দাগ। দুপুরে
গোশত
দিয়ে ভাত খেয়েছি। গোশত সিদ্ধ হয়
নাই। দাঁত
দিয়ে টানা হ্যাচড়া করছিলাম। ওমনি
ছুটে গিয়ে
কেলেংকারী হয়ে গেল।
-তুমি যে আসলেই একটা গাধা সেটা
আবারো
প্রমান করে দিলে।
-এখানে গাধা আসল কোথা থেকে?
গোশত তো গাধার ছিল না।
-চুপ। একদম চুপ। আমার সাথে হাংকি
পাংকি টাইপ
কথা বলবে না। আমার একদম সহ্য হয় না।
আমি চুপ করে গেলাম। নিলা নামের এই
মেয়েটার
রাগ ভয়ংকর টাইপের। ভয়ংকর টাইপের
রাগ হলে
মেয়েটা হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে
বসে থাকে।
মুষ্টিবদ্ধতার জোর কতটা শক্ত তার উপর
রাগের
পরিমান বিবেচনা করতে হয়। আমি
নিলার হাতের
দিকে তাকালাম। নিলা হাত মুষ্টিবদ্ধ
করে
রেখেছে। জোর অনেক বেশি।
হাতের তালু রক্তবর্ণ
ধারন করেছে।
-এই নিলা এই।
-হু
-সরি।
-হু
- আমি আর কোন দিন গোশত খেয়ে
শার্টে
ঝোল লাগাব না। প্রমিজ।
-হু
-প্রমিজ তো। এইবার তো কথা বল।
-ই ই ই।
ই ই ই বলে নিলা দুই হাত বাড়িয়ে
আমার মাথার চুল
খামচে ধরে টানতে টানতে বলতে
লাগল, 'তুই একটা
গাধা। আস্ত গাধা। তুই জীবনেও
মানুষ হবি না।
সারা জীবন গাধাই থেকে যাবি।
নিলার হাত থেকে অনেক কষ্টে
মাথার চুল
বাঁচালাম। মেয়েটা এইটুকু হলে কি
হবে হাতের জোর
অনেক। মাথার চাঁন্দি পর্যন্ত ব্যাথা
করে দিয়েছে।
আমি মাথার চুল ঠিক করতে করতে
দেখলাম নিলার
চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে।
আমি অবাক হয়ে
নিলার দিকে তাকাতেই মেয়েটা
করুন গলায় বলল,
-খুব লেগেছে না? সরি।
-হু
- আসলে না রাগ হয়ে গিয়েছিল।
-হু
-আর তুমি শুধু আমাকে ইচ্ছে করে
রাগিয়ে দাও।
-হু
এই আকাশ?
-হু
-সরি তো।
-হু
-সত্যি সরি। আমি ইচ্ছে করে
তোমাকে ব্যাথা
দিতে চাই নি। সরি।
-হুহ। রাগলে তো তুমি কোনদিন
আমাকে খুন ই করে
ফেলবে।
আমার গলায় অভিমানের সুর শুনে নিলা
হেঁচকি তুলে
কান্না শুরু করে দিল। আমি আর
নিজেকে ধরে
রাখতে পারলাম না। দুই হাত বাড়িয়ে
নিলার চোখ
মুছিয়ে দিতে দিতে বললাম,
-'পাগলি। এভাবে কেউ কাঁদে? আমার
একটুও লাগে
নি তো। তুমি যদি ভালবেসে আমার
সব চুল টেনে
তুলে ফেল তাও আমি রাগ করব না। শুধু
একটায়
আফসোস হবে জানো।'
-কি আফসোস?
- লোকে তোমাকে বলবে টাকলুর বউ।
হা হা হা।
নিলা ফিক করে হেসে ফেলল। হাসি
দেখে আমার
মনে হল আমার বুকের উপর থেকে একটা
একশমনি
পাথর নেমে গেল। আমি হাফ ছেড়ে
একটা
দীর্ঘশ্বাস ফেলতে গেলাম অমনি
নিলার কথা
শুনে আমার দম বন্ধ হয়ে এল।
-এই আকাশ শার্ট খোল।
-কি বলছ! শার্ট খুলব কেন? কি করবে
তুমি?
-যা বলছি কর। নো হাংকি পাংকি।
-দেখ এইসব কিন্তু ঠিক না। লোকে
দেখলে কি
বলবে?
-মার খাবা। চুপচাপ শার্ট
খোল।
নিলা আবার রেগে যাচ্ছে। এই
মেয়েটার রাগ
বারোমাসি না বারোমিনিটি।
বারো মিনিট ও
মেয়েটা রাগ না করে থাকতে
পারে না। আবারো
রাগ ভাঙ্গানোর প্যারা নেওয়ার
চাইতে শার্ট খুলে
ফেলা সমিচীন মনে হল। আমি শার্ট
খুলে ফেলতেই
নিলা ব্যাগ থেকে একটা নতুন শার্ট
বের করে
আমাকে দিয়ে বলল,
-এইটা পড়। তুমি যখনি আমার সাথে
দেখা করতে
আসো এই একটা শার্ট পরে আসো।
আমার দেখে খুব
কষ্ট হয়। আমার যদি অনেক টাকা থাকত
তাহলে
তোমাকে অনেকগুলো শার্ট কিনে
দিতাম। তুমি
একেক দিন একেকটা শার্ট পরে আমার
সাথে দেখা
করতে আসতে।
আমি চুপচাপ শার্ট পরে ফেললাম।
নিলা আমার
পুরনো শার্ট টা নিয়ে বলল, 'এইটা আমি
ধুয়ে এনে
দিব। গাধা একটা। তোমার শার্ট ধুতে
ধুতে আমার
বাকী জীবন শেষ হয়ে যাবে।'
আমি আর নিলা দুজনেই হাসতে
লাগলাম।
ভালবাসার হাসি। কখনো কখনো
মানুষের জীবনে
এমন কোন মুহুর্ত আসে যখন শুধু এক টুকরো
হাসি পুরো
জীবনের সব অনিশ্চয়তা এক নিমিষে
দূর করে দেয়।
জীবন হয়ে যায় সুখের সাগরে ভেসে
চলা সুখ
নৌকা। নৌকায় দুটি প্রানী। আমি
আর তুমি। বলে
যাই 'ভালবাসি ভালবাসি'।
💜💜
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ