#অনুগল্পঃ_মুক্তি
#লেখাঃ_সাজ্জাদ_আলম_বিন_সাইফুল_ইসলাম
.
.
সূর্যের ঝলক এসে গায়ে পড়াতেই চমকে উঠলো মরিয়ম। দিনের শুরুতে সূর্যের দেখা মিলবে, এটাই তো স্বাভাবিক। চোখ দু'টো নিভু নিভু অবস্থায় বারবার তাকানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। শরীরে এখনো প্রচণ্ড ব্যাথা। হায়েনার দলেরা পালাক্রমে গত পাঁচটি মাস তাকে ভোগ করেছে।
একসময়ের পূর্ণ হৃদয় আজ শূন্যতায় পরিপূর্ণ হয়েছে। বুকের বাম পাশটা চিনচিন করছে।
হায়েনাদের শরীরের বিষাক্ত ছোবলের পরিপ্রেক্ষিতে পেটের মধ্যে কিছু একটা আস্তে আস্তে বড় হচ্ছে। এ ফসলের অভিভাবক কে?
ভাবতেই চোখ দিয়ে ছলছল করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। এতদিন অন্ধকার ঘরে বন্দি ছিলো তাই তো ভালো ছিলো। পৃথিবীর আলোকে বড্ড তিক্ত মনে হচ্ছে, সহ্য হচ্ছে না।
বারবার একটা কথাই মনে পড়ছে, আব্দুর রহীমের হৃদয় নিংড়ানো ভালোবাসাময় বিদায়ের শেষ উক্তি, 'আমার জন্যি অপেক্ষা কইরো মরিয়ম। তোমার জন্যি উপহারস্বরুপ একটা স্বাধীন দেশ আনবো।'
মরিয়ম বলেছিলো, 'আর কিছু কইয়া গেলা না?'
আব্দুর রহীম আর কিছু না বলে কাছে টেনে কপালে একটা চুমু এঁকে দিয়ে চলে গিয়েছিলো। সেই যাওয়াই তার শেষ যাওয়া।
কয়েকদিন পর মরিয়ম তার মৃত্যুর খবর পেয়েছিলো, বুলেটে ক্ষতবিক্ষত হয়েছিলো চাঁদমাখা মুখটা। ফর্সা মুখটা লাল রঙে রাঙিয়েছিলো। তখন নাকি লাল রঙ খুবই সস্তাদরে পাওয়া গিয়েছিলো।
দৃশ্যপটগুলো মনের মধ্যে ভাসতেই ঝরঝর করে পানি ঝরতে থাকে মরিয়মের। বেদনার রঙ আজ ধূলিসাৎ হয়ে জীবনের রঙে মিশে গেছে।
'আমি আর বাঁচতে চাই না। কার জন্য বাঁচবো?' সত্যি তো কার জন্য বাঁচবে মরিয়ম! তার তো তিনকুলে কেউই নাই।
শরীরটা ব্যথায় কুঁকড়ে উঠে।
চারদিকে জয়োৎসব হচ্ছে, জয়োল্লাস চলছে রাস্তায় রাস্তায়। দেশ নাকি স্বাধীন হয়েছে। মেকি হেসে অনিচ্ছা সত্ত্বেও চোখ দু'টো অনেক কষ্টে খুলে রাস্তার দিকে তাকায় মরিয়ম। লাল-সবুজ উঁড়ছে, স্বাধীন দেশের পতাকা উঁড়ছে। মানুষের মধ্যে কত আনন্দ!
শেষবারের মতন তাকে একবার খুব মনে পড়লো। 'আমি মুক্তি চাই এই অসহ্য যন্ত্রনা থেকে।'
কথাগুলো আস্তে আস্তে বলতে বলতে নিশ্চুপ হয়ে গেল আরেকটি সূর্য। যার আলোয় আলোকিত হয়েছে নতুন আরেকটি সূর্য। ঝলমল করে আলো বিলাচ্ছে স্বাধীন একটি দেশে।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4431
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧝:⧍ā§Ģ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ