āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4416

এক..
আমি সাথীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম।বুঝাতে চাইলাম যে  তুমি যা বলছ তা আমি বুঝতে পারিনাই।
"
সাথী আমাদের ডিপার্টমেন্টএর সবচেয়ে সুন্দরী মেয়ে।লেখাপড়ায় ও অনেক ভাল।ডিপার্টমেন্ট এর সব ছেলেই ওর পেছনে ঘোরে কিন্তু শুধু আমি বাদে।
আমি যে ওকে পছন্দ করতামনা তা না।আমিও পছন্দ করতাম। অন্য ছেলেদের সাথে যখন ও কথা বলতো তখন খুব রাগ হত।মনে হত যে ছেলে গুলকে কানের নিচে কয়েকটা দেই।কিন্তু তা পারতাম না।
"
বন্ধু না থাকায় সময় মত ক্লাস এ আসি আর ক্লাস শেষে বাসায় চলে জাই। আসলে আমার তেমন বন্ধু ছিল না।আমি একা থাক্তেই পছন্দ করতাম।  ক্লাস শেষে যখন সবাই  আড্ডা দিত তখন আমি একাই বসে থাকতাম বা বাসায় চলে আসতাম।যার জন্নে সবাই আমার দিকে কেমন করে জেন তাকাতো।ঠিক সাথীর নজর ও এড়াতো না।

দুই....
সাথী আবার ও বলল তুমি আমাকে বিয়ে করবে।আজ যখনি ক্যাম্পাস এ এলাম তখনি সাথী উপরের কথা টা বলল।
আমি জেন আকাশ থেকে পড়লাম। কি বলব বুঝতে পারতেছি না।তবে আমি মনে মনে খুশিও হলাম।
সাথীর মুখ দেখে মনে হচ্ছে এটা মজা না সিরিয়াসলি বলছে।
"
একবার সাথীর জন্মদিনে সবাইকেই দাওয়াত দিয়েছিল।আমার সামনে এসে বলে ছিল  তুমি না আসলে কিন্তু আমি কেক কাটব না।
তখন খুবি অবাক হইছিলাম।যার সাথে আমার কোন দিন কথাও হয় নাই সে নাকি আমাকে ছাড়া কেক কাটবে না।
পরের দিন ক্যাম্পাসএ এসে শুনি সাথী কেক কাটে নাই।সবাই না জানলেও আমি তো জানি সাথীর কেক না কাটার কারন।

তিন.....
সাথীর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বললাম একটু খেয়ে নাও।সাথী পানি খেয়ে আবার বলতে সুরু করল,,,,,
বাসা থেকে বিয়ে ঠিক করেছে।কিন্তু আমি একজনকে ভালবাসি।
সাথীর কথা শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল।সাথী অন্যকাওকে ভালবাসবে সেটা আমি মেনে নিতে পারছিনা।
সাথী আমার মুখের দিকে তাকিয়ে বলল জানতে চাইবে না ছেলেটা কে?
আমি কোন মতে বললাম হুম বলো।

চার....
ক্যাম্পাস এ দেখলাম সাথী একা একা বসে আছে।আমি সামনে দাড়াতেই আমার দিকে একবার তাকালো।
চোখে পানি দেখতে পেলাম।
সাথীকে কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে একটা রেস্টুরেন্ট এ নিয়ে এসে কেকের অর্ডার দিলাম।
একটু পরেই কেক চলে এলো। কেকটা কাটতে বলার সাথে সাথে সাথীর চোখ থেকে পানি গরিয়ে পরল।
সেদিন কেক কাটার পর সাথীকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছিলাম।

পরিশিষ্ট.... 
তুমি।
"
সাথীর মুখে তুমি শুনে আমার মনটা ভাল হয়ে গেল।সাথী আমাকে ভালবাসে আর এইটা আমি বুঝতে পারি নাই।

সাথী আবার বলল আমি বাসা থেকে একেবারে বের হয়ে এসেছি।তুমি আমাকে ফিরিয়ে দিও না।
"
সাথীর হাত ধরে রিক্সায় বসে আছি।
গন্তব্য কাজী অফিস।
সাথীর চোখে মুখে প্রাপ্তির ছোয়া।আস্তে করে মাথাটা আমার কাধে রাখলো।

সাথীর কপালে আলতো করে একটা চুমু একে দিলাম আর মনে মনে বললাম এই ভালবাসা হারাতে নেই।
-------------------------------------
(সাথী আর আমার ভালবাসার গল্প)
"
Abdul Ahad(অলস বালক)
"
#02

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ