আমি অবনীর ডাকে কোন সাড়া দিলাম না।বুঝাতে চাইলাম যে, আমি এখনও ঘুমেই আছি। তোমার কোন কথাই আমি শুনতে পাইনি।
'
এই!ওঠো।
'
আমি এবার আস্তে আস্তে চোখ খুললাম।ঘুমটা আমার একটু বেশীই।অবনী এখনও আমার সামনেই দাঁড়িয়ে।ঘুম ভাঙানোর চেষ্টা করছে।আমার চোখ খোলাতে অবনী বললো,
-ওঠো।সেহেরীর সময় হয়েছে।খেয়ে নেও।
-আমি খাব না।তুমি যাও খেয়ে নেও।
-কি বলো।তার মানে তুমি রোজা রাখবা না।অবনীর এই কথায় আমি একটু ভয়ই পেলাম।কেমন রাগি কন্ঠে কথাটি বললো।
আর আমিই বা কি বললাম।সেহেরী না খেলে রোজা রাখবো কিভাবে।খেয়ে রোজা থাকাই আমার জন্যে কষ্টকর হয়ে দাঁড়ায় আবার তো না খেয়ে।
আমি কিছু বলার আগেই অবনী আমাকে একদম টেনে বসিয়ে দিল।
-এই নাও ব্রাশ। যাও ফ্রেশ হয়ে আসো।
কথাটি বলেই অবনী খাওয়ার টেবিলে গিয়ে বসে পড়লো। অবনীর মুখে এখনও রাগি ভাবটা দেখা যাচ্ছে।আমি আর ওকে রাগাতে চাই না।উঠে ফ্রেশ হওয়ার জন্যে বাথরুম এ চলে গেলাম।
"
দুমদুম আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল।বাইরে থেকে আওয়াজ আসছে,এই আর কতক্ষন।ঘুমায়া পড়লা নাকি!
এমা আমি তো সত্যি ঘুমিয়ে পড়ছিলাম।কোন মতে বললাম, এইতো বের হচ্ছি।
"
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি অবনী তোয়ালে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে।আমাকে দেখেই এগিয়ে এসে হাত মুখ মুছে দিয়ে খাবার টেবিলে বসিয়ে দিল।এদিকে আমার ঘুমটা কোন মতেই কমছে না।
"
দেখি হা করো।
'
এতো ঘুম কাতুরে মানুষ আমি জীবনেও দেখি নাই।কথাটি বলেই অবনী আমাকে খায়িয়ে দিতে লাগলো।আমি চুপচাপ খেতে লাগলাম।বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা।আমকে খাওয়ানোর পর অবনী খাওয়া শুরু করলো।এই সুযোগ।
"
এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক।আমি টেবিলের ওপর ঘুমানোর চেষ্টা করলাম।আহ কি শান্তির ঘুম।তবে তা বেশিক্ষন টিকলো না।অবনী আবারও ডাকাডাকি শুরু করে দিল।আবার কি হলো।
-যাও ওজু করে আসো।
-কেন?
-কেন মানে কি।ওজু করে নামাজ পরতে যাবে।
আমি আর দেড়ি করলাম না।ওজু করে বের হতেই দেখি অবনী পাঞ্জাবী হাতে দাঁড়িয়ে আছে।
পাঞ্জাবী পরতেই অবনী আমার মাথায় টুপি দিয়ে দিল।
-যাও এখন মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো।
-মসজিদে!তোমার সাথেই পড়ি।(মসজিদে গিয়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে মান সন্মান সব শেষ)
-না।যাও মসজিদে যাও।অবনী এক প্রকার জোর করেই আমাকে মসজিদে পাঠিয়ে দিল।
"
সিড়ি দিয়ে নামছি আর একটা গানই মনে পরছে।
আমি সিড়ি দিয়ে নামছি আর গানটা গাচ্ছি।
আমি ফাইছা গেছি
আমি ফাইছা গেছিই
আমি,, ফাইছা গেছি মাইনকার চিপায়।
------------------------------
-------
(সুখের পরশ)
"
Abdul Ahad(অলস বালক)
"
#16
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4402
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ž:ā§Ēā§§ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ