āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

31

থাপ্পর খোর (ভ্যালেনটাইন্স স্পেশাল)
পুরোগল্প
.
লিখা:Na Zim(প্রস্তুতিহীন লেখক)
.
.
কলেজে ১ম দিন,সবাই বলত কলেজে উঠলে
নাকি
প্রেমকরা অনেক সহজ তাই ট্রাই করছি ১ম
দিনেই...
আমি:এই যে মিস একটু শুনবেন?
মেয়ে:হুম বলেন...
আমি:আই লাভ ইউ(অনেকটা সাহস
নিয়ে,কনফিডেন্স আছে)
মেয়ে:কিহ্...(খানিকটা রেগে)
আমি:আপনাকে ভালবাসি বলছি...
মেয়ে:ঠাস(এবার বসাইছে,বাম গালে)
আমি:"থ"মেরে,এইটা কি হল(গালে হাত
দিয়ে)
মেয়ে:বামগালই প্রমাণ...
আমি:আপনার হাতে অনেক জোর আছে
বলতে
হয়(এবার একটু মজা, সাহস ছিল তখনও)
মেয়ে:ঠাস,(আবার দিছে,এবার ডানগালে)
আমি:নিচের দিকে মাথা করছি আর দুহাত
দিয়ে গালদুটা
ধরছি...(সাহসে পাম্চার)
মেয়ে:আর যেন সামনে না দেখি...
অতপর আমার সাথে সাথেই প্রস্থান...
১ম দিন এইটা কি হল!!!যা হোক, মনেহয়
মেয়েটা
অনেক রাগী তাই দিছে...
.
আজ কলেজের দ্বিতীয় দিন,আবার সেই
চিন্তা
প্রেম করুম...আজও বুকভরা সাহস নিয়ে
এগিয়ে
চলছি...
ঐ যে কও কিউট মেয়ে, এটাকেই বলি...
এবার সামনে গিয়ে...
আমি:আপনার নামটা জানতে পারি?
মেয়ে:তানিসা...
আমি:একটা কথা ছিল(নাম জানতে চাওয়ার
সাথে সাথেই
বলল,মনেহয় এবার বলা উচিত,রাজি হবেই
হবে)
তানিসা:হুম বলুন...
আমি:আপনাকে মনেহয় ভালবেসে ফেলছি...
(বুকভরা আশা নিয়ে)
তানিসা:ও তাই(চোখের দিকে তাকিয়ে)
আমি:হুম...(এবার ভাবছি,রাজি হইছে)
তানিসা:ঠাস(রাগী চোখে)
আমি:চোখের দিকে তাকিয়ে,গালে হাত
দেবার
সাহস নাই(কার পাল্লায় পড়ছি আজ)
তানিসা:এখনও আমায় দেখছেন?
আমি:এবার মাথা নিচু করছি(আরেকটা না
খাবার ভয়ে)
তানিসা চলে গেল...
দুইদিনে তিনটা থাপ্পর খাইছি,আহ্ গালে
ব্যথা... কিন্তু
হাড় মানলে চলবে না,নিজ লক্ষ্যে অটুট
থাকতে
হবে,তবেই নিজের লক্ষ্য পূরণ হবে...
.
তৃতীয়দিন আজ সাহস নেই তেমন একটা,
তারপরও
একটা শ্যামা মেয়েকে প্রোপোজ করতে
গেলাম...
আমি:আপা একটু সময় হবে?
মেয়ে:আমি এত ব্যস্ত না, বলতে পারেন...
আমি:আপা আপনার কাছে একটা
রিকোয়েস্ট আছে
রাখতে পারবেন?
মেয়ে:আপা বলছেন তো,চেষ্টা করব..
আমি:আসলে আপা,হইছে কি?
মেয়ে:কি????(কিছুটা উওেজিত)
আমি:আপনাকে আমার জীবনসাথী
বানাতে
চাই,অনেক ভালবাসি আপনাকে...
মেয়ে:নিশ্চুপ...(রাগী চোখে তাকিয়ে
আছে)
আমি:হতে পারবেন?(মনেহয়,একটু অবাক
হইছে
তারপরও বললাম)
মেয়ে:ঠাস ঠাস,(রাগী রাগী ভাবে,কষে
দুইটা
দিল)
আমি:আপা মারলেন ক্যান?(অনেকটা অবাক
আর কথা
বন্ধ হবার আগেই বলছি)
মেয়ে:ওই তুই আপা কস্ আর ভালবাসার কথাও
কস্,
ইচ্ছা করছে....(অাগের দুইটার চেয়েও রেগে)
আমি:গালে হাত দিয়ে মাথা নিচু করে
আসলাম...(চলে
আসলাম,না হলে আরও কয়েটা দিত)
বাহ্ তিনদিনে ৭টা খাইছি,অনেকটা হাসি
পাচ্ছে নিজের
কাহিনীগুলা মনে করে...
.
কয়েকটা দিন আর কলেজ যাই নি, নিজের
ভেতরের সাহসগুলা ফিরাব বলে...
এবার প্লানিং করে আসছি...দেখি কে
রাজি না হয়ে
পারে...
.
এখন আর সরাসরি প্রোপোজ নয়,আগে একটা
মেয়েকে ফলো করব,পরে প্রোপোজ...
কাজে লাগলাম...
ঐ তো একটা মেয়ে দেখা যায়, ওটাকেই
করি...
অতপর তার আশে পাশে গিয়ে নানাভাবে
দেখি,
দেখতে দেখতে প্রায় তিনদিন হল,ভাবছি
আর ও
কয়েকদিন সময় নেই...
কিন্তু ৪র্থদিনে মেয়েটা ডাক দিল...
অনেকটা আনন্দ আর একবুক আশা নিয়ে
গেলাম
সামনে..
মেয়ে:আপনার নাম কি?
আমি:নাজিম,আপনার?
মেয়ে:রিমু,একটা কথা বলার ছিল
আপনাকে...
আমি:বলে ফেলেন(অনেকটা উওেজিত)
মেয়ে:প্রায়ই লক্ষ্য করি,আপনি আমায় ফলো
করেন...কেন করেন সেটা বলতে পারবেন?
আমি:হুম পারব(আজ ইচ্ছা পূরণ হবে)
মেয়ে:বলেন...
আমি:সত্যি বলতে আমি আপনাকে
ভালবাসি...
মেয়ে:ও, আমিও আপনাকে...(খানিকটা
হেসে)
আমি:বলেন বলেন...(খুবই উওেজিত)...
মেয়ে:ঠাস ঠাস,এইটা দিব ভাবছিলাম,আর
দিলাম...
(প্রচন্ড রেগে উঠেছে)
আমি:ভালবাসার কথা বললাম,আর আপনি
মারলেন...(মাথা
নিচু করে)
মেয়ে:ওই তুই পড়িস একাদশ শ্রেণীতে আর
চোখ দিছিস দ্বাদশ শ্রেণীর মেয়ের ওপর...
আমি:নিশ্চুপ(মাথা পুরা নিচু)
মেয়েটা চলে গেল...
নিজের বানানো সব প্লান ভেস্তে
গেল,অতপর
৪দিনে ৯টা থাপ্পর খেয়ে এখন সবার কাছে
ফেমাস হইছি,"থাপ্পর খোর"...
উপাধিটা ঠিক পেতাম না,এইটা আমার
কাছের বন্ধুরাই
ছড়িয়ে দিছে...
বলেন,এইটা কি ঠিক করছে,মাএ ৪দিন চেষ্টা
করছি...আরও অনেক সময় ছিল,চেষ্টা করার...
আসলে,ওদের কথা "প্রেম করার এত
ইচ্ছা,ভাল
কথা... কিন্তু আমাদের কাছে গোপন
রাখছিস
ক্যান"...
উওরটা কিন্তু পিচ্চি পোলাপানও
জানে,"নিজের
বুদ্ধিতে ফকির হওয়া ভাল পরের বুদ্ধিতে
বাদশা হওয়া
ভাল নয়"...কত সুন্দর প্রবাদ বাক্য ফলো করে
কাজ
করছি,যদিও ব্যর্থ তবুও কষ্ট নেই...চেষ্টা
করতে
ক্ষতি কি?
এখনও ওরা আমায় বলছে, শুধু ওরা নয়,
কলেজের
অনেকেই বলে...
.
যাই হোক,এতকিছুর পরও যে আমার চেষ্টা
থেমে থাকবে তা কিন্তু নয়,কলেজে ১ম বর্ষ
শেষ হলে দ্বিতীয় বর্ষে আবার চেষ্টা
করব...
এতদিনে "থাপ্পর খোর"কথাটি সবাই হয়ত
ভুলে
যাবে...
.
.
তাতেও না হলে ভার্সিটি জীবনে চেষ্টা
করব...সবাই বলছে, ভার্সিটিতে নাকি
প্রেমকরা তুড়ি
মারার মত সহজ...
.
তিন বছর কেটে গেছে...
একটু আধতু হলেও জানেন,কলেজ লাইফে
৪দিনে ৯টা থাপ্পর খাবার পর, কলেজে আর
প্রেম করার চেষ্টা করি নি।ইচ্ছা ছিল
করার,কিন্তু "থাপ্পর খোর" নামটা সবার
মুখে প্রচলিত থাকায় তা আর সম্ভব হয় নি।
.
কয়েকদিন আগেই ভার্সিটিতে ভর্তি
হলাম,এবারের টার্গেট "থাপ্পর খোর" না
হয়ে "প্রেম খোর" হমু...
.
আগের থেকে স্মার্টনেস আর ভাবী মুড
নিয়ে প্রতিদিন ভার্সিটিতে আসা যাওয়া
চলছে...
.
সবাই যে যার কাজে ব্যস্ত, এদিকে আমি
নিজের কর্মে অটুটমান,ক্রাস খাইছি
অনেকের ওপর কিন্তু প্রোপোজ করিনাই
এখনও...ভাবতাছি কাল করমু, ক্রাস গুলার
মাঝে যাকে প্রথম দেখমু তাকেই...
.
ভার্সিটি গেটে ঢুকতেই ৭নম্বর ক্রাসের
দেখা, এখন প্রোপোজ করার শ্রেষ্ট
সময়,কেউ নেই আশে পাশে...হাতের গোলাপ
পিছনে রেখে....
.
আমি:এই যে ম্যাম, শুনবেন!!!(ডাক দিয়ে)...
মেয়ে:আমায়?
আমি:হুম...
মেয়ে:হ্যা বলেন,(চলে আসল)...
আমি:আই লাভ ইউ...(হাঁটু গেড়ে কাছের
গোলাপ এগিয়ে চেয়ে)...
মেয়ে:কতটা বাসেন?(চোখের দিকে
তাকিয়ে)
আমি:সীমাহীন...
মেয়ে:এতটা?(আবেগি ভাব)...
আমি:হুম...
মেয়ে:আচ্ছা ভাল...
আমি:ডু ইউ লাভ মি?
মেয়ে:ঠাস, হুম বাবু লাপিউ তো,এই যে এটা
দিলাম..গোলাপের বদলে(থাপ্পর দিয়ে)...
আমি:মারলেন!!!(অবাক হয়ে)
মেয়ে:ভালবাসা নিবা?
আমি:না...(কি ডাকাত!!!)
মেয়ে:দুর হ...
.
চলে আসছি,মাথা কেমনজানি করছে..
সেই আগের দিন কি আবার ফিরে আসল!
আমি কি আবার থাপ্পর খোর হব!
নাহ্,হবো না...একবারই তো হল,
এখানে...দেখা যাক,কি হয়!!
.
দুদিন পর,খালি হাতেই প্রোপোজ করতে
আসছি...গোলাপের জন্য মনেহয় আগেরটা
দিছিল,এবার গোলাপ ছাড়া...
.
ওই তো প্রথমদিনে দেখা প্রথম ক্রাসরে
দেখা যায় যাই প্রোপোজ করি...ফ্রেন্ডদের
সাথে আড্ডা দিচ্ছে...
এজন্য.
আমি:হ্যালো, শুনবেন(হাত উঠিয়ে)...
মেয়ে:কাকে?(সবাই তাকিয়ে)
আমি:হুম,আপনাকেই...
মেয়ে:কিছু বলবেন?
আমি:লাভ ইউ...(সবার সামনেই)
মেয়ে:পাগল নাকি!!!
আমি:হুম,আপনার জন্য...
মেয়ে:ঠাস ঠাস,(সবাই হাসতাছে)..
আমি:নিরব হয়ে,গালে হাত দিয়ে(চেয়ে
আছি)..
মেয়ে:চাপাবাজি তো ভালই পারিস..
(রেগে)...
আমি:কিসের চাপাবাজি?(মাথানিচু)
মেয়ে:ঠাস(আবার দিল)...
আমি:আবার দিলেন!!!
মেয়ে:আরও খাবি,এখানে থাকলে...
.
চলে আসতাছি,আর ভাবসি...
ক্যামনে চাপা হল! আমি তো "প্রেম
ভিক্ষুক",মনেহয় ক্রাস খাবার তালে পড়ায়,
এনার পিছে সময় না দেওয়াতে এ অবস্থা...
যতকিছুই হোক, প্রেম আমি করমুই করমু...এবার
অন্য স্টাইলে,সবাইরে কোমলতা
দেখিয়েছি..এবার মাস্তানি ভাব নিয়ে
প্রোপোজ করমু...
.
২দিন পর, আজ আবার আসছি...ঐ তো কিউট
মেয়ে দেখা যায়...একাই আছে...
.
মেয়েটির সামনে গিয়ে...
আমি:কিছু বলার আছে(আবেগি ভাব,আবার
গুন্ডামী মুড)...
মেয়ে:কি বলবেন?বলেন(পাওাই দিল না)...
আমি:আপনাক ভালবাসি,পারলে রাজি হন
তাড়তাড়ি(জোরগলায়)...
মেয়ে:কবে থেকে বাসেন?
আমি:অনেক আগে থেকে ভালবাসি...
মেয়ে:ঠাস, ঠাস...দুদিন আগেই আমার
বন্ধবীর হাতে খাইছোস,তাও আবার
আমাদের সামনে...আবার আমারে কস(চোখ
রাঙ্গিয়ে)...
আমি:নিরব...
মেয়ে:আবার মাস্তানি স্টাইল নিস,তাই
না!!
আমি:নিরব..
মেয়ে:বাঁচতে চাইলে, চলে যা সামনে
থেকে...
.
মাথা নষ্ট, ভিলেন মেয়ে..মাস্তানীর ওপর
মাস্তানি...যাই হোক না কেন এখনও কেউ
কাঁদাতে পারে নি, তারমানে চেষ্টা করা
যায়...
.
এবার একজনকেই ফলো করতাছি,আর কাওকে
না...মেয়েটির নাম শুধু জানা রিমি,তবে
প্রোপোজ করি না, করার ইচ্ছা থাকলেও
করি না,তবে করার ইচ্ছা আছে...কিন্তু
প্রায়জনই "থাপ্পর খোর"বলে বলে করা হয়
না...
.
অনেকটা দিন কেটে গেছে,রিমিকে দেখে
দেখে...আমার কোন সাড়া নাই,রিমিরও
নাই....
.
কিন্তু আজ হঠাৎই রিমির ডাক..
.
রিমি:এই যে মিঃ শোনেন(ডাক দিয়ে)...
আমি:সামনে আসলাম..
রিমি:আপনাক সারাজীবন থাপ্পর মারার
দ্বায়িত্ব দিবেন?
আমি:মানে?(অবাক)...
রিমি:ঠাস,এটা সারাজীবন মারব,যদি
দ্বায়িত্ব দেন...(থাপ্পর মেরে)...
আমি:মারলেন ক্যান?(বুঝতাছি না,ডেকে
এনে থাপ্পর ক্যান!!)...
রিমি:ওই তোরে বিয়া করমু,অতপর
সারাজীবন থাপরামু...
আমি:ওহ্,ভালবাসেন?
রিমি:ঠাস, না বাসলে এমনি বলছি...
আমি:তো মারতাছেন ক্যান?
রিমি:শখে..
আমি:ভাল!!!(পুরা অবাক,ভালবাসলেও মারে
না বাসলেও মারে)
রিমি:রাগ করছো?(আবেগি)
আমি:নাহ্,সারাজীবন তো মারবাই...
রিমি:হুম...লাভ ইউ থাপ্পর খোর...
আমি:হুম...
রিমি:ওই বলতে পারিস না নাকি আরেকটা
খাবি?
আমি:লাভ ইউ টু...
.
অনেকটা আনন্দ হইতাছে,কিন্তু
প্রোপোজালের সময়েও থাপ্পর!!!
কি আজব!!!তাই না...
বিয়ের পর যে কি হয়!!!আল্লাহ ভালো
জানে....
.
থাপ্পর খোর
.
লিখা:Na Zim(প্রস্তুতিহীন লেখক)...

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ