āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

191

যে মানুষটিকে মন থেকে ভালোবাসা হয়, তার সবকিছুই ভালো লাগে, তার হাসি, কান্না, রাগ, অভিমান সবকিছু। তাকে পাওয়ার পর মনে হয়, এই সেই মানুষটি যাকে নিয়ে আমি স্বপ্ন সাজাতাম, গল্প-উপন্যাস পড়ে যাকে মনে করতাম, যাকে ঘুমের মাঝে কল্পনার ক্যানভাসে আঁকতাম।
.
সবসময় অদ্ভুত এক মায়া কাজ করে, সেই মায়া প্রকাশ করা যায়না, কারণ মায়া প্রকাশের কোন ভাষা নেই। মায়া লুকিয়ে থাকে অনুভূতির চাদরে, ভালোবাসার স্পর্শে, গভীর আলিঙ্গনে।
.
প্রিয় মানুষটি হাসলে মনে হয়, সমস্ত পৃথিবী তার সাথে হাসছে। আর সে কাঁদলে মনে হয়, পৃথিবীটাই বুঝি উল্টে গেছে, তখন ইচ্ছে করে পৃথিবীর সব গোলাপ তাকে এনে দিতে, সুখী মানুষটার পোশাকে তাকে জড়িয়ে দিতে, শেষ রক্তবিন্দু দিয়ে তার মুখে হাসি ফোটাতে যেন সে আর কোন কষ্ট না পায়।
.
মন থেকে যারা ভালোবাসে তারা সেই ভালোবাসার মানুষটির সাথে এতোটাই মায়ায় জড়িয়ে যায় যে, যখন সেই মানুষটি পাশে থাকেনা চারপাশে তাকে মিস করা হয়, তার কথাগুলো রিংটোনের মত কানে বাজে, ইচ্ছে করে এখনি তার কাছে ছুটে যাই, তাকে জড়িয়ে ধরি, আর রেখে যাওয়ার জন্য ইচ্ছেমত বকে দিই, আর তার কানে কানে বলি,
"এতোটাই মায়ায় জড়িয়েছো তুমি আমায়,
এতোটাই ভালোবাসি আমি তোমায়।"
.
.
লিখা: Nahid Hossain Nhd (তাশহান)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ