āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

192

💜    বড্ড অভিমানী সে💜
HN HaBib(lolipop boy)

ক্রিং,ক্রিং,ক্রিং.....রিং হচ্ছে
ফোনের দিকে তাকিয়ে দেখি রোদেলা।
প্রায় ছয়মাস পর ফোন দিছে।পাগলীটার অভিমান একটু বেশিই,আমিও কম কিসে??
আমিও কোন খোজ রাখি নাই।তবে ঠিক মেয়েটা কখন কী করে,না করে সেগুলো আমার কানে আসে।আমিও কি করি,না করি সেটাও নাকি ওর কানে যায়।
যাইহোক ফোনটা ধরলাম....
আমি:নিরবতা...
রোদেলা:নিরবতা...
প্রায় ৫ মিনিট নিরবতার পরে...
আমি:ফোন দিছো কেন???
রোদেলা:কাদতে,কাদতে!কাল একটু কোর্টে আসবেন।।
ব্যাস এইটুকু,তারপর ই টুট,টুট,টুট......ফোনটা কেটে গেল।
হ্যা,আমি আকাশ,আর রোদেলা নামের মেয়েটা হল আমার বউ।
বিয়ে করা বউ।তবে মনে হয় আর হয়তো কখনো বউ বলে আদর করতে পারবো না
কাল সত্যি কোর্টে যাওয়া লাগবে ডিবোর্স পেপার এর জন্য।
আজ শনিবার,রাতে অনেক গরম পড়েছে।রোদেলা আকাশে মাঝে মাঝে মেঘবালিকা উুকি ঝুকি মারছে।আজ কি সত্যি রোদেলা আকাশের মাঝে বিষ্টি ঝরবে???সেটা ভালবাসার নাকি বন্ধন বিচ্ছেদ বিরহের।।নাহহ কি ভাবতেছি, ভালবাসার বৃষ্টি হবে কেন??যাচ্ছি বন্ধন ভেঙে দিতে,নিশ্চিত আজ বিরহ বৃষ্টি নামবে।
কোর্টে যেতে হবে।ড্রাইভার কে বলে গাড়ি বের করতে বললাম।
গাড়ি তে উঠে বসলাম।চলতে শুরু করেছে গন্তব্য যে গন্তব্য সমাপ্তির পথে।
বিয়ে করেছিলাম ভালবেসে,তবে পারিবারিক ভাবেই সেই বিয়ে হয় আমাদের।জানি পাগলি টা বড্ড অভিমানি,খুব ভালবাসে আমাকে খুব!!! হয়তো প্রকাশ করতে পারেনা,কারন খুব রাগি যে মেয়েটা।।আমি বুঝি সব বুঝি।ঐ যে আমি দেখেছি অফিস থেকে দেরি করার পরে খাবার টেবিলে বসে থাকা,রাতে ভুতের ভয় পাবার অযুহাত করে আমাকে জড়িয়ে ধরা,ভোর বলায় নামায শেষে আমার জন্য কান্নাকাটি করা।
আচ্ছা এগুলো কি??
এগুলো তে কি ভালবাসার গন্ধ পাওয়া যায়??
আমি তো ওকে ভালবেসেই বিয়ে করেছিলাম...তবে কেন?
কেন???
আজ এই ডিবোর্স নামক কয়েকটা কাগজ।
তবে দোষটা কি আমার??
হুম দোষটা যে আমারই।
আমি বিয়ের পর ওকে কি দিয়েছে??
দিতে পারিছি কি ওর একটাই চাওয়া একটু ভালবাসা।।শুধুই তো দিয়েছি কষ্ট আর অবহেলা।কেন নিজেকে করেছি ব্যাস্তময় পথিক।কখনো কি করতে পেরেছি বিয়ের আগে কথা দেওয়া জোসনা বিলাসের রাতের সেই কাব্য রচনা।
নাহহ...পারিনি আমি।আমার ভুলে আজ আমি এখানে।আমি বুঝেছি এই ছয়টি মাসে,তুমি কি ছিলে আমার কাছে।।।

স্যার,নামবেন না....
ড্রাইভারের ডাকে বাস্তবে ফিরে এলাম।কোর্টে এসে গেছি।দেখি সামনে পাগলি টা দাড়িয়ে আছে।হয়তো আমারই অপেক্ষায়।কিছুখন পরই তো সব অপেক্ষা শেষ...

সামনে গেলাম,বউ পাখিটার দিকে তাকালাম।দেখি ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।যে দৃষ্টির আজ নেই কোন ভয়,নেই কোন চাওয়া শুধুই একটুখানি ভালবাসা পাওয়া।মেয়েটা সারারাত কেদেছে,চোখের দুপাশে কালো দাগের ছায়া।নাহহ...আর নয়।অনেক হয়েছে বাড়াবাড়ি।
পাগলিটাকে আর একমহূর্ত সময় দিলাম না,এক ঝাপটায় কাছে টেনে নিয়ে জরিয়ে ধরলাম।পাগলি টা দেখি খুব শক্ত করে জরিয়ে ধরে কাদছে, নাহহ...সত্যি রোদেলা আকাশের ভালবাসার বৃষ্টিই ঝরলো।
ঝরুক বৃষ্টি,তবুও ছারবেনা আজ দুজন দুজনকে।
পিছন থেকে অনেকেই দেখছে....
দেখুক না,দেখুক অভিমানি বিজয়িনী বউ আর পরাজিত ভালবাসার সৈনিকের ডিবোর্সি ভালবাসা।।।।
সারাজিবন থাকুক না এই ভালবাসা।।
বিদ্র:বাস্তব জিবন থেকে নেওয়া তবে একটু গুছিয়ে লেখা।ভুল এুটি ক্ষমার চোখে দেখবেন।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ