āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

420

রম্য গল্প
""গল্পের নামঃ ধাক্কা অতঃপর বেহুঁস
"
"
"
আমি নীল৷ কিন্তু বন্ধু নামক হারামিগুলার কাছে "সিঙ্গেল নীল"! এর কারণ , সব হারামিরাই প্রেম করে ৷ কিন্তু আমি স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটি পর্যন্ত এসে গেলাম ,৷ কিন্তু একটা জিএফ জুটাইতে পারলাম না!৷ এই বিষয়টা নিয়ে হারামিগুলা আমারে রাত-দিন খোচাঁ মারে৷
"
-আইছেরে সিঙ্গেল গ্রুপের নেতা৷ (সায়ন)
-থাপরাইয়া দাঁত ফালাই দিব হারামজাদা৷ (আমি)
-ক্যান? (সায়ন)
-তুই আমারে এইটা বললি ক্যান? বেয়াদবি এক জিনিস আর মসকারা একজিনিস৷ (আমি)
-দোস্ত তুই সিঙ্গেল! এইঢা আমরা ক্যামনে সহ্য করমু ক্যামতে? তুই বল৷ অনেকদিনতো সিঙ্গেল আছিলি৷ এবার অন্তত একটা প্রেম কর৷ (সায়ন)
-এতই যখন দরদ , তোরটা আমারে দিয়া দে! অবশ্য তোরটা দেখলেই আমার বমি আসে৷ (সুযোগ পাইলেই বাঁশ দেওয়া আমার স্বভাব)
-নিজের যোগ্যতা নাই? আমারটা লইয়া লাগছছ ক্যান? পারলে নিজে একটা কইরা দেখা৷ (সায়ন)
-কিহ? এত্তবড় কথা! এই মাসের মধ্যেই তোর হবু ভাবীরে যদি তোর সামনে ধইরা আনতে না পারি, তাইলে তুই আমার দুলাভাই৷ (আমি)
-তোর বোন নাই , দুলাভাই ক্যামনে বানাবি৷ (সায়ন)
-আমার বোন থাকলেও ,তোর মত বাদাইম্মারে দুলাভাই বানাইতে আমার বয়েই গেছে৷ (আমি)
-ধুর হ, হারামি৷ (সায়ন)
-ও দোস্ত রাগস ক্যান? তুই ভাবীরে যেমনে পটাইছিলি , ঔরকম একটা টিপস দে আমারে৷ প্লিজ৷ (একটু তেল না দিলে উল্টা বাঁশ দিয়ে দিবে)
-আচ্ছা শোন, কালকে থেকে তুই ভার্সিটি আসবি লেট কইরা বুঝছছ? (সায়ন)
-হারামি, তুই নিজেতো লেট লতিফ! আবার আমারে ও তোর দলে নিতেছছ? (আমি)
-আরে ব্যাটা, এত বকবক করস ক্যান ? যা ধুর হ(ওমা হারামি দেখি, আবার চ্যাতে)
-আচ্ছা বল৷ (আমি)
-যা বলছিলাম, লেইট করে আসবি৷ মানে ক্লাস শুরু হওয়ার ১মিনিট আগে ভার্সিটি গেইট থেকে দৌড়ঁ দিবি৷ (সায়ন)
-তারপর?(আমি)
-তারপর, সুন্দরী দেইখা একটা মাইয়ার লগে ধাক্কা খাবি! (মাইরি কি লাভ টিপস!)
-তারপর? (আমি)
-তারপর আর কি? সরি বলবি৷ তারপর আস্তে আস্তে! (সায়ন)
-আস্তে আস্তে কী? (আমি)
-সেটাও কি আমারে বলতে হবে? বুঝোনাহ ব্যাপারটা? (সায়ন)
-ok. তাইলে কাল থেকে মিশন শুরু৷ (আমি)
-হুম৷ যা বাসায় গিয়ে মানসিকভাবে প্রস্তুত হ৷ তোরতো আবার মাইয়াগো সামনে গেলে chu chu ধরে! (সায়ন)
-হারামি,৷ সুযোগ পাইলেই বাঁশ তাই না? দাড়াঁ আগে গফ জুটাই৷ তারপর দেহামু তোরে৷ (আমি)
-আচ্ছা দেহাইস৷ এখন যা ৷ কালকে মনে থাকে যেন, লেইট কইরা আসবি৷ (সায়ন)
-হুম থাকবে৷ (আমি)
""
""
পরেরদিন,
"
-আজকে বাসা থেকে লেইট করে বের হইছি৷ উদ্দেশ্য ভার্সিটি গিয়ে সুন্দরীর লগে বাংলা ফিল্মের স্টাইলে ধাক্কা খামু! আর হিন্দি ফিল্মের স্টাইলে নায়িকা থুক্কু প্রেমিকা ধুরো হবু প্রেমিকারে ভূপাতিত হওয়ার আগেই ধইরা ফালামু! আচ্ছা এইঢা করতে গিয়া যদি পাবলিকের মাইর খাই? ধুর ঐত ভাবলে চলবোনা! যা করার আজকেই করমু৷!!
""
অতঃপর ক্লাস শুরু হওয়ার ১৫সেকেন্ড আগেই, উসাইন বল্টুর ন্যায় দৌড়ঁ শুরু করলাম৷ কিন্তু কিছুদূর যেতেই ""মাগো এই কার লগে ধাক্কা খাইলাম আমি?! এত শক্ত ক্যান? কিছুক্ষণ পর চোখ খুলিয়া আবিষ্কার করিলাম, এক সুদর্শন বালিকার কোলে মাথা দিয়ে আমি শুয়েঁ আছি! উমাাা কি কপাল আমার? প্রথম চান্সেই কেল্লাফতেহ! কিন্তু বালিকার কথা শুনিয়াই আমি দ্বিতীয়বারের মত বেহুস হওয়ার অবস্থা! একটু আগে আমি নাকি এই পিলারের সাথেই ধাক্কা খাইলাম!
"ওহহ নূ৷ আমিত বেহুস৷
"
-এখন আমি হসপিটাল এ! এখনতো আমার মনে হইতাছে, পিলার এর লগে ধাক্কা খাইয়া আমার কপাল ফুলেতো গেছেই সাথে খুলেও গেছে মনে হয়! বালিকা আমারে হসপিটাল এ নিয়ে আসছে! সাথে সায়ন্না তো আছেই৷
আর আমার আম্মাজানতো সেই রকমের কান্না৷ তার অবলা শিশুটার কপাল ফুলেঁ দেশী আলু হইয়া গেছে! উফফ৷
"""এরই মধ্যে হারামি হাসপাতালে হারামি সায়নের প্রবেশ৷
-দোস্ত , মেয়ের লগে ধাক্কা খাইতে বলছি৷ পিলারের সাথে নয়৷ (সায়ন)
-আরে বেটা বুঝবিনা৷ পিলারের সাথে ধাক্কা খেয়ে যদি দারুণ কিছু হয়,তাইলে ধাক্কায় ভালো৷ (গর্বের সহিত বলিলাম আমি)
-অত আশিকী হওয়ার দরক্ার নাই৷ বেহুস হইয়া যার কোলে মাথা দিয়া শুয়েঁ ছিলি ঔঢা ভার্সিটির গেষ্ট ম্যাম ছিল! (সায়ন)
-কিহহ? দোস্ত আমি মনে হয় আবার বেহুস হমু৷ আমিতো শেষ ৷
-আরে সমস্যা নাই৷ ম্যাম হইছে তো সমস্যা কী? কি কিউট দেখতে৷ ইশশ! আমার যদি গফ না থাকতো আমি পটাই ফেলতাম৷ (দেখছেন হারামি ? সেইধরনের লুচু৷)
-তাইলে বাদ দে৷ ম্যাম রেই পটামু৷ (আমি)
-হুম তাই কর৷ এই ম্যামরে আসতে বলি৷ তোর সাথে কথা বলেই নাকি চলে যাবে৷ (সায়ন)
-অক্কে যা৷ ডেকে আন৷ আর ম্যাম কেবিনে ঢুকার পর তোরে যেন আশেপাশে না দেখি৷ যদি দেখি তুই এখানে ঘুরাঘুরি করতেছছ ,তাইলে তোরে হাত ঠ্যাং ভেঙে আমার পাশে শোয়াঁই দিমু৷ (আমি ডন এর মত হুমকি দিলাম)
-আচ্ছা ভাঙিস"৷
""
"
কিছুক্ষন পর ম্যাম থুক্কু আমার হবু জানুটা কেবিনে ঢুকলো৷
-আচ্ছা তুমি এরকম উল্টাপাল্টা দৌড়াঁচ্ছিলে কেন?(ম্যাম)
-আসলে ম্যাম৷ (কি কমু?পুরাই কনফিউজড৷ বুঝেননাহ ব্যাপারটা? সব অভিজ্ঞতার ঘাটতি)
-আসলে কী?(ম্যাম)
-আপনার সাথে যে হারামিটা আসছিলো? সব ওর জন্য৷ "(তারপর সব কাহিনি বললাম৷ সব শুনিয়া "ম্যাম ইজ শকজ!আমি ইজ রকজ)
"
অতঃপর ম্যাম আরও কিছু উপদেশ শুনিয়ে চলে গেলেন৷ আর আমার মনে লাড্ডু ফুটতেছিলো৷"ললনা আজকে হয়তো তুমি আমার ভার্সিটির ম্যাম৷ কিন্তু ভবিষ্যতে তুমি হবে আমার ঘরের ম্যাম৷ হি হি"৷
""
"
সুস্থ হওয়ার পর থেকেই ম্যামরে পটানোর ধান্দায় আছি৷ ভার্সিটিতে দেখা হলেই আমার খবর নিতো৷ আমারে দেখলেই মিষ্টি করে একটা হাসিঁ দিতো৷ যে হাসিঁ আমার মনের ভিতরে "লায়লা"(সুনামি)ঘটিয়ে দেঐয়ার জন্য যথেষ্ট ছিল৷ হিসাব কষিয়ে দেখলাম ম্যাম আমার বয়সের দিক দিয়ে বেশী হলে,২বছরের বড় হবেন! আমি কৃতজ্ঞতা জানাই সেই সব স্যারকে! যেই স্যারগুলা আমারে ক্লাস ৪আর ৫ এ একবার করিয়ে ফেল করাইছিলো৷ !!(কৃতজ্ঞতা মানে ?আরে বুঝেন না ব্যাপারটা)
""
""
ম্যাম রে ফলো করতে করতে ম্যামের বাসা ও চিনে ফেলছি৷ আর ম্যামের বাড়ির সামনে যে চা এর দোকানটা আছে৷ ঔটাতে প্রতিদিন নিয়ম করে চা খাইতে যায়৷ আর ম্যাম(ধুর আর ম্যাম কমু না৷ দুইদিন পরেতো আমার জানুই হবে)যখন দু,তলার বারান্দায় আসতো তখন হ্যাবলার মতো তাকিঁয়ে থাকতাম৷ চোখাচোখি হলেই "উনি একটা মিষ্টি হাসিঁ দিত!
""
শালার এতদিন ফলো করতাছি৷ কিছুইতো হইলোনা৷ নাহ কালকেই বলে দিবো৷ তারপর যা হওয়ার হবে৷ আর "জানু" টা ও কি রকম মেয়ে হু? এতদিন ফলো করতাছি!৷ শুধ হাসিঁ ছাড়া আর কোনো রিয়েক্ট নেই!!
""
"জানু"টা অবশ্য এখন আর আমাদের ভার্সিটিতে ম্যামগিরি মারাইতে যান নি৷ উনার নাকি চাকরি হয়ে গেছে৷ উফফ! আমার জন্য এখন লাভ হইলো৷ কেউ এখন আমারে আর বলতে পারবেনা যে, আমি ম্যামরে বিয়া করছি৷ (এখনো তো প্রপোজই করলাম না৷ কি ভাবতাছি এগুলা)
""
""
পরেরদিন এক পাতিলা সাহস লইয়া ম্যামের বাড়ির সামনে গেলাম৷ "জানু" আজকেই আমি তুমরে বানামু আমার মণু৷""
"অনেকক্ষণ ধইরা উকিঁজুকিঁ মারতাছি৷ মাগার "জানুর" দেখা নাই৷ কারণ কী? বিয়া টিয়া হইয়া গেলো না তো? না এইটা হইবার পারে না৷
""""
""
কিছুক্ষণ পর ঔ বাড়ি থেকে একটা কিউটি পিচ্চি মেয়ে বের হলো৷ উফফ" এই বাড়ির সবগুলা মেয়েই কি কিউট নাকি? ইচ্ছা করতাছে পিচ্চিটার গ্াল টেনে দিই৷ নাহ পিচ্চিটা তখন আমারে লুচু ভাববে! এখনকার পিচ্চিগুলাও খুব এক্সপার্ট৷"
""
ওমাাা একা? পিচ্চিটাতো আমারেই ডাকতাছে৷ কাহিনী কী? আচ্ছা গিয়েই দেখি৷ একটু ভাব জমাইতে পারলে আমারই লাভ৷
""
""
-এইই এদিকে আসেন৷ (পিচ্চি)
-কি পিচ্চিটা ? কিসে পড় তুমি৷ (গাল টানার লোভটা সামলাতে পারলাম না৷)
-আমি পিচ্চি না হু৷ ৩য় শ্রেণীতে পড়ি৷ (পিচ্চি)
-ওলে বাবালে, তাই? তা আমাকে কি জন্য ডেকেছো?(আমি)
-হুম, তুমি প্রতিদিন চায়ের দোকানে থেকে আমাদের বাসার দু,তলায় কি দেখ হু?(পিচ্চিতো দেখি সেই লেভেলের ডেন্জারাস)
-না কিছু না৷ (আমি)
-বলো , নয়তো খবর আছে!! (মা গো ডাইরেক্ট হুমকি)
-আচ্ছা বলছি,৷(আমি)
-ঔ বলছি কি? বলো ৷(ইচ্ছা করতাছে পিচ্চিটার গালগুলা আবার টেনে লাল কইরা দিই,কিন্তু না আমিতো ফান্দে পড়ছি)
-আসলে হইছে কী?তোমাদের বাসার দুই তলায় যে আপুটা থাকে ওরে আমি পছন্দ করি৷ কিন্তু বলতে পারি না৷ তুমি কি আমাকে একটু হেল্প করবা? (একটু পটাইতে পারলেই হলো)
-হুম ,করতে পারি৷ তবে এক শর্তে৷ (পিচ্চিটা একটু ভেবে বলবো)
-কি শর্ত? (আমি)
-আমার না অনেকদিনের শখ, একটা ছেলে আমাকে হালকা ধাক্কা দিবে!তারপর সরি বলবে৷ (মাইরি !এটা এত্ত পাকনা ক্যা রে? শখ কত পিচ্চির)
-তো আমি কি করতে পারি? (আমি)
-ঔ ছেলের ভূমিকায় এখন তুমি আমারে হালকা ধাক্কা দিবে৷ তারপর হাটুঁগেড়ে সরি বলবা৷ (আজকে আমার মান সম্মান সব শেষ৷)
"
"
অতঃপর পিচ্চির লগে হালকা ধাক্কা খাইলাম৷"
""
-তারপরের ঘটনা
"
-সরি আমি আসলে খেয়াল করি নি৷ (আমি)
-ঠাসসসস৷ (পিচ্চিটার সোজা আমার গালে থাপরাই দিলো!? আমিতো অবাক)
-মারলা কেন? (করুণ সুরে বলিলাম)
-হতচ্ছাড়া ধাক্কা দিয়ে প্রেম তাই না? আর উপরের তলার মেয়েটা আমার আম্মু আপু নয়৷(এই বলিয়া পিচ্চি ডাইনিটা প্রস্থান করিলো)
""
আর আমার কথা আর কি কমু? আমি চতুর্থ বারের মত বেহুস৷ মা-মেয়ে মিলে আমারে এতবড় বাঁশবাগান উপহার দিলো৷!? এই নিয়ে দুইলাইনের ছড়া লিখে ফেললাম৷
"""""বালিকা আমিতো বাঁশবাগান চাইনি""
"""""আখঁ বাগান চেয়েছিলাম"""(সম
াপ্ত)
"""
"""
বিঃদ্রঃযেহেতু রম্য গল্প ৷তাই সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটাতে হলো৷

"""
"""
লিখাঃশুভ্রনীল আকাশ(নীল শুভ্র)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ