রম্য গল্প:অতঃপর ছাগল খোঁজা
.
লেখা:samia dristi(তন্দ্রাবিলাসী)
.
.
সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে।সন্ধ্যে সন্ধ্যে ভাব।পাখিদের দেখা যাচ্ছে লাল আকাশের বুকে ঘেষে উড়ে নিজের নীড়ে ফিরছে।হালকা হাওয়া বইছে।
.
সীমা তার বন্ধুদের সাথে খেলছিল।"কুতকুত" খেলা।হঠাৎ ঝগড়া শুরু হয়ে গেল।সীমা দাগে পাড়ায়নি।ওরা বলছে পাড়িয়েছে।এই নিয়ে তুমুল ঝগড়া।
.
এক পর্যায়ে সীমা বলল,"তোরা চুরাপানি করস,খেলতাম না"।এই বলে ভেঙচি কেটে চলে এলো।
.
বাসায় এসে মায়ের সামনে দাঁড়িয়ে সে কি কান্না! বলতে লাগল,"আমি দাগে পাড়া দিছি না,মিছা কতা কয় তারা।আর জীবনেও খেলতাম না"।
.
সীমার বয়স ১০ বছর।তার বড় বোন রুমার ১২ বছর।তাদের মাঝেও তুমুল ঝগড়া হয়।
.
এই সময় রুমা তার ছাগল নিয়ে ফিরছে।সীমা জিজ্ঞেস করল,
-আফা,আমারটা কই?
-তরডা তুই জানোস,আমি জানমু ক্যামনে।
.
বাড়িতে দুটো ছাগল আছে।একটা রুমার,একটা সীমার।দুজনে আলাদা আলাদা দেখাশোনা করে।কেউ কারোটা দিকে তাকিয়েও দেখে না।হয়ত ছাগলগুলোর মাঝেও এরকম।একজন হয়ত আরেকজনকে দেখে ভেঙচি কাটে।ঝগড়া ভাব।
.
.
রুমার ছাগলটা সাদা আর সীমারটা কালো।তাই এদের নামও দেওয়া হয়েছে এরকম,সাদা ছাগল আর কালো ছাগল।
.
সীমা উঠানে জোরে জোরে শব্দ করে বের হয়ে গেল ছাগল আনতে।
.
মাঠে গিয়ে ওই ওই বলে চিৎকার করতে লাগল।ছাগলকে খুঁজে পেল না।আবারো চিৎকার করতে থাকল।আশেপাশে ছুটতে লাগল।
.
খুঁজে না পেয়ে মায়ের কাছে ছুটে এলো।উঠানে পা ছড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগল আর বলতে লাগল,
-আফায় আমার ছাগল লুকায় রাখছে
.
মা এসে বলল,
-ওই ভেড়ার মতো চিল্লাস ক্যান?
-আম্মা,আফা আমার ছাগল লুকায় রাখছে।দেয় না।
-মাঠে নাই?
-না আম্মা।আমি জানি আফা মনে হয় খাটের নিচে লুকাইছে।
.
এই বলে আবার কাঁদতে লাগল।মা টেনে তুলে মাঠে নিয়ে যাচ্ছে।কড়ই গাছের নিচে দাঁড়িয়ে অনবরত কাঁদতেই থাকল।মা এদিক ওদিক খুঁজে গ্রামের অন্য বাড়িগুলোতে খুঁজতে গেল।
.
মিজানদের বাসায়ও কিছু ছাগল আছে।
-আম্মা আফা লুকাইছে তো
-আরে নারে।কেউ ধইরা নিয়া গেছে।খাড়া খুঁজি।
.
.
মিজানকে বলল ছাগলের থাকার ঘরটা খুলতে।দুইটা কালো ছাগল দেখে সীমা বলে উঠল,"আম্মা ওইযে দেহ কালি ছাগলডা তার বন্ধুগর সাথে কুতকুত খেলে।
.
মিজান দাঁত খিচিয়ে বলল ওটা আমাদের।
.
ঐ বাড়ি থেকে বের হয়ে মুন্নাদের বাড়ির দিকে গেল।আর মা বলল,"এরা চুরি কইরা মুরগি ছাগল ধইরা নেয় আর খায়,জানোস!
.
-আম্মা,এরাই নিছে মনে হয়।
.
দরজার ভেকরে ঢুকতে দেয়নি বলে সীমা চিৎকার করে বলতে লাগল,"তোমরা আমার ছাগল রাইন্ধা খাইছো ক্যান"?আবারো কাঁদতে লাগল।
.
সব জায়গায় ঘুরে এসেও খুঁজে পেল না
.
সীমার কান্না থামায় কে?তার দাদী বলছে, মনে অয় শিয়াল খাইছে।
.
কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে।
-আম্মা সিসি ধরছে(সীমা)
-কলপাড়ে যা।দরজা বন্ধ করবি না।
.
ভেতরে ঢুকে চিৎকার দিল।
"আম্মা ছাগল"।
.
দূর থেকে রুমা বলল,আম্মা দেখছো তোমারে ছাগল ডাকছে।
.
তার মা কলপাড়ের সামনে গিয়ে বলল,
-ছাগল কস ক্যা?
-আম্মা দেহো
.
সবাই ছুটে আসে।ছাগলটা টয়লেটে ছিল
টিনের দরজা বলে হয়ত বের হতেও পারেনি।
.
প্রস্রাবের চাপ নিতে পারায় দাঁড়িয়েই কাজ সারল।আর বলতে থাকলো,"আমার মতো কালা ছাগলও সিসি করতে আইছিল"।
.
অট্টহাসির রোল পড়ে গেল সারা বাড়িতে।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§
417
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§ā§Ļ:ā§§ā§Ŧ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ