----- আচ্ছা, শুনো।
----- হুম, ম্যাম বলেন।
----- আমি তাজমহল দেখতে যাবো।
----- আচ্ছা, ভালো তো।
----- এখন বলো কোন তাজ মহল দেখতে নিয়ে
যাবা?
----- কোন তাজমহল এ যাবেন?
----- নাহ্, আপনি বলেন।
----- আচ্ছা, তাহলে তোমার জন্য একটা তাজমহল
বানিয়ে নেই, তারপর সেখানে নিয়ে যাবো।
----- ওহ্, আচ্ছা।এখন বুঝতেছি। আমি তোমার কাছে
বেশি হয়ে গেছি, না পুরোনো হয়ে গেছি।
----- আমি কখন বললাম?
----- এই যে বললা আমার জন্য একটা তাজমহল বানাবা।
----- হ্যাঁ,একথার সাথে ওকথার কি মানে?
----- বাহ্ রে। শাহজাহান তাজমহল কবে বানিয়েছিলো?
মমতাজ মারা যাওয়ার পর। তো তুমি তাজমহল বানাতে
চেয়েছো তো এর জন্য অবশ্যই আমাকে
মরতে বলছো।
----- না রে পাগলী। চিন্তা করো তুমি বেঁচে
থাকতে তাজমহল বানাবো তাহলে আমি তোমাকে
অবশ্যই বেশি ভালোবাসি।
----- জানো মমতাজ ১৪ তম সন্তান জন্ম দেওয়ার
সময় মারা যায়।
---- বাহ্, ফুটবল টিম, ক্রিকেট টিম দুটোই হবে
তাহলে।
----- কি সব বলছো?
----- আমি কিন্তু রাজি আছি। অবশ্য বাংলাদেশ কে আমি
একটি ক্রিকেট টিম অথবা ফুটবল টিম উপহার দিতে চাই।
----- টপিক চেঞ্জ।
----- না, তো।কোন টপিক চেঞ্জড না।
----- এই একদম এদিকে আসবে না, না হলে
কিন্তু.....
----- না হলে কি?
----- ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিবো।
----- সমস্যা নেই। কিছু পেতে হলে কিছু দিতে হয়।
----- আরে নিপুণ, তুমি এখানে......
.
যেই না উনি পিছনে ঘুরেছে, পিছন দিক দিয়ে
পালিয়ে এসেছি। আসবোই বা না কেনো?
আমার মমতাজ হওয়ার কোন ইচ্ছে নেই।
হি,হি,হি পরিচয় তো দেওয়াই হয়নি। সৌরভে সুবাসিনী।
আমরা দুজন। বিয়ে টা লাভ কম এরেঞ্জড বেশি।
বিয়ের পর ভালোই আছি, সুখে আছি। কিন্তু দুঃখ
একটা।
উনি পারে না আমাকে সময় দিতে , খুব কষ্ট হয়
মাঝে মাঝে কিন্তু কিছুই করার নেই।
সাধারণ মানুষ যাদের কসাই বলে দিব্যি মজা নেয় কিন্তু
বিপদে পড়লে তাদের কাছেই আগে এসে সাহায্য
চায়, সেই পেশায় আছে কি না। তাই হয়তো হসপিটাল
কে আমি আমার সতীন বলতে পারি। কারণ আমার
থেকে বেশি সময় সে হসপিটাল কেই দেয়।
.
.
কিছুক্ষণ পর.....
.
---- কি করো? ( আমার উনি)
---- টিভি দেখছি।
---- আচ্ছা চল না কোথাও বেড়িয়ে আসি?
---- সত্যি? চিমটি কাটো?
---- হ্যাঁ, এই কাটলাম।
---- আউচ, আস্তে। হঠাৎ বেড়াতে নিয়ে যাবে?
---- কেনো? আমরা কি বেড়াতে পারি না?
---- নাহ্, আসলে আজকে একটু সময় আছে তাই।
---- আচ্ছা তাহলে আমি সব হাতের কাজ শেষ করে
আসি।
.
.
এমন সময় আমার উনার মোবাইলের রিংটোন
বেজে উঠে।
আর্জেন্ট বের হতে হবে। একথা শুনে মন। খুব
খারাপ হয়ে গেলো।
.
.
---- শুনো, শুনো, শুনো। মন খারাপ করো না। আমি
দ্রুত ফিরে আসবো। তুমি রেডি হয়ে থেকো।
একথা বলে উনি চলে গেলো।
.
হাতের কাজ গুলো শেষ করে রুমে এসেছি।
দেয়ালে অনেক বড় করে আমাদের বিয়ের একটা
ছবি লাগানো। তবে ছবিতে মানুষ তিনজন। আর
একজন আমার ভাই। এ দুজন আমার সব।
.
বেডের কাছে উনার একটা ছবি রাখা আছে। আগে
ছিলো না, আমি রেখেছি। কারণ এমন অনেকদিন যায়
যেদিন সকালে উনি বাসায় থাকে না, সেদিন সকাল শুরু
হয় উনার ছবি দেখে।
.
ছবির দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। একটা
গান মনে হচ্ছে --- তোমাকে চল আজ বলে
দেই, কত বেশি না ভালোবেসেছি। তোমার ঐ
হিরো হিরো স্টাইলে তে টোটাল ফিদা আমি হয়ে
গেছি।
নাহ্, বলা যাবে না কত টা ভালোবাসি। কারণ ভালোবাসার
মানুষকে কখনো বুঝতে দেয়া উচিৎ নয় যে কতটা
ভালোবাসি। যদি বুঝে যায় তবে ভালোবাসার কোন
মূল্য থাকে না সেই মানুষটির কাছে।
.
হায় খোদা, এসব কথার ফাকে তো আমি ভুলেই
গেছি যে আজ বেড়াতে যাবো।
আচ্ছা, কোন শাড়ী পড়া যায়? নীল, না কালো?
কালো বেস্ট। উনার প্রিয়।
.
.
রাত সাড়ে এগারো টা,,,
.
আজ বাসায় আস্তে বড্ড দেরী হয়ে গেছে।
মেয়েটা নিশ্চয় অভিমান করে গাল ফুলিয়ে বসে
আছে। পৃথিবী উল্টে গেলেও আজ দরজা
খুলবে না। তাই চাবি দিয়েই খুলতে হবে।
পুরো বাসা অন্ধকার। নিশ্চয়ই বারান্দা তে আছে। হ্যাঁ,
এখানেই। ঈশ্, খুব কান্নাকাটি করেছে।
.
----- পিছনে ফিরে দেখো তুমি, অপ্রত্যাশিত
কোন অতিথি। মুখ ফেরালে বলো কেনো? ভয়
পেয়েছো না কি অরতি? জানি স্বপ্নে তুমি
দেখেছো আমায়, নিরন্তর ছিলে আমারি ছায়ায়,
তবে চোখ মিলাতে কি বিরোধ।
ভুল একটা বার, প্রাচীর টা ভেংগে দেখো, জমে
আছে কত কথা, ভুল করে বলে দিও। জন্মান্তর যদি
মিথ্যে হয় এই হবে শেষ দেখা, ভালোবাসি
কেনো যে তোমায় হবে না কখনো
বোঝা.........
সরি পাগলী।।
চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটি। টুপ টুপ করে
চোখের পানি পড়ছে।
---- অভিমান করেছো?
---- উঁহু।
---- আচ্ছা সরি, আসলে একটা এক্সিডেন্ট হয়েছে
তাই.....
---- কিছু বলার প্রয়োজন নেই। আমার এসব
অভ্যেস হয়ে গেছে।
---- প্লিজ এবারের মত মাফ করে দাও।
---- হাত মুখ ধুয়ে আসুন আমি খাবার দিচ্ছি।
---- তুমি রাগ করেছো....
---- নাহ্, রাগ করবো কেনো? করিনি রাগ।
---- তাহলে যে আপনি করে বলছো।
---- এমনি, আসলে ভুলে যাই যে সবার জন্য সব কিছু
নয়।
---- পাগলী শুনো।
.
কিছু না বলে চলে গেলো। খুব বেশি তো চাওয়া
নয়, শুধু একটু সময়।
.
রাতে খাওয়ার পর...
.
দুজনে হরর মুভি দেখছে। অবশ্য এটা ছিলো
শাওনের প্ল্যান।
প্রথমে দুজনের মাঝে অনেক গুলো বালিশ
থাকলেও এখন কোন কিছু নেই। হঠাৎ স্ক্রীনে
ভূতের আগমন। মেয়েটা খুব শক্ত করে হাত
ধরেছে।
---- তুমি না রাগ করেছিলে?
---- কখন? অহ্, আচ্ছা সরি, ডিস্টার্ব করার জন্য।
---- পাগলী I'm sry...আর এমন হবে না। বলো কি
শাস্তি দিবে। আমি মাথা পেতে নিবো।
---- সত্যি?
---- হ্যাঁ, কিন্তু নিজের থেকে আলাদা করো না,
প্লিজ।
---- আমার চুলে তেল লাগিয়ে দিতে হবে, যত দিন
আমি বলবো না যে শাস্তি পুরো হয়েছে।
---- এটা শাস্তি নয় মিষ্টি শাস্তি। আমি রাজি। পাগলী...
---- হুম্ম,
---- ভালোবাসি। খুব ভালোবাসি। একটু হাসো.....
---- পারবো না।
---- আমি হাসাতে পারি কিন্তু ....
---- এই, দূরে থাকো। মোটেই এমন কিছু করবে
না।
.
ভালোবাসার সম্পর্ক গুলো এমন ই হয়। সাময়িক
ঝড়,ঝাপ্টা আসবে, কখনো অনুকূল,কখনো
প্রতিকূল। কিন্তু সব কিছু পেড়িয়ে যাওয়া হলো
ভালোবাসা।
.
Sabiya moon( সৌরভে সুবাসিনী)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§
204
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧍:ā§Ļ⧝ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ